শ্রোতার আসরে মিতা হক গাইবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ছায়ানটের রমেশ চন্দ্র মিলন কেন্দ্রে ‘শ্রোতার আসরে’ গান করবেন মিতা হক ও দীপ্তি দাশ। অনুষ্ঠানে মিতা হক রবীন্দ্রসংগীত ছাড়াও অতুলপ্রসাদ, রজনীকান্ত ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান করবেন। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়। প্রবেশপত্র পাওয়া যাবে মিলন কেন্দ্রের ফটকে। উল্লেখ্য, প্রতি বাংলা মাসের চতুর্থ শুক্রবার ছায়ানটের রমেশ চন্দ্র মিলন কেন্দ্রে ‘শ্রোতার আসর’ হয়।