শ্রোতার আসরে তিন শিল্পীর গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গতকাল ছায়ানট সংস্কৃতি-ভবনে অনুষ্ঠিত হয় শ্রোতার আসর। এই আসরে শ্রোতাদের গান শোনান ইফফাত আরা নার্গিস, মানসী সাধু ও অভয়া দত্ত। আসরে ছিল বিচিত্র ধরনের গান। এতে শিল্পী ইফফাত আরা নার্গিস প্রথমে শোনান দ্বিজেন্দ্রলাল রায়ের ‘তুমি যে হে প্রাণের বধূ’। পরে তিনি আধুনিক গান ‘একটা মন চাই শুধু মানুষের মন’ পরিবেশন করেন। অভয়া দত্ত গেয়ে শোনান রবীন্দ্রনাথের ‘আমার না-বলা বাণীর’সহ দুটি গান। শিল্পী মানসী সাধু রবীন্দ্রসংগীত ‘তুমি একটু কেবল বসতে দিয়ো’, অতুলপ্রসাদের ‘একা মোর গানের তরী’ এবং পুরোনো দিনের গান ‘এই কি গো শেষ গান’ পরিবেশন করেন।