ষড়যন্ত্রের দিন শেষ: আশরাফ
সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কিছু সদস্য কর্তৃক গণতান্ত্রিক সরকারকে উত্খাতের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ষড়যন্ত্রের দিন শেষ। গণতান্ত্রিক রাষ্ট্রে ষড়যন্ত্রের স্থান নেই। ষড়যন্ত্রকারীদের সময় শেষ। অতীতে এমন হলেও বর্তমানে আর এমন ষড়যন্ত্রের সুযোগ নেই।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সাংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, যেকোনো শক্তিই হোক না কেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার যারা ক্ষতি করতে চায়, তাদের চিহ্নিত করা হবে। তাদের আইনের আওতায় আনা হবে—কোনো ছাড় দেওয়া হবে না। তিনি তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান।সৈয়দ আশরাফ বলেন, দেশে ভিন্ন মত থাকতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থার দ্বিমত নেই। এই গণতন্ত্র রক্ষা কেবল সরকারের একার দায়িত্ব নয়—এ দায়িত্ব সবার।স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনীতে ষড়যন্ত্রের কানাঘুষা চলছিল। সেনাবাহিনী এটা দমন করেছে বলে তাদের ধন্যবাদ জানান সৈয়দ আশরাফ।