শ্রেষ্ঠ অভিনেতা শাহরুখ, অভিনেত্রী প্রিয়াংকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাসাক কালি’ গানের জন্য বিখ্যাত বলিউড সুপারহিট সিনেমা দিল্লি-৬-এর প্রচার চালাতে মাত্র ১২ ঘণ্টায় ভারতের সাতটি শহর সফর করে বিশ্ব রেকর্ড গড়েছেন অভিষেক বচ্চন। নামও উঠেছে গিনেস বুকে। এ জন্য গতকাল শুক্রবার তাঁকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় পঞ্চম ‘অপ্সরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসারস গিল্ড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, অপ্সরা শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি জিতে নিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন প্রিয়াংকা চোপড়া। শাহরুখ রব নে বানা দে জোড়ি ও প্রিয়াংকা কামিনে ছবির জন্য এই পুরস্কার পান। অমিতাভ বচ্চনকে ভূষিত করা হয় ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারে। এ ছাড়া ’শেভ্রলেট হার্টবিট অব দ্য নেশন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন শহিদ কাপুর কামিনে ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য।