সংকট নিরসনে নওয়াজ শরিফের হস্তক্ষেপ কামনা করেছেন জারদারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রাজনৈতিক সংকট নিরসনের জন্য পিএমএলএনের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের হস্তক্ষেপ কামনা করেছেন। এ কারণেই জারদারি নওয়াজ শরিফের সঙ্গে ফোনালাপ করেছেন বলে জানা গেছে।গণতন্ত্রের স্বার্থে এমকিউএমের সঙ্গে পিএমএলএনের বিরোধ প্রলম্বিত করা উচিত নয় বলে নওয়াজ শরিফকে বলেছেন জারদারি। আজ শুক্রবার করাচির ডন পত্রিকা নামহীন পিপিপির এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।কেন্দ্রের জোট সরকার থেকে এমকিউএমের দুই মন্ত্রী পদত্যাগ করায় প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সরকার অসহায় হয়ে পড়েছে। এমকিউএমের সমর্থন পুরোপুরি ফিরে পাওয়ার জন্য প্রেসিডেন্ট জারদারি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।—পিটিআই