সংকটাপন্ন অবস্থায় খলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ও বড় পর্দার শক্তিমান অভিনেতা খলিলুল্লাহ খানের শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে গত বৃহস্পতিবার ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সোহরাবউজ্জামান জানান, বেশ কিছুদিন আগে খলিলের হূদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া তাঁর ফুসফুস, কিডনি ও লিভারের অবস্থা ভালো নয়। তবে গতকাল দুপুর পর্যন্ত তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছিলেন। সোহরাবউজ্জামান বলেন, ‘খলিলের অবস্থা খুবই সংকটাপন্ন।’ এদিকে খলিলের উন্নত চিকিৎসার জন্য গতকাল শনিবার বিকেলে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। সকালে হাসপাতালে খলিলকে দেখতে যান অভিনেতা আলমগীর