সংখ্যায় ৭ দিন
২৫০বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইকরেট। সিলেটের বিপক্ষে খুলনার আন্দ্রে রাসেলের ১৪ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসটির।১৭৯মিসরের আহমেদ হাসান এখন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার। গত বৃহস্পতিবার কাতারের দোহায় নাইজারের বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলেই সৌদি আরবের মোহাম্মদ আল দেইয়াকে পেছনে ফেলেছেন হাসান।৩১শ্রীলঙ্কার বিপক্ষে সিবি সিরিজে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান। ওয়ানডে ক্রিকেটে যা ৩১ তম হ্যাটট্রিক।১৭বছর পর সিরি ‘আ’তে টানা ৫ ম্যাচ হারল ইন্টার মিলান।১২.৫২সিবি সিরিজে ভারতের বিপক্ষে হোবার্টে ওভারপ্রতি ১২.৫২ গড়ে ৯৬ রান দিয়েছেন লাসিথ মালিঙ্গা। ওয়ানডেতে কমপক্ষে ৫ ওভার বোলিং করা বোলারদের এটাই সবচেয়ে খরুচে বোলিং।১১ইতালির বিপক্ষে আগের দশ ম্যাচে হারের পর ১১তম প্রচেষ্টায় সফল যুক্তরাষ্ট্র। কোনো প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলে প্রথম জয়ের এটিই মার্কিন রেকর্ড।৪বিপিএলের প্রথম আসরে সেঞ্চুরির সংখ্যা। যার দুটিই এসেছে ক্রিস গেইলের ব্যাট থেকে।