সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবগঞ্জ: কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহিসওয়ার ডিগ্রি কলেজের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এক সংবর্ধনা সভা ৬ ডিসেম্বর কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শিল্পপতি আকরাম হোসেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রত্যেককে ২৫ হাজার টাকার বৃত্তি প্রদান করেন। আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। এতে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, তৌহিদুর রহমান, সোলায়মান আলী, আইয়ুব হোসেন, কোরবান আলী প্রমুখ।জাতীয় যুব দিবসে সভাউপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৮ ডিসেম্বর জাতীয় যুব দিবস উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান। এতে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী ওবাইদুল ইসলাম, পানিসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ, সমবায় কর্মকর্তা হারুনুর রশিদ, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, সোহেল আক্তার প্রমুখ।আদমদীঘি: জাতীয় যুব দিবস পালিতআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবগুড়ার আদমদীঘি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালনকল্পে ৮ নভেম্বর উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবু রেজা খান, নাজিয়া শামস, নারগিস জাহান, আনিছুর রহমান, সুবীর কুমার পাল প্রমুখ। ইউনিয়ন বিএনপির সম্মেলন বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতনী বাজারে ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক কাউন্সিল ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সান্তাহার ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদার। বক্তব্য দেন ফিরোজ মো. কামরুল হাসান, বুলবুল ফারুক, গোলাম মোস্তফা, এসএম আক্তারুজ্জামান, জুয়েল তালুকদার, মাহফুজুল হক, মামুনুর রশীদ, জাহিদুল ইসলাম, আব্বাস উদ্দীন, টিটু, রানা, সুজন, লিটন, কামরান প্রমুখ। শেরপুর: স্মরণসভা অনুষ্ঠিতশেরপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজ চত্বরে ২৭ নভেম্বর স্বভাবকবি আবদুর রউফের স্মরণে এক সভা অধ্যাপক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মজিবর রহমান মজনু, আজমী আরা পারভীন, এস এম বেলাল হোসেন, রহমতুল বারী, সাইফুল বারী, বদরুল ইসলাম, আফরোজ নার্গিস, আবদুস সাত্তার, সুলতান মাহমুদ, শাকিল মাহমুদ প্রমুখ।সনদ বিতরণ৫ ডিসেম্বর শেরপুর উপজেলা বেলগাছি মুসথি দেওয়ান দাখিল মাদ্রাসা চত্বরে সহি-শুদ্ধ কোরআন পাঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন টি এম গফুর। অনুষ্ঠানে বক্তব্য দেন বোরহান উদ্দিন, রেজাউল করিম, রোস্তম আলী, তছির উদ্দিন, আবদুল কুদ্দুস, ফয়সাল আহম্মেদ প্রমুখ।নাগরিক শীর্ষক সংলাপ২৯ নভেম্বর শেরপুর উপজেলা পরিষদের মুক্তমঞ্চে সামাজিক সংগঠন মৈত্রী পল্লি উন্নয়ন সংগঠনের আয়োজনে উপজেলার খানপুর ইউনিয়নের ভিজিডি কার্যক্রমের নাগরিক পরিবীক্ষণ শীর্ষক সংলাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। সভায় আরও বক্তব্য দেন আজমী আরা পারভীন, আহসান হাবিব, রিয়াজুল ইসলাম, সাইফুল বারী, শাহজামাল সিরাজী প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন আবদুস সাত্তার।দুপচাঁচিয়া: জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি৮ ডিসেম্বর বগুড়ার দুপচাঁচিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া জোনাল অফিসের যৌথ উদ্যোগে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাঁচ দিনব্যাপী জাতীয় বিদ্যুৎ সপ্তাহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সুফিয়া নাজিম, আবদুস সামাদ, এস এম কায়কোবাদ, রফিকুল ইসলাম, জাহেদুর রহমান, আবদুস সামাদ, এ কে এম মহিউদ্দিন, অরবিন্দ কুমার কুণ্ডু প্রমুখ।