সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌরনদী: খাঞ্জাপুর মুক্তিযোদ্ধা কমান্ডের কমিটিগৌরনদী (বরিশাল) প্রতিনিধিগৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ১০ জানুয়ারি গঠন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের জরুরি সভায় মুক্তিযোদ্ধা আবদুল হক ঘরামীকে আহ্বায়ক, ইদ্রিস আলী তালুকদারকে যুগ্ম আহ্বায়ক, ইয়ার আলী, আইউব আলী সরদার ও ইয়াকুব আলীকে সদস্য করা হয়েছে।চাঁদশী ইউনিয়ন ছাত্রলীগের কমিটিগৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ১০ জানুয়ারি গঠন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনের মাধ্যমে মাহাবুবুর রহমানকে সভাপতি, কামাল সিকদারকে সাধারণ সম্পাদক ও মো. মিলন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ফরিদপুর: রিপোর্টার্স ইউনিটির কমিটিফরিদপুর অফিসফরিদপুর রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ৯ জানুয়ারি নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জাহিদ রিপন সভাপতি ও কে এম রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি এম এ সালাম, সিরাজুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, অর্থ সম্পাদক সুজাউজ্জামান, ক্রীড়া সম্পাদক সুমন ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সাইফুল ইসলাম, অফিস সম্পাদক তৌহিদ ইসলাম এবং সদস্য হয়েছেন ওয়াহিদ মিলটন, শেখ আকবর হোসেন, কামরুজ্জামান সোহেল, জাকির হোসেন ও মাহবুব হোসেন। তেল-গ্যাস রক্ষা কমিটির মানববন্ধনতেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে সাত দফা দাবিতে ১২ জানুয়ারি ফরিদপুরে ভাঙ্গা রাস্তার মোড়ে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কমিটির জেলা শাখার আহ্বায়ক রমেন্দ্রনাথ রায় কর্মকার, চিত্ত ঘোষ, পরিতোষ সাহা ও রফিকুজ্জামান, খাদিজা বেগম, নূর ইয়াহিয়া, শহীদুর রহমান, তোফাজ্জেল হোসেন, মাহবুবুর রহমান প্রমুখ।বিএনপির ‘কালো দিবস’ পালিতজেলা বিএনপির উদ্যোগে ১১ জানুয়ারি ‘কালো দিবস’ পালন উপলক্ষে স্থানীয় পৌর মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর থানা বিএনপির সভাপতি খন্দকার চাঁদ, জেলা সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেছ আলী, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম, শহীদ পারভেজ, এ এফ এম কাউয়ুম জঙ্গি, আজম খান, আতাউর রশিদ, হামিদুল হক, আবু জাফর, আমিনুর রহমান, মো. জসীমউদ্দীন মৃধা, দিলদার হোসেন, হাফিজুর রহমান, বেলায়েত হোসেন, শরীফ মিঠু, রাজীব হোসেন প্রমুখ।কাঞ্চন একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাআলফাডাঙ্গা উপজেলার কামার গ্রাম কাঞ্চন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯ জানুয়ারি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় কমিশনার খন্দকার শওকত হোসেন, জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আফসানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম ফেরদৌস ও অমর কান্তি দাস। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।বোয়ালমারী: ইকরাম হোসেন সেবা পরিষদের কমিটি বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহাতে প্রয়াত চিকিত্সক ইকরাম হোসেনের স্মরণে ১১ জানুয়ারি ডা. ইকরাম হোসেন সেবা পরিষদ নামে একটি সমাজকল্যাণমূলক সংগঠন আত্মপ্রকাশ করে। সেবা পরিষদের ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক মহিউদ্দিন শেখ, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন মল্লিক, মজিবর রহমান মল্লিক, জাহিদ হোসেন, নজরুল ইসলাম শেখ, ইকরাম শেখ, আবুল বাসার, আবু তাহের ও মিঞা রাজিবুর রহমান। উপদেষ্টারা হলেন মো. আকমল হোসেন, আবদুর রশিদ, সিরাজুল ইসলাম, শওকত আজিম, আবুল হাসান, রুহুল আমিন, নুরুল ইসলাম মল্লিক ও আকরাম হোসেন মিয়া। পটুয়াখালী: কৃষক সমিতির স্মারকলিপিপটুয়াখালী অফিসপটুয়াখালী কৃষক সমিতি ১০ জানুয়ারি জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি, পটুয়াখালী জেলা কমিটি সভাপতি এম এ খালেক ও সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা স্বাক্ষরিত স্মারকলিপিতে গ্রামে গ্রামে সরকারি ক্রয়কেন্দ্র চালু, কৃষি-সহায়তা কার্ড বিতরণে ও নামের তালিকা তৈরিতে কৃষক সমিতির প্রতিনিধি রাখাসহ বিভিন্ন দাবি করা হয়েছে।