প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রামক রোগ মোকাবিলায় উপ-আঞ্চলিক ও আঞ্চলিক কর্মসূচি গ্রহণে সহায়তা দিতে উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেলে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ৬৪তম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, সংক্রামক রোগের পাশাপাশি ডায়াবেটিস, ক্যানসার, হূদরোগ, স্ট্রোক, মানসিক স্বাস্থ্য, থ্যালাসেমিয়া ও অটিজমের মতো রোগের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। কারণ এসব রোগে বিশ্বে ৬০ শতাংশ এবং উন্নয়নশীল দেশগুলোয় ৮০ শতাংশ লোকের মৃত্যু ঘটে।শেখ হাসিনা জনগণকে মানবসম্পদে পরিণত করতে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কমিউনিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ার পৌঁছে যাবে।জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ৬৪তম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় হাসিনা আরও বলেন, ‘টিকা দান, ভিটামিন-এ সরবরাহ এবং ডায়রিয়া রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে দেশে শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে।’শেখ হাসিনা বলেন, মাতৃস্বাস্থ্যসংক্রান্ত এমডিজি-৫ অর্জনের বিষয়ে তাঁর সরকারের সাফল্য আছে। ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার রোধ করা সম্ভব হবে বলে তিনি জানান।প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে ইউনিসেফ ইউএনএফপিএ, ডব্লিউএইচও, বিশ্বব্যাংক ও ইউএসএইড নেওয়া এইচ৪-১ উদ্যোগের প্রশংসা করেন।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী বিকেলে জেনেভায় পালেই দ্য নেশনস-এ অনুষ্ঠিত সম্মেলনস্থলে পৌঁছালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক জমি মার্গারেট চ্যান তাঁকে অভ্যর্থনা জানান। বাসস।