জাতীয় যুব দিবস পালিত‘দিন বদলের আহ্বান যুব আত্মকর্মসংস্থান’ স্লোগানকে সামনে রেখে ৮ ডিসেম্বর দুপচাঁচিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা হাবিবুর রহমান সাথী অডিটোরিয়ামে ইউএনও সুফিয়া নাজিমের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবদুস সামাদ, আবু সাঈদ, মাহফুজা খানম, সাবিহা আফরোজ, আবুল কালাম আজাদ, তৌফিকুর আলম প্রমুখ।মহান বিজয় দিবস পালনকল্পে প্রস্তুতিমূলক সভাদুপচাঁচিয়ায় মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে পালনকল্পে ৬ ডিসেম্বর হাবিবুর রহমান সাথী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ইউএনও সুফিয়া নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য দেন আবদুল গনি মণ্ডল, আবদুস সামাদ, মোজাম্মেল হক, মাহবুবুর রহমান তালুকদার, এস এম কায়কোবাদ, এম সরওয়ার খান, আবদুর রাজ্জাক, আবুল বাশার, আবদুল মজিদ, আফজাল তরফদার, আখতার বানু, নিজাম উদ্দিন, আবু সাঈদ, রফিকুল ইসলাম, আবুল বাশার, আজিজুল হক, অসীম কুমার দাস, গোলাম মুক্তাদির প্রমুখ।উল্লাপাড়া: কৃষিপণ্য মেলাউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিউল্লাপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল কৃষিপণ্য মেলা। ৩ ডিসেম্বর লাহিড়ীমোহনপুর বাজার মাঠে ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য শফিকুল ইসলাম। প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর স্যোসাল অ্যাডভান্সমেন্ট (বাসা) যৌথভাবে এ কৃষিপণ্য মেলার আয়োজন করে। লাহিড়ীমোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাব আলী মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মো. জাহেদুল হক, অতুল সরকার, খলিলুর রহমান, আফরোজা ইয়াসমিন, সাইফুল আজম খান, আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিংয়ের সভাকমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৫ ডিসেম্বর উল্লাপাড়ার ভেল্লাবাড়ি গ্রামে সদর ইউনিয়ন পুলিশিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। আবদুল মমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা, সাইফুল ইসলাম, আজিজুর রহমান, আবদুল বারেক প্রমুখ।রায়গঞ্জ: বিশ্ব এইডস দিবস পালিতরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিএইডস প্রতিরোধ আমাদের অঙ্গীকার, সবার জন্য সুযোগ ও মানবাধিকার—এই স্লোগান দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শচীন্দ্রনাথ বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এ বি এম আবদুস সাত্তার, মোহাম্মাদ আবদুল আহাদ, গোলাম সারওয়ার, আকবর আলী সরকার প্রমুখ। রায়গঞ্জে তিন দিনব্যাপী কৃষিপণ্য মেলা উদ্বোধনসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী কৃষিপণ্য মেলার আয়োজন করা হয়েছে। ৬ ডিসেম্বর উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুল আহাদ। ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমিনুল ইসলাম, অজিত কুমার সরকার, ডা. মো. সাইদুল ইসলাম, আবু বক্কার শেখ, টি এম কামরুজ্জামান, আবদুল আলীম, খলিল উল্লাহ্, আবদুল মামুন, আবুল কালাম আজাদ, নাজমুল হোসেন প্রমুখ। মেলায় ২৫টি স্টলে কৃষকদের উৎপাদিত নানা পণ্য, সেবাদানকারী প্রতিষ্ঠান, স্যানিটেশন সামগ্রীসহ বিভিন্ন কৃষিপণ্যের প্রদর্শনী চলছে। পাবনা: সুজানগরে সমবায় দিবস পালনপাবনা অফিসজাতীয় সমবায় দিবস উপলক্ষে ৪ ডিসেম্বর পাবনার সুজানগরে শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সমবায় অধিদপ্তর সুজানগর উপজেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আহম্মেদ ফিরোজ কবির, শফিউল ইসলাম, বেগম সুফিয়া খানম প্রমুখ।হরিজনদের শোভাযাত্রা ও আলোচনা সভাক্লিনার, ঝাড়ুদার ও সুইপার পদে চাকরিতে অগ্রাধিকারের দাবিতে ৫ ডিসেম্বর পাবনার হরিজন সম্প্রদায় শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে। বিশ্ব মর্যাদা ও মানবাধিকার দিবস উপলক্ষে হরিজন ঐক্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় হরিজন ঐক্য পরিষদের সভাপতি শিবু চন্ত্রর সভাপতিত্বে বক্তব্য দেন মুখেশ কুমার দাস, সুবল কুমার দাস, মনির সেন, সাজেন হেলা প্রমুখ।