কলাপাড়া: জাতীয় প্রথমিক শিক্ষা সপ্তাহ পালিতকলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিকলাপাড়ায় ১১ জানুয়ারি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে পৌর শহরের মঙ্গল সুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিদ্যালয়ের মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবুল হোসেন, উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ সুজা উদ্দিন প্রমুখ। নাগরিক শোকসভা গণপরিষদের সদস্য প্রবীণ রাজনীতিক মুক্তিযোদ্ধা সৈয়দ মো. আবুল হাসেমের স্মরণে কলাপাড়া সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে ৯ জানুয়ারি স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মো. মনজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গণফোরামের উপজেলা সভাপতি উসুয়ে হাওলাদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান, মো. জালাল উদ্দিন তালুকদার, নির্মল কুমার নন্দী, সৈয়দ জসিম উদ্দিন, মেজবাহউদ্দিন বাবুল, গৌতম চন্দ্র হাওলাদার প্রমুখ। গলাচিপা: জাকের পার্টির দাওয়াতি মিশনের সভাগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় ১০ জানুয়ারি জাকের পার্টির দাওয়াতি মিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। গলাচিপা ভিআইপি রোডের দলীয় কার্যালয়ে পার্টির গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও উরস শরিফের মিশন প্রধান এ কে এম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির বরিশাল বিভাগের সভাপতি মিজানুর রহমান, বিভাগীয় সাধারণ সম্পাদক আবদুল গণি, কেন্দ্রীয় মহিলা ফ্রন্টের সম্পাদিকা উম্মে হাবীবা শিকদা ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদিকা মঞ্জুয়ারা বেগম।ডুমুরিয়া: প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপনডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিপ্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১০ উপলক্ষে ১৩ জানুয়ারি ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত্ হোসেন। বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী, ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার, রণজিত সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহা. ফজলে রহমান, সুসান্ত সেন, আবুল হোসেন, অশোক আচার্য্য ও রবিউল ইসলাম। অনুষ্ঠানে ২০০৯ সালের সমাপনী পরীক্ষায় তিনজন শ্রেষ্ঠ শিক্ষার্থী শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্পণ বিশ্বাস, হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবদুল্লাহ আল মুকিত ও গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরাফাত হোসেন উচ্ছ্বাস এবং শ্রেষ্ঠশিক্ষক আশিষ বাগচিকে পুরস্কৃত করা হয়।মাদারীপুর: লেখালেখির দক্ষতা বৃদ্ধির ওপর কর্মশালামাদারীপুর প্রতিনিধিটিআইবির সহযোগিতায় মাদারীপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ১১ জানুয়ারি নিজস্ব কার্যালয়ে লেখালেখির দক্ষতা বৃদ্ধির ওপরে কর্মশালা অনুুষ্ঠিত হয়। কর্মশালায় অংশ নেবে টিআইবির ইয়েস সদস্যরা। কর্মশালা পরিচালনা করবেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক খান মো. শহীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোফাক্কার মোরশেদ খান চৌধুরী।শীতার্তদের মধ্যে কম্বল বিতরণমাদারীপুরের সাংবাদিকদের উদ্যোগে সাত দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ১০ জানুয়ারি আড়িয়াল খাঁ নদসংলগ্ন বেড়িবাঁধে ১৫০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান, পৌর মেয়র নূরুল আলম চৌধুরী, প্রেসক্লাবের আহ্বায়ক বজলুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা আকন্দ ও ইয়াকুব খান শিশির এবং শফিক স্বপন, এম আর মর্তুজা, বশির আহম্মেদ, আলী আকবর, নজরুল ইসলাম, রাহাত হোসাইন, বাংলাদেশ লন টেনিস ফেডারেশনের কাউন্সিলর বিদ্যুত্ চক্রবর্তী প্রমুখ।