সংখ্যায় ৭ দিন
৩০৪৬শ্রীলঙ্কার বিপক্ষে শচীন টেন্ডুলকারের ওয়ানডে রান। মাহেলা-সাঙ্গাকারাদের বিপক্ষে ওয়ানডেতে ৩০০০ রানের মাইলফলক ছোঁয়া একমাত্র ব্যাটসম্যানও তিনি।২০০নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে জিম্বাবুয়ের ২০০ রান, টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁদের সর্বোচ্চ স্কোর।৩৭বছর পর ফ্রান্সের শীর্ষ লীগে গত সপ্তাহে এক ম্যাচেই ৫ গোল হজম করেছে লিল।২৬সিবি সিরিজে ভারত-শ্রীলঙ্কা টাই ম্যাচটি ওয়ানডের ইতিহাসের ২৬তম, ভারতের ষষ্ঠ।১৮আফ্রিকান নেশনস কাপের জাম্বিয়া-আইভরি কোস্ট ফাইনালে পেনাল্টি শটের সংখ্যা। তবে ফাইনালে এটিই সবচেয়ে বেশি পেনাল্টি শট নেওয়ার রেকর্ড নয়। ১৯৯২ সালের ফাইনাল দেখেছিল ২৪টি পেনাল্টি শট।১৯চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে লেভারকুসেনের বিপক্ষে লিওনেল মেসির গোলটি ১৯তম, যা টুর্নামেন্টের নকআউট পর্বে বর্তমান ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ।০কোনো গোল না খেয়েও আফ্রিকান নেশনস কাপের রানার্সআপ আইভরি কোস্ট।