নীলফামারী: স্বেচ্ছাসেবী দিবস পালিত নীলফামারী প্রতিনিধিপ্রতিটি সময় ও প্রতিটি স্থান হোক নারীদের জন্য নিরাপদ—এই স্লোগানকে সামনে রেখে ৬ ডিসেম্বর নীলফামারীতে পালিত হলো বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস। চেঞ্জ মেকার জেলা কমিটি নীলফামারীর আয়োজনে ও পল্লী শ্রীর সহযোগিতায় শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি চলাকালে সংগঠনের সহসভাপতি গোলাম রহমান ডালু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, পল্লীশ্রীর প্রোগ্রাম ফ্যাসিলেটর উম্মে কুলসুম বেবি, প্রবীণ শিক্ষক মমতাজ উদ্দিন, নারী সংগঠক অধ্যাপক শাহনাজ খান প্রমুখ বক্তব্য দেন।কুড়িগ্রাম: অটোচালক শ্রমিক লীগের কমিটি গঠননিজস্ব প্রতিবেদক কুড়িগ্রামকুড়িগ্রামে জেলা অটোচালক শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়। ৫ ডিসেম্বর সরকারি কলেজ মাঠে অটোচালকদের এক সমাবেশে এই নতুন কমিটি আত্মপ্রকাশ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক অসীম কুমার সরকার। সমাবেশে সর্বসম্মতিক্রমে এস এম সফিকুল ইসলামকে সভাপতি, মো. আবদুল আজিজকে সাধারণ সম্পাদক ও মো. সোহরাব হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।রাজশাহী: মানব পাচার প্রতিরোধবিষয়ক কর্মশালানিজস্ব প্রতিবেদক, রাজশাহীরাজশাহীতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানব পাচার প্রতিরোধে সর্বজনীন আইন প্রণয়নবিষয়ক বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসিডির উদ্যোগে ৭ ডিসেম্বর এক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. আফজাল হোসেন ও হাসিবুল আলম প্রধান। বিশেষ অতিথি ছিলেন মো. ওবাইদুল্লাহ, মো. শাহজাহান আলী। স্বাগত বক্তব্য দেন সালীমা সারোয়ার। সভাপতিত্ব করেন চৌধুরী সারওয়ার জাহান। এতে বক্তব্য দেন সুরাইয়া বানু, এহসানুল আমিন, তোহিদুল আলম, হামিদুল হক প্রমুখ।বাগমারা: জাতীয় যুব দিবস পালিতবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারায় ৮ ডিসেম্বর জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা আম চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু হোরায়রা। বক্তব্য দেন ডালিয়া পারভীন, আবু লোহেল আল মামুন, মকলেছুর রহমান, আলতাফ হোসেন প্রমুখ।পুরস্কার বিতরণ অনুষ্ঠান৭ ডিসেম্বর কীটনাশক কোম্পানি ইনতেফার খুরচা বিক্রেতাদের নিয়ে এক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাফিজুর রহমান। প্রধান অতিথি থেকে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান করেন এম এ জলিল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের মার্কেটিং এক্সিকিউটিভ আবু তাহের ও কামাল পাশা। ক্ষেতলাল: জাতীয় যুব দিবস ও আলোচনা ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা যুব উন্নয়ন আয়োজিত জাতীয় যুব দিবস উপলক্ষে ৮ ডিসেম্বর শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠান হয়েছে। ওই দিন আলোচনায় বক্তব্য দেন রুহুল আমিন মিয়া, সিরাজুল ইসলাম, আবদুল মজিদ তরফদার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, এম এ রহমান প্রমুখ।নাটোর: প্রতিবন্ধীদের জাতীয় কনভেনশননাটোর প্রতিনিধি৩ ডিসেম্বর নাটোর জেলা পরিষদ মিলনায়তন মাঠে প্রতিবন্ধীদের ষষ্ঠ জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এডিডি, জেলা প্রতিবন্ধী সংস্থা ‘নন্দন’ ও বনলতা জেলা প্রতিবন্ধী নারী পরিষদ যৌথভাবে এই কনভেনশনের আয়োজন করে। কনভেনশনের প্রতিপাদ্য ছিল ‘সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির অঙ্গীকার’। নন্দনের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে নাটোর-৪ আসনের সাংসদ অধ্যাপক আবদুল কুদ্দুস, জেলা প্রশাসক মজিবুর রহমান, মঈনুদ্দীন আহমেদ বক্তব্য দেন।লালপুর: জাতীয় যুব দিবসে অনুষ্ঠানলালপুর (নাটোর) প্রতিনিধি‘দিনবদলের আহ্বান, যুব কর্মসংস্থান’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুর উপজেলায় ৮ ডিসেম্বর জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শোভাযাত্রা শেষে বিআরডিবি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মাস্টার। বিশেষ অতিথি ছিলেন ইসাহাক আলী, আদম আলী, রাকিবুল ইসলাম, আবু হানিফ মিয়া প্রমুখ। