সংখ্যায় ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১প্রথমবারের মতো ফাইনালে উঠে করিন্থিয়ানসের কোপা লিবার্তোদোরেস শিরোপা জয়। ২গল ও কলম্বো—টানা দুই টেস্টেই কাছাকাছি গিয়েও ডাবল সেঞ্চুরি পাননি সাঙ্গাকারা। গলে ১৯৯ রানে অপরাজিত থাকলেও কলম্বোয় আউট হয়েছেন ১৯২ রানে।৭আজ রজার ফেদেরার পুরুষ এককের ফাইনাল জিতলেই ছুঁয়ে ফেলবেন সবচেয়ে বেশি, সাতবার উইম্বলডনজয়ী পিট সাম্প্রাসকে।২৭গত সপ্তাহে আর্জেন্টাইন লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। এ নিয়ে দেশটির লিগ শিরোপজয়ী দলের সংখ্যা দাঁড়াল ২৭।১৫ইউরোর সেমিফাইনালে ইতালির কাছে পরাজয়ের আগে টানা ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচ জিতেছে জার্মানি, যা তাদের নতুন রেকর্ড।৭৪বছর পর কোনো পুরুষ প্রতিযোগীকে ফাইনালে দেখল উইম্বলডন। ১৯৩৮ সালে সর্বশেষ ব্রিটিশ হিসেবে উইম্বলডনের ফাইনাল খেলেছিলেন বানি অস্টিন। প্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।