সংকট নিরসনে জাতীয় সংলাপ করবে সিরিয়া সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া সরকার কয়েক দিনের মধ্যে দেশব্যাপী একটি জাতীয় সংলাপের আয়োজন করবে। দেশটির তথ্যমন্ত্রী আদনান হাসান মাহমুদ গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই সংবাদ সম্মেলনে আদনান হাসান মাহমুদ আরও বলেন, উপকূলীয় শহর বেনিয়াস থেকে সেনা ইউনিটগুলো ক্রমশ সরিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় দেরা শহর থেকে সব সেনা ইউনিট প্রত্যাহার করা হয়েছে। সিরিয়ায় রাজনৈতিক স্বাধীনতা ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের অবসানের দাবিতে গত দুই মাস ধরে সেখানে বিক্ষোভ চলছে। এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।