ষষ্ঠ দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ মঙ্গলবার ষষ্ঠ দিনের মতো দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ আছে। ইট-বালি দিয়ে মহাসড়কে কিছুটা সংস্কারের চেষ্টা করা হলেও বালি সরে গিয়ে আবারও গর্তের সৃষ্টি হচ্ছে। মাঝেমধ্যে সেসব গর্তে যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হচ্ছে।মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম প্রথম আলোকে বলেন, সড়কের অবস্থা আগের মতোই আছে। কোনো উন্নতি হয়নি। সড়কের গর্তে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হচ্ছে।বাস মালিক সমিতি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল আহসান রাসেল সরকার ও প্রভাতী বনশ্রী পরিবহনের পরিচালক কফিল উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, যানবাহন পরিচালনায় তাঁদের বাস না চালানোর কর্মসূচি অব্যাহত আছে। কর্মসূচি প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি।