সংখ্যায় ৭ দিন
০ইংলিশ প্রিমিয়ার লিগে এবার প্রথম পাঁচ ম্যাচে লিভারপুল কোনো জয় পায়নি। ১০১ বছর আগে ১৯১১-১২ মৌসুমেই শুধু এ রকম খারাপ শুরু করেছিল অলরেডরা। ৩আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম জুটি হিসেবে তিনটি শতরানের জুটি গড়লেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন জুটি। ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচেই রেকর্ডটি হয়েছে।৪আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টাই হওয়া ৭ ম্যাচের চারটিতেই ছিল নিউজিল্যান্ড। গত বৃহস্পতিবার শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচটি ২০ ওভারের বিশ্বকাপে দ্বিতীয় টাই।১৬বছর ৬ দিন বয়সে মাঠে নেমেই রেকর্ড করেছেন লিভারপুলের জেরোম সিনক্লেয়ার। ক্যাপিটল ওয়ান কাপে ওয়েস্ট ব্রমের বিপক্ষে খেলা এই স্ট্রাইকারই লিভারপুলের সর্বকনিষ্ঠ ফুটবলার।৩১ম্যাচ পর বুন্দেসলিগায় হারল বর্তমান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড। লিগ রেকর্ডের ৫ ম্যাচ দূরেই থামতে হলো তাদের। ১৯৮২-৮৩ সালে টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল হামবুর্গ এফসি। ৭৬এ বছর টেনিসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। জাপানের প্যান প্যাসিফিক ওপেনের সেমিফাইনালটি ছিল ২০১২ সালে তাঁর ৭৬তম ম্যাচ।