শিবচর: কিন্ডারগার্টেন উদ্বোধনশিবচর (মাদারীপুর) প্রতিনিধিজাতীয় সংসদের হুইপ সাংসদ নূর-ই-আলম চৌধুরী লিটন ৭ জানুয়ারি শিবচর পৌর ভবনের সামনে অলি আহম্মদ কিন্ডারগার্টেনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, স্কুলের প্রতিষ্ঠাতা অলি আহম্মদ খালাসী, পরিচালক দ্বীন ইসলাম, অধ্যক্ষ আলহাজ মো. এমদাদুল হক মিয়া প্রমুখ।ঝালকাঠি: শিক্ষক সমাবেশঝালকাঠি প্রতিনিধিজাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১১ জানুয়ারি ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছাইয়াদুজ্জামান, মো. আক্কাস সিকদার, শহিদুল ইসলাম, মানিক লাল ঘোষ, বেগম নুরুন্নাহার, হাসান ইমাম, বেল্লাল হোসেন, মো. হুমায়ুন কবীর প্রমুখ। শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মানববন্ধনতেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি ঝালকাঠি জেলা শাখা জাতীয় সম্পদ লুণ্ঠন ও পাচার বন্ধ এবং জনগণের সম্পদের ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবিতে ১২ জানুয়ারি মানববন্ধন কর্মসূচির পালন করেছে। ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঝালকাঠি শাখার সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক স্বপন কুমার সেনগুপ্ত, তেল-গ্যাস রক্ষা কমিটির জেলা সদস্যসচিব এস এম হুমায়ূন কবির, ছাত্রনেতা দেলোয়ার হোসেন প্রমুখ।মা সমাবেশ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে শতভাগ শিশুর উপস্থিতি নিশ্চিত করতে ১২ জানুয়ারি পশ্চিম ঝালকাঠি খলিফা বাড়ির উঠোনে মা সমাবেশ ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। ইছানিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নূরুল ইসলাম খলিফা। বক্তব্য দেন জেবিআই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল খালেক, ইছানিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর বেগম, ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুস সত্তার মিয়া ও মানিক লাল ঘোষ প্রমুখ। ঝিনাইদহ: শীতবস্ত্র বিতরণনিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঝিনাইদহের বেসরকারি সংগঠন দেশচেতনার উদ্যোগে সদর উপজেলার বেড়াশুলা গ্রামে তিন শতাধিক মানুষের মধ্যে ৯ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হক খান, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রায়হান, মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আকবর হোসাইন, নিজাম জোয়ারদার, এম সাইফুল মাবুদ, আমিনুল ইসলাম, আব্দুর রহমান, এম রবিউল ইসলাম, নাদিম ইকবাল, ইসহাক আলী, সংস্থার নির্বাহী পরিচালক রাশেদুল হক প্রমুখ।মানববন্ধনঝিনাইদহ তেল-গ্যাস বন্দর রক্ষা কমিটি সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ জানুয়ারি শহরে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য করেন আব্দুস সালাম, শরীফ আকবর বারি, সরোজ বিশ্বাস, আসাদুল ইসলাম, ইউনুচ আলী, নজরুল ইসলাম প্রমুখ।প্রতিবাদ সভাবাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহের কালীগঞ্জ শাখা ১১ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে কালো দিবস পালন করেছে। এ উপলক্ষে কালীগঞ্জ পৌর মেয়রের বাড়িসংলগ্ন মাঠে প্রতিবাদ সভার আয়োজন করেন। সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক পৌর মেয়র মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন হামিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, লিয়াকত আলী, নজরুল ইসলাম, আবদুল গফ্ফার, তরিকুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, শাহজাহান আলী, মনজুরুল হক প্রমুখ।গোপালগঞ্জ: আইডিয়াল একাডেমী উদ্বোধন গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জে ১১ জানুয়ারি আইডিয়াল একাডেমি উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের পোস্ট অফিস রোডে একাডেমি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একাডেমীর অধ্যক্ষ অনুপ কুমার ভক্তের সভাপতিত্বে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার দাস, মোজাফ্ফর এইচ নান্নু, মোজাম্মেল হোসেন, রবীন্দ্রনাথ অধিকারী, মোহম্মদ নাজমুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। পরে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।