সংকটে মিত্রদের সমর্থন চাইছে পিপিপি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সরকার ও সেনাবাহিনীর মধ্যে চলমান উত্তেজনার মধ্যে জোটের অংশীদারদের সমর্থন আদায়ে জোর চেষ্টা চালাচ্ছে ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।দেশটির রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার জানায়, বেসামরিক নেতাদের সমর্থনে পার্লামেন্টে আস্থা প্রস্তাব উত্থাপন করার পরিকল্পনা করছে সরকার।পিপিপির প্রধান একটি মিত্র দলের এক পার্লামেন্ট সদস্য বলেন, ‘সরকার আমাদের পার্লামেন্টে আস্থা প্রস্তাব উত্থাপনের বিষয়টি বলেছে। আমরা এ ধরনের প্রস্তাবে সমর্থন দেব, যা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে।’ ওই রাজনীতিক সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলেন, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে লক্ষ্য করে প্রস্তাব আনা হলে, তাতে সমর্থন দেওয়া আমাদের পক্ষে কঠিন হবে।’তবে জোটের অংশীদার কয়েকটি দল সতর্ক করে বলেছে, সেনাবাহিনীকে আরও কঠোর অবস্থানে ঠেলে দেওয়া জারদারি ও তাঁর মিত্রদের উচিত হবে না। যুক্তরাষ্ট্রকে পাঠানো গোপন চিঠি (মেমো) নিয়ে সরকার ও সেনাবাহিনীর এবং দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের বিচার নিয়ে সুপ্রিম কোর্টের হুমকির পর পাকিস্তানে এখন উত্তেজনা বিরাজ করছে। গতকাল প্রেসিডেন্ট জারদারির বিদেশ যাত্রা এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির বৈঠক এই উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অবশ্য দুবাইয়ে সংক্ষিপ্ত সফর শেষে আজ শুক্রবার দেশে ফেরেন জারদারি।সামরিক সূত্রগুলো বলছে, সেনাবাহিনী চাইছে প্রেসিডেন্ট জারদারি যেন ক্ষমতা থেকে সরে দাঁড়ায়। তবে এটা হওয়া উচিত সাংবিধানিকভাবে, কোনো অভ্যুত্থানের মাধ্যমে নয়।