ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরিচালিত ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১০-এর প্রবেশপত্র অনলাইনে দেওয়া হয়েছে। পরীক্ষার প্রার্থীরা আজ শুক্রবার ২৬ নভেম্বর থেকে এনটিআরসিএ-এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং www.ntrca.teletalk.com.bd-এ গিয়ে তাঁদের প্রবেশপত্র ডাউনলোডের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবেন। এনটিআরসিএ-এর এক বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।এ ছাড়া হাইকোর্টের স্থগিত আদেশ নিষ্পত্তি হওয়ায় পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজপর্যায়ের ‘ইসলামিক স্টাডিজ’ ও মাদ্রাসার ‘আরবি’ বিষয় দুটির প্রবেশপত্র সংশ্লিষ্ট প্রার্থীর পূরণ করা ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে।