সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর: আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিতফরিদপুর অফিসবিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে ১০ ডিসেম্বর সকালে ফরিদপুরের শাপলা মহিলা সংস্থা ‘সামাজিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মেঘলা নারী সংঘের সভাপতি হাসিনা বেগম। বক্তব্য দেন সালামত হোসেন খান, প্রশান্ত সাহা, প্রসেনজিৎ পাল, আবদুর রহমান মণ্ডল, দ্বীন ইসলাম, আলেয়া বেগম প্রমুখ। ‘বর্ণবৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলুন’ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মানবাধিকার ফরিদপুর জেলা শাখা সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন কার হয়। সংস্থার ফরিদপুর জেলা শাখার সভাপতি অলিয়ার রহমান খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি সৈয়দ নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমেদ, যুগ্ম সম্পাদক এপিপি শাহ মো. আবু জাফর, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. তারেক আইয়ুব খান প্রমুখ। অন্যদিকে এনজিও সমন্বয়কারী সংগঠন এডাব শহরে র‌্যালি ও আলোচনা সভা করেছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. বিলায়েত হোসেন। এ ছাড়া লাইট হাউস, এসো জাতি গড়িসহ বিভিন্ন সংগঠন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।রোকেয়া দিবস পালিতনারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলিত হয়েছে ৯ ডিসেম্বর ফরিদপুরে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে ‘ইভ টিজিং কী, কেন এবং এ সমস্যার সমাধানে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী মোল্যার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বশীর আহমেদ, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলতানা আক্তার, এফডিএর মো. আজহারুল ইসলাম প্রমুখ।মধুখালীতে বিনা মূল্যে বই বিতরণ১৩ ডিসেম্বর মধুখালী উপজেলা পরিষদ মিলায়তনে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আবদুর রহমান। বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মিয়া, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ও সুরাইয়া সালাম।খুলনা: দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালাখুলনা অফিসজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সম্পর্কে অবহিত ও সম্পৃক্ত করতে ‘সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা’বিষয়ক কর্মশালা ও প্রকল্প পরিচিতি সভা ১৩ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।্র খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) সহযোগিতায় খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ কর্মশালার আয়োজন করে।খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক সত্যেন্দ্র কুমার সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার।্রএ ছাড়া বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা্র্রমো. আতিয়ার রহমান বিশ্বাস, সিডিএমপি প্রকল্পের বিশেষজ্ঞ উপসচিব মো. শাহাদাৎ হোসেন মাহামুদ এবং প্রকল্পের বিশ্লেষক সঞ্জীব কুমার সাহা।পানি সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভাখুলনায় অনুষ্ঠেয় উপকূলীয় পানি সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১১ ডিসেম্বর নগরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ ও ৩০ জানুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও উপকূলীয় পানি সম্মেলন কমিটির চেয়ারপারসন তালুকদার আবদুল খালেক। অনুষ্ঠানে বক্তব্য দেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুলাহ, কেসিসির প্যানেল মেয়র রুমা খাতুন, কাউন্সিলর আলী আকবর, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার দত্ত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শফিউল ইসলাম, পানি অধিকার কমিটি খুলনার আহ্বায়ক হুমায়ুন কবির, উপকূলীয় পানি সম্মেলন কমিটির সম্পাদক শামীম আরেফীন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রশিদুজ্জামান, বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি শেখ বাহারুল আলম, পানি অধিকার কমিটি খুলনার সহসভাপতি রেহানা আখতার, সদস্য সাজ্জাদুর রহিম প্রমুখ। মুক্তিযোদ্ধা সমাবেশখুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির দুর্ভেদ্য রাজাকার ক্যাম্পের পতন ও কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর উপজেলার কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের অমৃতময়ী মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু। পাইকগাছা উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কাজী রহমত উল্লাহ দাদু (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, স ম বাবর আলী, মাহবুবুর রহমান, আবদুস সালাম মোড়ল, আবুল কালাম আজাদ, গাজী মোহাম্মদ আলী, রকিবুল ইসলাম প্রমুখ।ডুমুরিয়া: স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি গঠনডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিডুমুরিয়া উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গুটুদিয়া ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে ৮ ডিসেম্বর দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তাঁরা হলেন আহ্বায়ক শেখ নূর মোহম্মদ, যুগ্ম-আহ্বায়ক এম শাহজালাল, সদস্য মহিতুর রহমান, মনিরুল ইসলাম গাজী, রবিউল ইসলাম সরদার, নাসির আহম্মেদ মোড়ল, শেখ আ. কাদের, জাহাঙ্গীর মোল্যা, আবুল কাশেম সরদার, হাফিজুর রহমান মোড়ল ও সুদর্শন বৈরাগী।কলাপাড়া: নারী ও শিশু পাচার প্রতিরোধ দিবস পালিতকলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১১ ডিসেম্বর নারী ও শিশু পাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বেসরকারি সংস্থা কারিতাসের উদ্যোগে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিতাসের অ্যাপেক্স নেত্রী সবিতা রানী গণপতির সভাপতিত্বে ‘নারীর বিকাশ ও উন্নয়নের অন্তরায়’ প্রতিপাদ্যবিষয়ক আলোচনা সভায় বক্তব্য দেন কারিতাসের মাঠ কর্মকতা উত্তম কুমার মণ্ডল, অঞ্জন বালা, নজরুল আহসান, সাগর রায়, আহছানিয়া মিশনের উপজেলা সমন্বয়কারী আবদুল আজিজ প্রমুখ। শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।মনিরাপুর: শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মনিরামপুর (যশোর) প্রতিনিধিযশোরের মনিরামপুর কলেজে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও কলেজের শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন অধ্যাপক আতিয়ার রহমান, হারুনার রশীদ, কৃষ্ণপদ বিশ্বাস, আনিসুর রহমান, ফিরোজা বুলবুল, উত্তম চন্দ্র, নুরুল ইসলাম, আসমা-উল হুসনা, নাছিমা বানু, পারভীন আক্তার, মাধবী ছন্দা, শাহাজালাল, জামাল, শাহাজাহান প্রমুখ। এর আগে প্রায় সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী শোভাযাত্রায় অংশ নেন।কুষ্টিয়া: সেলাই মেশিন ও ভ্যান-রিকশা বিতরণকুষ্টিয়া অফিসকুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে অস্বচ্ছল মুক্তিযোদ্ধার পরিবারকে সহযোগিতা ও আত্মকর্মসংস্থানের লক্ষে জেলার ১৯টি মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে ১৩টি সেলাই মেশিন ও ছয়টি ভ্যান-রিকশা বিতরণ করা হয়েছে। ১৪ ডিসেম্বর জেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের মাধ্যমে এগুলো বিতরণ করা হয়। জেলা পরিষদ হল রুমে জেলা ইউনিট কমান্ডার নাছিম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন। আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা খন্দকার জুলফিকার আলী, স্বাধীনতা চিকিৎসা পরিষদের আহ্বায়ক এ এফ এম আমিনুল হক, ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম, ডেপুটি কমান্ডার হাজী নজরুল ইসলাম প্রমুখ। প্রাকৃতিক পরিবেশ ও পশুপাখি সংরক্ষণ কমিটিপ্রাকৃতিক পরিবেশ ও পশু পাখি সংরক্ষণে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করার লক্ষ্যে ১১ ডিসেম্বর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছে ‘প্রাকৃতিক পরিবেশ ও পশুপাখি সংরক্ষণ’ কমিটি। এ কমিটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাখির খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ কমিটি। ড. শেখ মহা. রেজাউল করিমকে সভাপতি ও প্রকৌশলী আলীমুজ্জামান টুটুলকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।