ষাটোর্ধ্ব ব্যক্তিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ নীতিমালায় ষাটোর্ধ্ব ব্যক্তিদের সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখতে ও সুযোগ-সুবিধাদি নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা রাখার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। বাসস। কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মো. আবদুুল মজিদ খান, মাহজাবীন মোরশেদ এবং এ এন মাহফুজা খাতুন (বেবী মওদুদ) সভায় অংশগ্রহণ করেন।সভায় বিগত বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও সুপারিশের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।সভায় প্রতিবন্ধীদের কল্যাণে নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারার জনগোষ্ঠীর সঙ্গে সন্নিবেশিত রাখতে অধিক দায়িত্বশীলতার প্রমাণ দেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়কে প্রতিবন্ধীদের কাছে প্রদত্ত সেবা সহজে পৌঁছে দিতে এবং জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার কার্যক্রম বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়।সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ পরিষদ ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।