শ্রোতাদের মাতালেন আইয়ুব বাচ্চু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান ও গিটারের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড এলআরবির আইয়ুব বাচ্চু। ধানমন্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গত শনিবার মাতিয়েছিলেন তিনি শ্রোতাদের। ভারতীয় হাইকমিশনের নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ছিল সবার জন্য উন্মুক্ত। তাই দর্শকের সমাগমও হয়েছিল অনেক। তাঁর জনপ্রিয় গানের সঙ্গে শ্রোতারাও সঙ্গে গলা মেলান। আইয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে ছিল, ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘হাসতে দেখ গাইতে দেখ’, ‘একদিন ঘুমভাঙ্গা শহরে’, ‘বাংলাদেশ’সহ বেশ কিছু গান।