চুয়াডাঙ্গা: জীবননগরে ইভ টিজিংবিরোধী মানববন্ধনচুয়াডাঙ্গা প্রতিনিধিচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে ১১ ডিসেম্বর নাগরিক সংগঠন উপজেলা লোকমোর্চার আয়োজনে ইভ টিজিংবিরোধী মানববন্ধন, আলোচনা সভা ও ইভ টিজিংবিরোধী গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। জীবননগর মাধ্যমিক বিদ্যালয়ের সব ছাত্র এলাকার যুবকেরা এ সময় ইভ টিজিং করবে না মর্মে অঙ্গীকার করে। বাঁকা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন লোকমোর্চার সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, হাসাদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামরুল ইসলাম, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক আবদুর রশিদ, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, ইউপি সদস শাহজাহান আলী ও ওয়েভ ফাউন্ডেশনের আবদুল আলিম। মানবাধিকার দিবস পালিতচুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গভার্নেন্স কোয়ালিয়শন ও নাগরিক সংগঠন জেলা লোকমোর্চা যৌথ উদ্যোগে ১১ ডিসেম্বর সকাল ১০টায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন জেলা লোকমোর্চা সভাপতি আলমগীর হোসেন, সহসভাপতি রাশেদ উল ইসলাম জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক শাহ আলম, নির্বাহী সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, এনসিটিএফ প্রতিনিধি নুঝাত পারভীন, আত্মবিশ্বাসের রিচার্ড রহমান ও আবদুল হালিম, নারীনেত্রী রাশিদা হাসনু আরা, চুয়াডাঙ্গা উন্নয়ন ফোরামের আসমা হেনা ও পাসের পরিচালক ইলিয়াস হোসেন। একই দিন সকালে দামুড়হুদা উপজেলা লোকমোর্চার আয়োজনে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা লোকমোর্চার সভাপতি মোহাম্মদ আলী শাহর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহসভাপতি রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সততার নির্বাহী পরিচালক এম নুরুন্নবী ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা জামান আখতার। নড়াইল: ইভ টিজিং রোধে মানববন্ধননড়াইল প্রতিনিধি‘ইভ টিজিং রোধে আমরা সচেতন আপনি?’ শিরোনামে বাংলা নিউজ ২৪ ডটকম ১৩ ডিসেম্বর আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, প্রেসক্লাবের সম্পাদক এনামুল কবির, কার্ত্তিক দাস, কাজী হাফিজ, তারিকুজ্জামান লিটু, শরিফুল ইসলাম, আবদুস সাত্তার, মুনির চৌধুরী, হুমায়ূন কবির, মাহাবুবুর রশিদ, নিলু প্রমুখ। নড়াইল প্রতিনিধিঝালকাঠি: বেগম রোকেয়া দিবস পালনঝালকাঠি প্রতিনিধি‘নির্যাতনমুক্ত জীবন যাপনের অধিকার নারীর মানবাধিকার’ এ স্লোগানকে সামনে রেখে গত ১০ ডিসেম্বর ঝালকাঠিতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ঝালকাঠি মহিলা পরিষদের যৌথ উদ্যোগে ধানসিঁড়ি মহিলা ক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় ঝালকাঠি মহিলা পরিষদের সভানেত্রী সাহানা আলম সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, বিশেষ অতিথি নলছিটি উপজেলার ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, শিমুল সুলতানা, শাকিল হাওলাদার, পুষ্পিতা সোম, শ্রাবণী প্রমুখ। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিতআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গত ৯ ডিসেম্বর ঝালকাঠিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে ধানসিঁড়ি মহিলা ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাকের আহ্বায়ক লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেমায়েত হোসেন, সম্পাদক ইউসুফ আলী খান, সনাকের যুগ্ম আহ্বায়ক হেমায়েত উদ্দিন, মনোয়ার হোসেন খান প্রমুখ।গৌরনদী: বৃত্তি প্রদান অনুষ্ঠানগৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের গৌরনদী উপজেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ইনডিপেনডেন্ট ওয়ার্ক ফাউন্ডেশনের (আইডব্লিউএফ) উদ্যোগে ১৩ ডিসেম্বর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের উপজেলার টরকী বন্দর কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্যামল সেন গুপ্ত, টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আল-আমিন, বদরুজ্জামান খান প্রমুখ। শেষে উপজেলার বিভিন্ন স্কুলের অর্ধশতাধিক মেধাবী ও দুস্থ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।দুর্নীতি প্রতিরোধে শোভাযাত্রা ও সমাবেশদুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির উদ্যোগে ৯ ডিসেম্বর শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস মিয়া। বক্তব্য দেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক মো. শাহজাহান কবীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মো. মনিরুজ্জামান, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমুখ।রাজবাড়ী: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানরাজবাড়ী সংবাদদাতারাজবাড়ীর সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, জাতীয় যুব দিবস, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস, রোকেয়া দিবস ও মানবাধিকার দিবস উপলক্ষে ৮ ও ৯ ডিসেম্বর শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সনাক কার্যালয় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি রেলগেট ও পান্না চত্বর প্রদক্ষিণ করে স্থানীয় আজাদী ময়দানে শেষ হয়। শোভাযাত্রা শেষে আজাদী ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া ছিল ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শকেন্দ্র এবং দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী। প্রথম দিনের আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান ইদদাদুল হক বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এ মান্নান এবং রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি গনেশ নারায়ণ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠান উদ্যাপন উপ-কমিটির আহ্বায়ক খন্দকার তাহিরা হাসান। দ্বিতীয় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস, রোকেয়া দিবস ও মানবাধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী। বিশেষ অতিথি ছিলেন মো. কেরামত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সনাকের সদস্য মেজবাহ-উল-করিম, সুফিয়া খান রেখা প্রমুখ। সভাপত্বি করেন সনাকের আহ্বায়ক শংকরচন্দ্র সিনহা। অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধীকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ইয়েস গ্রুপ দুর্নীতিবিরোধী নাটক জেগে ওঠো আরেকবার এবং জেলা শিল্পকলা একাডেমী নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কুষ্টিয়ার লালন একাডেমির পরিবেশনায় বাউল গান এবং ফরিদপুরের বিকাশ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় দুর্নীতিবিরোধী কনসার্ট।গোয়ালন্দ: শহীদ বুদ্ধিজীবী দিবস পালনগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি১৪ ডিসেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি অঙ্গন। শুরুতে স্থানীয় শহীদ মিনার বেদিতে মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র পালের সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় বক্তব্য দেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, সিপিবির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, সংস্কৃতি অঙ্গনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সেলিম প্রমুখ। বিশ্ব মানবাধিকার দিবস পালিত গোয়ালন্দে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। ‘বৈষম্য রোধে জোর আওয়াজ তুলুন’—এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংগঠন পায়াকট বাংলাদেশের আর্থিক সহযোগিতায় অবহেলিত ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রায় দৌলতদিয়া যৌন পল্লীর তিন শতাধিক যৌনকর্মী অংশ নেন। শেষে সংগঠনের সভানেত্রী মনি বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন শফিকুল ইসলাম, খোরশেদ আলম, সহিদুর রহমান, ফরিদা পারভীন, মায়া আক্তার, পারভীন সুলতানা, জিয়াউর রহমান, শেখ রাজীব, নজরুল ইসলাম মণ্ডল প্রমুখ।গোপালগঞ্জ: সহিংসতা প্রতিরোধে মানববন্ধনগোপালগঞ্জ প্রতিনিধিনারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গোপালগঞ্জে ৮ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি পালন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মহিলা পরিষদের উদ্যোগে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে মহিলা পরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ অংশ নেয়। পরে উদীচী জেলা সংসদ কার্যালয়ে মহিলা পরিষদ সংবাদ সম্মেলন করে। মহিলা পরিষদের আহ্বায়ক রেশমা আক্তার হাসির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব সুরাইয়া খানম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শামসুন্নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, সংগঠনের সদস্য চন্দনা চক্রবর্তী, লিপি দাস, শিউলি মজুমদার, তাপসী সরকার, নীপা রানী পোদ্দার, শামীমা সুলতানা, মিতা হীরা প্রমুখ।রোকেয়া দিবস পালিতগোপালগঞ্জে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রসাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘ইভ টিজিং প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা’। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বঙ্গবন্ধু কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো. মানকিউল হাসানাত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাসক (সার্বিক) কে এম তারিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক কাজী মো. সেলিম ও প্রভাষক মীরা মজুমদার।