সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর: মতবিনিময় সভানাটোর প্রতিনিধিসরকারের এক বছর পূর্তি উপলক্ষে ৬ জানুয়ারি নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জেলা তথ্য কর্মকর্তা ফারুক মো. আবদুল মুনিম। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ আইনজীবী সাজেদুর রহমান খান, সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন, রানী ভবানী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা বক্তব্য দেন।গুরুদাসপুর: গ্যাসের দাবিতে সমাবেশগুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিনাটোরের গুরুদাসপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে ৩ জানুয়ারি মিছিল শেষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের উত্তরাঞ্চলের রাজশাহী শহরে গ্যাস সরবরাহের লক্ষ্যে ঢাকা থেকে গুরুদাসপুরের বুক চিরে গ্যাসের পাইপলাইন রাজশাহীর দিকে যাচ্ছে। কিন্তু গুরুদাসপুরসহ নাটোর জেলা গ্যাস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এতে গুরুদাসপুরের ক্ষুব্ধ জনগণ গ্যাস পাওয়ার দাবিতে উত্তরাঞ্চলের অন্যতম বাণিজ্যিক এলাকা চাঁচকৈড় বাজারের সব দোকানপাট বন্ধ রেখে ওই কর্মসূচি পালন করে। শহরের চাঁচকৈড় বাজারের স্মৃতিগেট চৌরাস্তা মোড়ে ইমাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সাবেক সাংসদ আবুল কাশেম সরকার, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, শাহনেওয়াজ মোল্লা, এমদাদুল হক মোল্লা প্রমুখ।কুড়িগ্রাম: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামকুড়িগ্রামে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। গত ৩০ ডিসেম্বর জেলা প্রেসক্লাবের পাশে মানববন্ধনে অংশ নেয় মহিলা পরিষদসহ সর্বস্তরের মানুষ। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে এক আলোচনার সভার আয়োজন করে। ফুলবাড়ী: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ জানুয়ারি উপজেলা অডিটরিয়ামে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা অ্যাডজুটেন্ট মো. আবদুল আউয়াল, অ্যাডজুটেন্ট (সার্কেল) মো. জিল্লুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মজিবর রহমান, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ ও উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জহুরুল হক। গাইবান্ধা: উদ্যাপন পরিষদের সম্মেলনগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে সম্মেলন ৩ জানুয়ারি নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সমর চাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মাহাবুব আরা বেগম, মনজু ধর, রমেন মণ্ডল, অনিল সরকার, নির্মল কুমার, সমিরন সরকার, শাহ শরিফুল ইসলাম, ফজলে করিম, শাহ মাসুদ, জাহাঙ্গীর কবির প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ: ফার্ম ম্যাগাজিনের কার্যকারিতা-বিষয়ক কর্মশালা নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টারে ২ জানুয়ারি ‘ফার্ম ম্যাগাজিনের কার্যকারিতা ও উন্নয়ন’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস কার্যক্রম নিবিড়করণ প্রকল্প দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। এতে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল কুদ্দুস, আঞ্চলিক উদ্যান গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের প্রকল্প পরিচালক এস তাসাদ্দেক আহম্মেদ, আঞ্চলিক পরিচালক সাইদুর রহমান, বেতার কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উদ্যানতত্ত্ববিদ মোফাজ্জল হোসেন প্রমুখ। নীলফামারী: চেম্বারের শীতবস্ত্র বিতরণনীলফামারী প্রতিনিধিনীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে গত ৫ মঙ্গলবার জেলা শহরের দুই শতাধিক দুস্থ শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা চেম্বার ভবনের সামনে নীলফামারী জেলা প্রশাসক মো. ফরহাদ হোসেন উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন। চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, এফবিসিসিআই ঢাকা থেকে প্রেরিত দুই শতাধিক নতুন সোয়েটার শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। তিনি বলেন, নীলফামারীর দুস্থ শীতার্তদের জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত।রংপুর: দোকান কর্মচারী ইউনিয়নের কমিটিনিজস্ব প্রতিবেদক, রংপুররংপুর জেলা পরিষদ সুপার মার্কেটে ৪ জানুয়ারি দোকান কর্মচারী ইউনিয়নের সাত সদস্যবিশিষ্ট শাখা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সভপতি মো. আমিনুর ইসলাম, সহসভাপতি মো. মন্টু মিয়া, সাধারণ সম্পাদক শাহীন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফ ইসলাম, অর্থ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সুমন মিয়া, সমাজকল্যাণ নাছির উদ্দিন ও ক্রীড়া সম্পাদক গোল্ডেন। কাউনিয়া: গ্রামীণফোনের শীতবস্ত্র বিতরণকাউনিয়া (রংপুর) প্রতিনিধি৬ জানুয়ারি গ্রামীণফোন লিমিটেডের উদ্যোগে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৭০ জন শীতার্ত নারী ও পুরুষের মধ্যে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ সময় টেপামধুপুুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, গ্রামীণফোন লিমিটেডের আশরাফুল, সাগির আলী, মাসুম, সজিব, সুমন উপস্থিত ছিলেন।শেরপুর: মাদককে ‘না’ বলুনশেরপুর (বগুড়া) প্রতিনিধি‘নতুন বছর বরণ করুন, মাদককে না বলুন’ স্লোগানের মধ্য দিয়ে বগুড়ার শেরপুর শহরের বারোদুয়ারীপাড়া এলাকার যুবসমাজ নতুন ইংরেজি বছর ২০১০-কে স্বাগত জানিয়েছে। নতুন বছর শুরুর প্রথম ঘণ্টায় বারোদুয়ারীপাড়ায় জিগাতলা এলাকায় আয়োজকেরা এলাকার ১০ জন গরিব ও মেধাবী কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেয় এবং উপজেলার ৭৫ জন দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। আয়োজিত অনুষ্ঠানে ওই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় তিন শতাধিক যুবক সমবেত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম এ হান্নানের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে আয়োজিত সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, খায়রুল বাসার এবং ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল মাদক গ্রহণ করলে যুব সমাজের কীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তা তুলে ধরেন।দুপচাঁচিয়া: শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিবগুড়ার দুপচাঁচিয়ায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার সব শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে বই বিতরণ ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসন পৃথক পৃথক প্রতিষ্ঠানে উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে বই বিতরণ দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় ও দুপচাঁচিয়া পাইলট উচ্চবালিকা বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জোব্বার, জেলা যুবলীগের নেতা ও সদর ইউপি চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।জাতীয় শ্রেষ্ঠ শিক্ষককে সংবর্ধনা প্রদানবাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক পর্যায়ে জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক এ টি এম আব্দুর রাজ্জাককে ১ জানুয়ারি সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র সহসম্পাদক জুলফিকার আলীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য দেন সমিতির সহসভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিয়াউল হক, অর্থ সম্পাদক গৌর চন্দ্র দাস, রোখসানা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক আমজাদ হোসেন, পরিতোষ মণ্ডল প্রমুখ।আদমদীঘি: বিনা মূল্যে বই বিতরণের উদ্বোধনআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি২ জানুয়ারি বগুড়ার আদমদীঘিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিনা মূল্যে বই বিতরণের উদ্বোধন করা হয়। আদমদীঘি সদর আইপিজে উচ্চবিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম খানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান। বক্তব্য দেন শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আল এমরান, সাবেক শিক্ষক বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী, আবু রেজা খান, ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মোসলিম উদ্দীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কুমার মণ্ডল, প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ। ২০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনবগুড়ার সান্তাহার স্টেডিয়ামে ২০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। দুস্থ মুক্তিযোদ্ধাদের সাহায্যর্থে এই বিজয় মেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মনছুর হোসেন, রশিদুল ইসলাম, আব্দুর রশিদ, আবুল খায়ের, এস এম শফিউদ্দিন, সাবেক পৌর কমিশনার নজরুল ইসলাম প্রমুখ। শিবগঞ্জ: বিনামূল্যে বই বিতরণের উদ্বোধনশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিনতুন বছরের শুরুতেই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করা হয়। গত ২ জানুয়ারি শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। পাটগ্রাম: বিনা মূল্যে বই বিতরণপাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ জানুয়ারি একযোগে বিনা মূল্যে বই বিতরণ শুরু হয়েছে। স্থানীয় পাটগ্রাম টিএন হাইস্কুল ও পাটগ্রাম এপি সিনিয়র মাদ্রাসার প্রায় ছয় শতাধিক ছাত্রছাত্রীর মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে টিএন হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল হাসান, আবদুল ওহাব প্রমুখ।ভূমিহীনদের মধ্যে ঋণ বিতরণরাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) দোয়ানি শাখার উদ্যোগে বর্গাচাষি ও ভূমিহীনদের মধ্যে জামানতবিহীন ঋণ প্রদান করা হয়েছে। স্থানীয় গুড্ডিমারী ইউনিয়নের নিজ শেখসুন্দর গ্রামের ১৯ জন কৃষকের মধ্যে এক লাখ ৪৩ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব লালমনিরহাট জোনাল ম্যানেজার শেখ আবদুল কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুজ্জামান।রায়গঞ্জ: বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ২ জানুয়ারি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ২০১০ সালের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বইপড়া কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের হলরুমে সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা সুলতানা। অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোশারফ হোসেন সরকার, লায়লা মমতাজ, অনামিকা রানী, আবুল কালাম আজাদ, ফরিদুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসরীন জাহান, আফসানা খাতুন প্রমুখ। আদিবাসী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদানআদিবাসী অধ্যুষিত সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আদিবাসী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা-সহায়তা প্রদান অনুষ্ঠান ৩ জানুয়ারি সম্পন্ন হয়েছে। উপজেলার নিমগাছিতে দুপুর ১২টায় অনগ্রসর গণ-উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমগাছি ডিগ্রি কলেজের প্রভাষক যোগেন্দ্রনাথ। বক্তব্য দেন আমজাদ হোসেন, সঞ্জিব চন্দ্র মাহাতো, মাহবুবুল হক তালুকদার, নিখিল চন্দ্র উঁরাও, অন্তিম উঁরাও, আতিকুল ইসলাম, কামরুল হাসান, স্বপন সাহা, নির্মল চন্দ্র মাহাতো, রিনা রানী সরকার, জ্ঞানেন্দ্রনাথ সরকার প্রমুখ।বাগমারা: রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারার শীতার্ত দুস্থদের মধ্যে ৩ জানুয়ারি সকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা শাখার উদ্যোগে নরদাশ হাইস্কুল মাঠে শতাধিক শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোসাইটির আজীবন সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলাম প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন মোশলেম আলী, আনিসার রহমান, চীমান উদ্দিন প্রমুখ। পীরগঞ্জ: অ্যাডভোকেসি সভাপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি১৮তম জাতীয় টিকা দিবস এবং হাম টিকাদান ক্যাম্পেইন-২০১০ সফল বাস্তবায়ন উপলক্ষে ৫ জানুয়ারি পীরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল কুমার কুণ্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী, ইউএনও আব্দুর রউফ মন্ডল, শিক্ষক সমিতির সম্পাদক আব্দুর রশিদ, মহিলাবিষয়ক কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা প্রমুখ।উপজেলা স্কাউটের সভাগাজীপুরের মৌচাকে অনুষ্ঠেয় অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরী ১৪-১৯ জানুয়ারি স্কাউট দল প্রেরণের লক্ষ্যে ৫ জানুয়ারি পীরগঞ্জ উপজেলা কার্যালয়ের সভাকক্ষে উপজেলা স্কাউটের নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মো. আব্দুর রউফ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সম্পাদক মো. মনিরুজ্জামান, বাশিস সভাপতি মুসা সরকার, সম্পাদক আব্দুর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী, স্কাউট উড ব্যাজার মো. শাহজালাল প্রমুখ বক্তব্য দেন।চাটমোহর: বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে নবীনবরণচাটমোহর (পাবনা) প্রতিনিধিপাবনার চাটমোহর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মাঠে ২ জানুয়ারি এক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসনায়েন মোমিন, রকিবুর রহমান, বেলাল হোসেন, আকতার হোসেন, হাফিজুর রহমান, আব্দুল মতিন, সোহাগ হাসান, লাবনী চৌধুরী, আলিমুজ্জামান ও আব্দুর সবুর। শুরুতে শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। বেড়া: শোভাযাত্রার মাধ্যমে শিক্ষা সপ্তাহ শুরুবেড়া (পাবনা) প্রতিনিধিনানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে পাবনার বেড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। ৭ জানুয়ারি বেড়া উপজেলা পরিষদ থেকে শুরু হওয়া শোভাযাত্রা বেড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। বেড়া পৌরসভার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকসহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।