সংখ্যায় লন্ডন অলিম্পিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১অলিম্পিকের ইতিহাসে মেয়েদের বক্সিংয়ের প্রথম সোনা জিতেছেন ব্রিটেনের নিকোলা অ্যাডামস।৩এবার নিয়ে তিনবার অলিম্পিকের দ্বৈত শিরোপা জিতলেন সেরেনা ও ভেনাস উইলিয়ামস।৭এবার নিয়ে সাতবার ২০০ মিটার স্প্রিন্টের সবগুলো পদক জিতেছেন আমেরিকার প্রতিযোগীরা।৫ব্যাডমিন্টনের পাঁচটি সোনাই পেয়েছে চীন।১৫৬গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে ১৫৬ পয়েন্ট স্কোর করে নতুন অলিম্পিক রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। ১৯৮৮ সালে মিসরের বিপক্ষে ১৩৮ পয়েন্ট পেয়েছিল ব্রাজিল।৯সাঁতারে বিশ্ব রেকর্ড হয়েছে নয়টি। গতবারের তুলনায় সংখ্যাটা নেহাত কম। বেইজিংয়ের সাঁতারপুল দেখেছিল ২৫টি বিশ্ব রেকর্ড।৪৭সবচেয়ে বেশি সোনার লড়াই হয়েছে অ্যাথলেটিকসে। মোট ৪৭টি ইভেন্টে লড়েছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেটরা।