শ্রেণীকক্ষে শিক্ষকদের মুঠোফোন ব্যবহার বন্ধের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু সাংসদদের' সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব' সহকারে দেখা হবে। আজ রোববার শিশুদের প্রতীকী সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।অধিবেশনে শিশু সংসদের সদস্যরা ক্লাস চলাকালে শিক্ষকদের মুঠোফোন ব্যবহার নিষদ্ধি করা, শিক্ষাকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে নির্দষ্টি করা, নীতিমালা করে স্কুলের সামনে সিডি-ভিসিডির দোকান নিষদ্ধি করা, শিক্ষকেরা নিয়মিত ক্লাস নিচ্ছেন কি না, তা তদারক করা, স্কুলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এবং ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে সুপারিশ করে।সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার সহায়তায় রাজধানীর এলজিইডি মিলনায়তনে শিশুদের প্রতীকী সংসদ চাইল্ড পার্লামেন্টের সপ্তম অধিবেশন বসে। শিক্ষা ও সুশাসন' শীর্ষক অধিবেশনে ৬৪ জেলার ৬৪ জন প্রতিনিধি অংশ নেয়। এ ছাড়া সুবিধাবঞ্চিত আরও ১৬টি শিশু অধিবেশনে যোগ দেয়।অধিবেশনে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিশু সাংসদদের সুপারিশগুলো যথাযথ কতর্ৃপক্ষের কাছে পৌছে দেওয়ার আশ্বাস দেন।দৃশ্যত সাম্প্রতিক সময়ে প্রকটভাবে দেখা দেওয়া মেয়েদের উত্ত্যক্ত করার সমস্যার প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, বিভিন্ন নৈতিক মূল্যবোধ ও মেয়েদের প্রতি ছেলেদের বিভ্রানি্তমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার দিকনির্দেশনা সংবলিত একটি পুসি্তকা শিক্ষকদের দেওয়া হবে। এর আলোকে তারা শিক্ষা দান করবেন।'প্রতিনিধিরা স্কুল এবং সমাজে তাদের আরও বেশ কিছু সমস্যার কথা তুলে ধরে। এসব সমস্যার মধ্যে রয়েছে স্কুলে বিজ্ঞানাগার না থাকা, পাঠাগারে বইয়ের অভাব, এসএসসি পরীক্ষার অতিরিক্ত ফি নেওয়া, সৃজনশীল পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণের অভাব, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে ভর্তি হতে না পারা, জাতীয় দিবসগুলোতে স্কুলে কোনো অনুষ্ঠান না করা, খেলার মাঠের অভাব প্রভৃতি।চাইল্ড পার্লামেন্ট' একটি শিশু সংগঠন, যা শিশুদের দ্বারা গঠিত এবং তাদের দ্বারাই পরিচালিত। শিশুরা নিজেরাই কর্মসূচির পরিকল্পনা করে এবং িসান্ত নেয়। তবে প্রয়োজন হলে বড়দের সহায়তা নেয়। তারা নিজেদের প্রয়োজন ও অধিকারের বিষয়গুলো আলাপ-আলোচনা এবং বিশে্লষণ করে সুপারিশ তুলে ধরে।