সংখ্যায় ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭২ক্লাব ফুটবলে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। আর্জেন্টাইন লিওনেল মেসির এই কীর্তির আগে রেকর্ডটি ছিল আর্চি স্টার্কের। ১৯২৪-২৫ মৌসুমে যুক্তরাষ্ট্রের বেথেলহেম স্টিলের হয়ে স্টার্ক করেছিলেন ৭০ গোল।৩১গত সপ্তাহে নিজ নিজ দেশের ঘরোয়া ফুটবলের শিরোপা জিতেছে হল্যান্ডের আয়াক্স আমস্টারডাম ও বেলজিয়ামের আন্ডারলেখ্ট। দুই দলের এটি ছিল রেকর্ড ৩১তম লিগ শিরোপা।১২গোল নিয়ে ইউরোপা লিগের সর্বোচ্চ গোলদাতা অ্যাথলেটিকো মাদ্রিদের রাদামেল ফ্যালকাও। ১৭ গোল নিয়ে আগের আসরেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই কলাম্বিয়ান স্ট্রাইকার।১১গত সপ্তাহে জেতা এস্তোরিল ওপেনের শিরোপাটি হুয়ান মার্টিন দেল পোত্রোর ১১তম ডব্লুটিএ শিরোপা।৪এফএ কাপের ফাইনালে লিভারপুলের বিপক্ষে গোল করে অনন্য এক রেকর্ড গড়লেন দিদিয়ের দ্রগবা। এফএ কাপের চারটি ফাইনালে গোল করা একমাত্র ফুটবলার তিনি।