সংখ্যায় ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ডিসেম্বর তৃতীয় স্প্যানিশ খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছেন আর্সেনালের সান্তি কাজোরলা। এর আগে হ্যাটট্রিক করেছিলেন ফার্নান্দো তোরেস ও জর্ডি গোমেজ।৩ হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলে তিনটিতেই জিতেছে অস্ট্রেলিয়া।৭ পুরুষ টেনিসে এ বছর সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন স্পেনের ডেভিড ফেরার।১৭২০১২ সালে এশিয়ান অর্ডার অব মেরিটে গলফার সিদ্দিকুরের অবস্থান। এ বছর প্রায় দুই লাখ ৩৮ হাজার ডলার আয় করেছেন বাংলাদেশের এক নম্বর এই গলফার।৩৭ ফিফার সর্বশেষ প্রকাশিত র্যা ঙ্কিংয়ে সেরা ৫০ দলের ৩৭টিই ইউরোপের।১৫০ গত সপ্তাহে চীনের বিপক্ষে একটি গোল করেই মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে ১৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাবি ওয়ামব্যাখ। স্বদেশি মিয়া হ্যামের বিশ্ব রেকর্ড থেকে মাত্র ৮ গোল দূরে আছেন এই মার্কিন মহিলা ফুটবলার।৯০০ ২০১২ সালে বিশ্বকাপ বাছাই, প্রীতি ম্যাচ ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে ঠিক ৯০০টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।