সংকেত ও সমীকরণ ঠিকভাবে লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, ভিকারুননিসা নূন স্কুল, ঢাকাপ্রত্যেক সংজ্ঞার সঙ্গে অবশ্যই কমপক্ষে একটি উদাহরণ দেবে।গাণিতিক সমস্যার ক্ষেত্রে সরল অনুপাত, সরল গুণিতক, উপগুণিতক প্রয়োজনে সমাধানে উল্লেখ থাকতে হবে। কোনো গাণিতিক সমস্যার একক থাকলে সমাধানে তা উল্লেখ থাকতে হবে। গাঠনিক সংকেতে অবশ্যই অণুস্থিত মৌলের যোজনীর প্রতি খেয়াল রাখতে হবে।প্রয়োজনীয় চিত্র অবশ্যই চিহ্নিতকরণসহ এবং চিত্রের নিচে চিত্রটি দ্বারা কী বোঝায় তা উল্লেখ করতে হবে। চিত্র অবশ্যই পেনসিল দিয়ে আঁকবে। তাপ রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক ও উত্পাদকের অবস্থা এবং DH-এর মান উল্লেখ থাকতে হবে। ক্ষার ধাতু, মৃত্ক্ষার ধাতু, হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাসের নাম অবশ্যই ক্রমানুসারে লিখতে হবে। ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন সংখ্যা, শেলের ধারণক্ষমতা অনুসারে লিখবে। নিউক্লিয়াসে ইলেকট্রন দেখানো যাবে না। আয়ন শনাক্তকরণের সময় প্রশ্নে যা উল্লেখ থাকবে, সেটির উত্তর লিখবে। ‘ক’ বিভাগের পাঁচটি প্রশ্নের উত্তর আগে লিখবে। ‘খ’ বিভাগের উত্তর লেখার সময় একই প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর পর পর লিখবে। খাতায় অবশ্যই ওপরে প্রশ্ন নাম্বার এবং ক, খ, গ উল্লেখ থাকতে হবে। সমীকরণে সমতা করতে হবে। প্রয়োজনে বিক্রিয়ক ও উত্পাদকের অবস্থান (কঠিন, তরল, গ্যাসীয়) উল্লেখ করবে। অধঃক্ষেপের ক্ষেত্রে তীর চিহ্ন নিচের দিকে এবং গ্যাপের ক্ষেত্রে তীর চিহ্ন ওপরের দিকে দেখাবে। উভমুখী বিক্রিয়ায় দুই দিকে অর্ধতীর চিহ্ন ব্যবহার করবে। কোনো পার্থক্য থাকলে প্রতি নাম্বারের জন্য দুটি পয়েন্ট ছক করে উল্লেখ করতে হবে।একটি প্রশ্নের উত্তর শেষ হলে সমাপ্তিসূচক চিহ্ন ব্যবহার করবে এবং পরের উত্তরটি কমপক্ষে দুই ইঞ্চি স্থান রেখে তারপরে শুরু করবে।