ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তারেক ফিরে আসবেন: এম কে আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, তারেক রহমানকে রাজনীতি থেকে অপসারিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। তিনি বলেন, এসব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তিনি এ দেশের জনগণের মধ্যে ফিরে আসবেন।আজ রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত এক র্যালিতে দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এসব কথা বলেছেন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে আনোয়ার বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। প্রতিনিয়ত তারেক রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তারেক রহমানের ৪৭তম জন্মদিন উপলক্ষে গতকাল রাত ১২টার দিকে কেক কাটেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি লন্ডনে চিকিত্সাধীন তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। জন্মদিনের অনুষ্ঠানে তাঁর সুস্থতা কামনা করা হয়।