সংক্ষিপ্ত শেয়ারবাজার সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মার্চ পর্যন্ত ট্রাস্ট ব্যাংক ওয়ান মিউচুয়াল ফান্ডের মোট সম্পদের মূল্যমান (এনএভি) বর্তমান বাজারমূল্যে দাঁড়িয়েছে শেয়ারপ্রতি প্রতি ১১.৫৭ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ী ১০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে শেয়ারপ্রতি ১০.২৫ টাকা। সব মিলিয়ে বর্তমান বাজারমূল্যে এই ফান্ডের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২,৩১৪,০০৮,৭৪৮.৮১ টাকা এবং ক্রয়মূল্য অনুযায়ী ২,০৪৯,৭১৭,৪৩০.৮৪ টাকা। এ হিসাব মিউচুয়াল ফান্ডটির সব সম্পদ ও দায়কে ভিত্তি করে করা হয়েছে। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১ মার্চ পর্যন্ত বর্তমান বাজারমূল্যে মোট সম্পদের মূল্যমান (এনএভি) দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ৫.১৩ টাকা। এ ছাড়া ক্রয়মূল্য অনুযায়ী অভিহিত মূল্যের ভিত্তিতে মোট সম্পদের মূল্যমান দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ২.৬৩ টাকা। অভিহিত মূল্য ১ টাকা। সবমিলিয়ে এই ফান্ডটির সর্বমোট সম্পদ ও তহবিল দাঁড়িয়েছে ৮৬২,৩৫১,৩৪৭.০০ টাকা।ডিএসই নিবন্ধনের ৩০ ধারা অনুযায়ী গ্রামীণফোন লিমিটেড জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের একটি সভা ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। এই সভায় ৩১ ডিসেম্বর ২০০৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির আর্থিক বিবরণী নিয়ে আলোচনা হবে। এ ছাড়া বিনিয়োগকারীদের জন্য এই সভা থেকে বিভিন্ন ঘোষণা আসতে পারে। ১১ মার্চ পর্যন্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মোট সম্পদের পরিমাণ বর্তমান বাজারমূল্যে দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ১৩.৭৩ টাকা। ক্রয়মূল্য অনুযায়ী মোট সম্পদের মূল্যমান দাঁড়িয়েছে অভিহিত মূল্য অনুযায়ী শেয়ারপ্রতি ১১.৩৬ টাকা। অভিহিত মূল্য ১০ টাকা। বর্তমান বাজারদরে মোট সম্পদের পরিমাণ ১,৩৭২,৭৪১,৪৯৮.৭৪ এবং ক্রয়মূল্য অনুসারে ১,১৩৫,৯৮৯,২১০.০৬ টাকা।১১ মার্চ পর্যন্ত ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মোট সম্পদের মূল্যমান বর্তমান বাজারদরে দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ১০.৩৩ টাকা। ক্রয়মূল্য অনুযায়ীও মোট সম্পদের মূল্যমান দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ১০.৩৩ টাকা।