সংখ্যায় ৭ দিন
৯০৩গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ম্যাচটি ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে রায়ান গিগসের ৯০৪তম ম্যাচ ছিল। ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবের পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলা গিগসের আগে রেকর্ডটির মালিক ছিলেন পাওলো মালদিনি (৯০২)।১০০লিগে দ্রুততম ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি এখন রিয়াল মাদ্রিদের। গত শনিবার ওসাসুনার বিপক্ষে খেলেই মাত্র ৩০ ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছে রিয়াল। এর আগে লা লিগায় এ রেকর্ডটি ছিল বার্সেলোনার, ২০০৮-০৯ মৌসুমে ৩৪ ম্যাচে ১০০ গোল করেছিল তারা।৫০সবচেয়ে কম, ২৪ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগে ৫০ গোলের মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি। গত সপ্তাহে এসি মিলানের বিপক্ষে শেষ আটের দ্বিতীয় লেগ শেষে মেসির গোল দাঁড়াল ৫১টি।৩৭সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে অ্যাশলি ইয়ংয়ের গোলটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ৩৭টি পাসের ফসল!৩১শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক আগেই হয়েছিলেন মাহেলা জয়াবর্ধনে। কলম্বো টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে করলেন আরও একটি, যেটি তাঁর ক্যারিয়ারের ৩১তম টেস্ট সেঞ্চুরি।৩তৃতীয় পুরুষ প্রতিযোগী হিসেবে কমপক্ষে তিনবার সনি এরিকসন মায়ামি ওপেন জিতলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকার আগে এই কীর্তি ছিল দুই মার্কিনের—পিট সাম্প্রাস ও আন্দ্রে আগাসির।