সংখ্যায় ৭ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯৯৯ওয়েলিংটন টেস্টে মরনে মরকেলের বলে ড্যানিয়েল ফ্লিনের ক্যাচটি নিয়ে মার্ক বাউচার এখন অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ৯৯৯তম ডিসমিসাল। আর মাত্র একটি ক্যাচ বা স্টাম্পিংয়েই ক্রিকেট ইতিহাসের প্রথম উইকেটরক্ষক হিসেবে ছুঁয়ে ফেলবেন এক হাজার ডিসমিসালের মাইলফলক।১০১লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর গোল। ১০০তম গোল করতে পর্তুগিজ উইঙ্গার ম্যাচ খেলেছেন ৯২টি, লা লিগার ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে শততম গোলের রেকর্ড।২০অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন জুভেন্টাস স্ট্রাইকার আলেসান্দ্রো দেল পিয়েরো। গড়েছেন টানা ২০টি সিরি ‘আ’তে গোল করার কীর্তি।২৬ম্যাচ জয়ের ধারায় থাকার পর গত বুধবার সনি এরিকসন মায়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে মারিওন বার্তোলির কাছে হেরে গেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। এ বছর এটি তাঁর প্রথম হার।