সংকট বেশি দিনের হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাজীবনে সফল হতে পেরুতে হয় অনেক চড়াই-উতরাই।সাফল্যের পথ কখনো মসৃণ, কখনো বন্ধুর। পেশাজীবনে নানা বাঁক ঘুরে হওয়া যায় সফল।পেশাজীবনে সফলতা পাওয়ার কথা এখানে জানাচ্ছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীপেশাজীবনে বাঁকবদল: আমি বার্জারে কাজ শুরু করি পরিকল্পনা বিভাগে। সেখান থেকে বিপনণ বিভাগে আসাটাই আসলে আমার পেশাজীবনের একটা বাঁকবদল (টার্নিং পয়েন্ট)। যখন বলা হলো বিপণন বিভাগে কাজ করতে, তখন দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলাম যাব কি যাব না। পরিবারের বিষয়টাও মাথায় ছিল সেই সময়। বার্জারের আগে যে প্রতিষ্ঠানে ছিলাম সেখানেও পরিকল্পনা বিভাগে কাজ শুরু করলেও পরে পণ্য ব্যবস্থাপনায় কাজ করি আমি। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কাজ করে নানা অবস্থার সঙ্গে পরিচিত হওয়াটা আমার ক্যারিয়ারকে অনেক সমৃদ্ধ করেছে। সংকটের মুখোমুখি: পেশাজীবনে সংকট সব সময়ই থাকে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মা হওয়ার পর একটা সংকট মোকাবিলা করতে হয়। তখন মায়ের দায়িত্বের পাশাপাশি পেশার দায়িত্ব মিলিয়ে বেশ একটা চাপের মধ্যে থাকতে হয়। পেশাদারিত্ব আর মায়ের দায়িত্বের টানাপোড়েনটা থেকেই যায়। মা হওয়ার পর, বিশেষ করে আমার দ্বিতীয় সন্তান জন্ম নেয় যখন, তখন আমি ভীষণভাবে এই সংকটের মধ্যে ছিলাম। দুটোর কোনোটাই এড়িয়ে যাওয়ার মতো নয়। তখন অবস্থার সঙ্গে নিজেকে কষ্ট করে হলেও মানিয়ে নিতে হয়েছে। সংকট বেশি দিনের হয় না, একাগ্রতা থাকলে পেশাজীবনের সব সংকটই কাটিয়ে ওঠা যায়। মানিয়ে নিতে হবে: পেশা নির্বাচনের ক্ষেত্রে সবার আগে নিজের পছন্দকে প্রাধান্য দিতে হবে। পছন্দের পেশায় কাজ শুরু করতে পারাটা সবচেয়ে ভালো। তবে আমাদের দেশে সব সময় তা সম্ভব হয়েও ওঠে না। দেখা গেল কেউ হয়তো পদার্থ বিজ্ঞানে পড়ে ব্যাংকে কাজ করছে। আমাদের কাজের বাজারে সুযোগের অভাবের জন্যই এমনটা হয়। এর সঙ্গেও মানিয়ে নিতে হবে। এসব ক্ষেত্রে আসলে তখন সাধ্যের মধ্যে সবচেয়ে ভালোটা খুঁজে নিতে হবে। ভবিষ্যতের একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার ছকটা শুরু করতে হবে ক্যারিয়ারের শুরুতেই।সুযোগগুলোর সঙ্গে নিজের পছন্দ আর ব্যক্তিত্বকেও মিলিয়ে নিতে হবে। অনুলিখন: জাবেদ সুলতান