সংখ্যায় সাত দিন
২১৭নম্বর ‘এল ক্লাসিকো’ বুধবার খেলল বার্সেলোনা- রিয়াল মাদ্রিদ। দুই স্প্যানিশ ‘দৈত্যে’র লড়াইয়ে দুই দলেরই সমান ৮৬টি জয়।ৎ১০০চলতি টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের শততম আসর।১২ দুবাই টেস্টের আগে টেস্ট ক্রিকেটে সর্বশেষ ইংল্যান্ড দুই শ রানের নিচে অলআউট হয়েছিল গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে। মাঝের ১২ ইনিংসে তাদের সর্বনিম্ন স্কোর ছিল ২২১।১১এক ম্যাচেই বিজেএমসি মহিলা দলের স্ট্রাইকার সাবিনার গোল। মহিলা করপোরেট লিগের উদ্বোধনী ম্যাচে ব্র্যাকের বিপক্ষে দলের ২১-০ ব্যবধানের জয়ে এতগুলো গোল করেন সাবিনা।৯চলতি অস্ট্রেলিয়া-ভারত সিরিজে দুই দেশের পক্ষেই ৫০ পেরোনো স্কোর আছে সমান নয়টি। কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে সেরা চারটি স্কোর যেখানে ৩২৯*, ১৮০, ১৫০* ও ১৩৪; সেখানে ভারতের সেরা চারটি স্কোর ৮৩, ৮০, ৭৫ ও ৭৩!৮ইউএস ওপেনের নতুন রানি হিসেবে আত্মপ্রকাশের পর সামান্থা স্টোসুরের চলতি অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের হারটি ছিল অষ্টম পরাজয়।