শ্রোতারা নতুন রুপমকে খুঁজে পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে এসেছে রুপমের অ্যালবাম। নাম জনম জনম। এটি বাজারে এনেছে লেজার ভিশন। কথা হলো রুপমের সঙ্গে।কত দিন পর আপনার অ্যালবাম বেরিয়েছে?তা প্রায় তিন বছর তো হবেই। জনম জনম আমার পঞ্চম অ্যালবাম। আমার প্রথম অ্যালবাম বেরিয়েছিল ২০০৩ সালে, রোদেলা মেয়ে। এরপর এসেছে আজ স্বপ্ন দেখার দিন (২০০৫), মন ভাসাইয়া দে (২০০৬), সাঁঝবন্ধু (২০০৭)। জনম জনম অ্যালবামে সুর করেছেন আইয়ুব বাচ্চু, মোহাম্মদ সানী, আরফিন রুমী, শিহাব রিপন ও মুন। গান আছে নয়টি। একটি গান দ্বৈত কণ্ঠে। এটাতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পড়শী। পঞ্চমটির জন্য একটু বেশি সময় নিলেন কেন?আমি প্রচুর স্টেজ শো করি। এ ছাড়া নিজের ব্যবসা আছে। সবকিছু মিলিয়ে যখন মনে হয়েছে অ্যালবাম করা দরকার, তখনই কাজটা শুরু করেছি।‘জনম জনম’ অ্যালবামের গানগুলো কেমন হয়েছে?এখানে আমি নিজেকে নতুন করে উপস্থাপন করতে চেয়েছি। আমি সাধারণত রক গান করি। তবে এবার সফট রক এবং মেলোডি ধাঁচের গানও করেছি। আমার বিশ্বাস, শ্রোতারা এখানে নতুন রুপমকে খুঁজে পাবে। তবে এবার অ্যালবাম করার ব্যাপারে আমি নিজেই উদ্যোগ নিয়েছি। তাই এর প্রতি আমার আবেগটা একটু অন্য রকম। কাজগুলোও সে রকমই হয়েছে। গানগুলোর মিউজিক ভিডিও নিয়ে কিছু ভেবেছেন?হ্যাঁ, এবার আমার গানের মিউজিক ভিডিও বানিয়েছেন সোহেল আরমান। দশ বছর পর তিনি আবার মিউজিক ভিডিও নির্মাণ করলেন। সামনে নতুন কোনো পরিকল্পনা আছে?আমার বোন সুমী লালন ব্যান্ডের সঙ্গে আছে। ওদের কাজ দেখে আমার খুব ভালো লাগে। সামনে ভাইবোন মিলে একটা অ্যালবাম করার ইচ্ছে আছে।গানের পাশাপাশি এখন আর কী নিয়ে ব্যস্ত আছেন?আমার নিজের অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের নাম আর এন্টারটেইনমেন্ট। গানের পাশাপাশি এই ব্যবসাতেও সময় দিই।