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ অনুষ্ঠিতজাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলায় ৮ ডিসেম্বর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় অংশ নেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-বাণিজ্য) সিরাজুল হক, প্রকৌশলী মারফত হোসেনসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যুৎ গ্রাহক। এইডস দিবস উপলক্ষে আলোচনা সভা ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি প্রকল্পের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালপুর ব্র্যাক অফিসে ব্র্যাক শিক্ষা প্রোগ্রামের ম্যানেজার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পিডিপি ম্যানেজার কামাল হোসেন, এসিডিপি ম্যানেজার রিটন কুমার প্রমুখ। গুরুদাসপুর: এইডস দিবসে আলোচনা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিনাটোরের গুরুদাসপুর ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও নাটক হয়। ১ ডিসেম্বর এসব কর্মসূচি পালিত হয়। সভায় বক্তব্য দেন রোকসানা আক্তার, হাবিবা খাতুন, নাছরিন সুলতানা, খন্দকার ফারুক আহম্মেদ, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, জলি মজুমদার প্রমুখ। নওগাঁ: বিশ্ব এইডস দিবস উদ্যাপননওগাঁ প্রতিনিধিনওগাঁয় বিশ্ব এইডস দিবস উদ্যাপন উপলক্ষে ১ ডিসেম্বর ব্রাকের কিশোর-কিশোরী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এক শোভাযাত্রা বের হয়। এর নেতৃত্ব দেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক শাহিনুর রহমান। সভায় বক্তব্য দেন মো. রশিদুল মান্নাফ, শহিদুল আলম চৌধুরী, লুৎফর রহমান, রবিউল ইসলাম, শিউলী বিশ্বাস, পিরিনা মার্ডী প্রমুখ। সমবায় সুপার মার্কেট উদ্বোধননওগাঁ শহরের রজাকপুর ট্রাক টার্মিনালে জেলা ট্রাক বন্দোবস্তকারী সমবায় সমিতির উদ্যোগে সমবায় সুপার মার্কেটের ফলক উন্মোচন করা হয়েছে। ১ ডিসেম্বর মার্কেট উদ্বোধন করেন জেলা সমবায় কর্মকর্তা নূরুন নবী। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা এবিএম রফিকুল ইসলাম। বক্তব্য দেন মো. সোহরাওয়ার্দি, মোস্তাফিজুর রহমান ও ফিরোজ আহমেদ প্রমুখ। পাঁচবিবি: জাতীয় যুব দিবসে অনুষ্ঠানপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি৮ ডিসেম্বর পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আবদুল ওয়াদুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, আবু রায়হান প্রমুখ। জাতীয় বিদ্যুৎ সপ্তাহের শুভ উদ্বোধন ‘বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন—অন্যকে ব্যবহারে সুযোগ দিন’ স্ল্লোগানকে সামনে রেখে ৮ ডিসেম্বর পাঁচবিবিতে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা পল্লী বিদ্যুৎ সমিতি পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুুল ওয়াদুদ, মাহমুদুল আলম, আবু বক্কর সিদ্দিক ও সামছুল আলম।কালাই: মা সমাবেশ অনুষ্ঠিতকালাই (জয়পুরহাট) প্রতিনিধিশিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা নমিজন আফতাবী উচ্চবিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৭ নভেম্বর অনুষ্ঠিত এ ব্যতিক্রমী মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. ফজলে এলাহী। স্থানীয় সমাজসেবক আবুল খায়ের মো. গোলাম মওলার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মা সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীদের মা নুরুন নাহার, নাছিমা বেগম, তাছলিমা বেগম, শিক্ষকদের মধ্যে অনিমা রানী, তোয়ায়েব খান, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন, কাজী বজলুর রহমান প্রমুখ।যুব দিবসে শোভাযাত্রা ও সমাবেশজয়পুরহাটের কালাইয়ে বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮ ডিসেম্বর জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত যুব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম। সমাবেশে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন আবু সাঈদ রকিব উদ্দিন, রেশাদ আলী প্রমুখ।