সংখ্যায় ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১দিলীপ ট্রফিতে নর্থ জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে ২০৮ রান করলেও মাত্র ১ রানের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের সর্বোচ্চ স্কোরটা ছুঁতে পারেননি যুবরাজ সিং। ২০০২ সালে দিলীপ ট্রফিতেই নর্থ জোনের হয়ে সাউথ জোনের বিপক্ষে ২০৯ রান করেছিলেন যুবি। ২ছয় ম্যাচের মাত্র দুটিতে জিতেছে যে দল, সেই ফ্রান্সই কিনা চ্যাম্পিয়ন মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে। গ্রুপ পর্বের একটি ম্যাচ ও সেমিফাইনাল ছাড়া বাকি সব ম্যাচে ড্র করেছিল ফরাসি মেয়েরা।৮ভেনেশিয়ান ম্যাকাও ওপেনে তৃতীয় হয়ে ৪১ হাজার ৩৬২ ডলার প্রাইজমানি পেয়েছেন বাংলাদেশি গলফার সিদ্দিকুর। বছরে মোট দুই লাখ ১৭ হাজার ৯৪২ ডলার আয় করে এশিয়ান অর্ডার অব মেরিটে আটে উঠে এসেছেন, অস্ট্রেলিয়ার স্কট হেন্ডকে টপকে জায়গা করে নিয়েছেন এইচএসবিসি চ্যাম্পিয়নসে।১২গোল করে চলতি বছর এ পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক আর্জেন্টাইন প্লে-মেকার লিওনেল মেসি।৩০বছর পর আফ্রিকান নেশনস কাপের চূড়ান্ত পর্বে উঠেছে সাবেক চ্যাম্পিয়ন ইথিওপিয়া।৪৫গত সোমবার পর্যন্ত ২০১২ সালে ৪৫টি গোল করেছেন নেইমার। সান্তোসের হয়ে ৩৭টি ও জাতীয় দলের পক্ষে বাকি গোলগুলো করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।৪৬১৯৯৩ সালের মার্চ মাসে ডেনমার্কের কাছে ১-০ গোলে হারের পর থেকে বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৪৬টি ম্যাচে অপরাজিত স্পেন। এসব ম্যাচের ৩৬টিতেই জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।