ষষ্ঠ বাংলাদেশ গণিত ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজাখস্তানে অনুষ্ঠেয় ৫১তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হবে ষষ্ঠ বাংলাদেশ গণিত ক্যাম্পে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদারের পরিচালনায় ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকার আসাদ এভিনিউয়ের বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীতে (সিবিসিবি) এই ক্যাম্প হবে। অষ্টম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ফলাফলের ভিত্তিতে মোট ৩২ জনকে এই ক্যাম্পের জন্য নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ঠিকানায় চিঠি পাঠানো হবে। চিঠি না পেলেও নির্বাচিত শিক্ষার্থীদের ২১ মার্চ বিকেল পাঁচটায় বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীতে, ২৪/সি আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা—এই ঠিকানায় হাজির হওয়ার জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নির্বাচিত যারা:হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিকাজী হাসান জুবায়ের (খুলনা পাবলিক কলেজ), মীর ইমতিয়াজ মোস্তাফিজ (নটর ডেম কলেজ, ঢাকা), নাফিজা আনজুম (সিলেট সরকারি মহিলা কলেজ), প্রাণন রহমান খান (এমসি কলেজ, সিলেট), সালাউদ্দিন পারভেজ (নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী)। সেকেন্ডারি ক্যাটাগরিমির্জা মো. তানজীম শরীফ (ময়মনসিংহ জিলা স্কুল), ক্যাডেট জুনায়েদ (ফৌজদারহাট ক্যাডেট কলেজ), আবদুল্লাহ আল জিসান (উদয়ন হায়ার সেকেন্ডারি স্কুল), মিম আরাফাত (গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা), তীরথ কুমার মজুমদার (প্যারামাউন্ট বিদ্যালয় ও কলেজ), ফাহিম ফেরদৌস (ময়মনসিংহ জিলা স্কুল), মৃন্ময় বিশ্বাস (আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়), মো. রাফিদ উল ইসলাম (চট্টগ্রাম কলেজিয়েট স্কুল), আফিফা চৌধুরী (সিদ্দিকস ইন্টারন্যাশনাল স্কুল), আবির শাফী বিন্দু (গাংনী পাইলট উচ্চবিদ্যালয়), শফি শামছ মুহতাসিমুল হক (ময়মনসিংহ জিলা স্কুল), প্রীতম কুমার মণ্ডল (খুলনা জিলা স্কুল), মো. তৌহিদুর রহমান (আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা), মির্জা মো. তাওসীফ শরীফ (ময়মনসিংহ জিলা স্কুল), রুবাবা হাসান (ভিকারুননিসা নূন স্কুল, ঢাকা), মাহতাব নূর শান (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), এ ডি এম মারজান আল জান্নাত (সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), মেহরোজ ইসলাম (ব্রাহ্মণদী কে কে এম হাইস্কুল, নরসিংদী) , শাহনেওয়াজ আহমেদ (সেন্ট যোসেফ স্কুল, নাটোর)।জুনিয়র ক্যাটাগরিনূর মোহাম্মদ (মণিপুর উচ্চবিদ্যালয়, ঢাকা), মো. নাফিস তিহামী (ময়মনসিংহ জিলা স্কুল) ধ্রুবজ্যোতি সেন (শাহজিবাজার বিউবো উচ্চবিদ্যালয়), এস এস শাহরিয়ার সিফাত (দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর), সাজিদ আখতার (সবুজ কানন উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জ), মো. আশরাফুল আল শাকুর (গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা), মো. মুহাইমিনুল ইসলাম (বগুড়া জিলা স্কুল), রাফীদ রহমান (গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা)।