জাতীয় যুব দিবস পালনফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি৮ ডিসেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে একটি শোভাযাত্রা প্রদক্ষিণ করে। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে অংশ নেন মো. গোলাম রব্বনী সরকার, আহম্মদ আলী পোদ্দার, ফজিলাতুন নেসা, মঞ্জুর আলম মণ্ডল, নমির উদ্দিন প্রমুখ।উপজেলা জাসদের সম্মেলনসাড়ে পাঁচ বছর পর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জাসদের সম্মেলন ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা জাসদের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদ নেতা ও রংপুর জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক সাখায়াত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন এমদাদুল হক, ইসমাইল হোসেন, শফিকুল ইসলাম, গাজিবর রহমান, আতাউর রহমান, এস এম সাইফুর রহমান, লুৎফর রহমান, আবদুল জলিল, উজ্জ্বল সরকার প্রমুখ।উলিপুরে বিলবোর্ড ও পোস্টার সরানোর হিড়িকউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের উলিপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে টাঙানো ডিজিটাল বিলবোর্ড ও দেয়ালে দেয়ালে লাগানো পোস্টার সরানের হিড়িক পড়ে গেছে। পৌরসভা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীর সমর্থকেরা নিজ নিজ উদ্যোগে এসব অপসারণ করছেন। স্থানীয়রা জানান, তফসিল ঘোষণার ছয় মাস আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা তাঁদের সমর্থকদের মাধ্যমে এলাকার গুরুত্বপূর্ণ মোড় ও দেয়ালে বিলবোর্ড, পোস্টার লাগান। অনেকেই রঙিন পোস্টার লাগিয়ে ঈদের শুভেচ্ছা জানান। কিন্তু নির্বাচন আচরণবিধি অনুযায়ী এসব বিলবোর্ড ও পোস্টার লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ হওয়ায় তফসিল ঘোষণার পরপরই তা দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুুল মালেক জানান, একটি সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে নির্বাচনী আচরণবিধি মেনে চলা। প্রার্থীরা আচরণবিধি মেনে বিলবোর্ড ও পোস্টার সরিয়ে ফেলছেন। এটি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য শুভলক্ষণ।উলিপুরে হানাদারমুক্ত দিবস পালিতস্বাধীনতাযুদ্ধের ৩৯ বছর পর ৪ ডিসেম্বর প্রথমবারের মতো উলিপুরে হানাদারমুক্ত দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, রবিউস সামাদ প্রমুখ।কাউনিয়া: বিনামূল্যে বই বিতরণ শুরুকাউনিয়া (রংপুর) প্রতিনিধি৫ ডিসেম্বর রংপুরের কাউনিয়া উপজেলায় মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাকিবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল হান্নান সরকার, অধ্যক্ষ হোসেন আলী, বক্তেজ্জামান মাস্টার, শিক্ষক ইয়াকুব আলী প্রমুখ।দুপ্রকের সততা সংঘের কমিটি৪ ডিসেম্বর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সততা সংঘ গঠনের লক্ষ্যে বরুয়াহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. আওলাদ হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন মো. আবুল কাসেম, আবদুর রশিদ, জয়নুল আবেদিন, আবু দাউদ, মো. আশরাফুল আরেফিন, শাহ মো. রেজাউল ইসলাম প্রমুখ।পীরগাছা: অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় পীরগাছা (রংপুর) প্রতিনিধিপীরগাছায় এনজিও সংস্থা এসোডের উদ্যোগে অতিদরিদ্র জনগণের অধিকার নিশ্চিতকরণ ও ব্যবসা উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সফল করতে ৭ ডিসেম্বর এক মতবিনিময় সভা হয়। পীরগাছা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন আফছার আলী। এ সময় বক্তব্য দেন নূরুল ইসলাম, নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, ইস্রাফিল মিয়া, শাহ কামাল, তোজাম্মেল হক, ফারজানা রুনা, তৌহিদা খাতুন, শাপলা ফেরদৌসি, সুজিৎ কুমার বর্মণ, আসাদুজ্জামান প্রামাণিক প্রমুখ।