শ্লীলতাহানির অভিযোগে ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানায় অভিযোগ করতে আসা একজন গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে গতকাল রোববার সন্ধ্যায় খুলনার তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশীদকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা জেলা পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ৬ জুন তেরখাদা থানায় অভিযোগ করতে যান একজন গৃহবধূ। এ সময় ওসি মামুন-অর-রশীদ তাঁর শ্লীলতাহানি করেন বলে ওই গৃহবধূ অভিযোগ করেন। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার ইমামুর রশীদ এই অভিযোগ তদন্ত করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় গতকাল সন্ধ্যায় তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) শফিকুল ইসলামকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনা অস্বীকার করে মামুন-অর-রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।