সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত ১চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে গত মঙ্গলবার এক ব্যক্তি নিহত হয়েছেন। হাজীগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার আবুল কাশেম জানান, ওই দিন বিকেল চারটায় চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী ট্রেনটি হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রমকালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। চাঁদপুর ও হাজীগঞ্জ প্রতিনিধি।প্রশাসক নিয়োগসিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নবগঠিত দুটি ইউনিয়ন উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত করকে ৪ নম্বর উত্তর কুশিয়ারা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাফিজ মিঞাকে ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপির প্রশাসক নিয়োগ করা হয়। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি।