শ্রেণীকক্ষে শিক্ষকদের মুঠোফোনে কথা বলা বন্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শ্রেণীকক্ষে পড়ানোর সময় শিক্ষকদের মুঠোফোনে কথা বলা বন্ধ রাখতে সরকার পরিপত্র জারি করবে। আজ বা কালকের মধ্যে এ পরিপত্র জারি করা হবে বলে তিনি জানান।আজ রোববার রাজধানীর এলজিইডি মিলনায়তনে শিশু সংগঠন চাইল্ড পার্লামেন্টের অষ্টম অধিবেশনে শিশুদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। সেভ দ্য চিলড্রেন এটি আয়োজনে সহযোগিতা করেছে।