মানববন্ধনতেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুত্, বন্দর রক্ষা কমিটি গোপালগঞ্জে ১২ জানুয়ারি স্থানীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে একটা পর্যন্ত মানববন্ধন করেছে। এ সময় বক্তব্য দেন কমিটির নেতা মো. আবু হোসেন। মনিরামপুর: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনমনিরামপুর (যশোর) প্রতিনিধিসপ্তাহব্যাপী বইমেলা আয়োজনকে কেন্দ্র করে যশোরের মনিরামপুরে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ এবং মনিরামপুর শিল্পীগোষ্ঠী একে অপরকে দোষরোপ করে ১১ ও ১২ জানুয়ারি স্থানীয় প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। সাংস্কৃতিক পরিষদের নেতারা ১১ সম্মেলনে লিখিত বক্তব্যে শিল্পীগোষ্ঠীর নেতারা বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন, বইমেলার নামে অপসংস্কৃতিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ করে। অন্যদিকে ১২ জানুয়ারি অনুরূপ সংবাদ সম্মেলনে শিল্পীগোষ্ঠীর নেতারা লিখিত বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ঐতিহ্যবাহী ‘সপ্তাহব্যাপী বইমেলা’ নস্যাত্ করার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করে। ১৬ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হবে। মেলা উদ্বোধন করবেন সাংসদ খান টিপু সুলতান।নড়াইল: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালননড়াইল প্রতিনিধিবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি সুলতান মঞ্চ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমী চত্বরে শেষ হয়। এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির। বক্তব্য দেন সাংসদ ব্রিগেডিয়ার (অব.) এস কে আবু বাকের, সাংসদ কবিরুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈফ হাফিজুর রহমান ও ফজলুর রহমান, ওমর ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুণ্ডু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান আবদুল হান্নান, কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান প্রমুখ।তেল-গ্যাস রক্ষা কমিটির মানববন্ধনসাত দফা দাবিতে নড়াইলের তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি ১২ জানুয়ারি আদালত চত্বরে মানববন্ধন করে। এ সময়ে বক্তব্য দেন কমিটির সম্পাদক নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনন্দ মোহন দাস, বনমালী মিত্র, আবদুল হক, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজ প্রমুখ।লোহাগড়া: সিটিজেন লিডারস কর্মশালা লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিনড়াইলের লোহাগড়ায় চার দিনব্যাপী ১১৮তম অ্যাকিটিভ ইয়ুথ সিটিজেন লিডারস কর্মশালা ১২ জানুয়ারি শেষ হয়েছে। রামনারায়ণ পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এ কর্মশালা ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার পরিচালনা করে। কর্মশালায় ৩০ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এর প্রশিক্ষক ছিলেন মঞ্জুরুল হক, মাসুদুর রহমান, মাহবুবুল আলম, শাহীন মাহমুদ, মুক্তার হোসেন, সাহিদুর রহমান ও এস এম হায়াতুজ্জামান।রাজবাড়ী: মানববন্ধনগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণের দাবিতে ১৩ জানুয়ারি ইউনিয়নবাসী চন্দনী বাজার এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শেষে চন্দনী রাজিয়া বেগম উচ্চবিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শ্যামল কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চন্দনী ইউপি চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জামাল হোসেন খান, আবুল হোসেন খান, বাজার কমিটির সভাপতি খোরশেদ আলী শেখ প্রমুখ। পরে অ্যাটর্নি জেনারেলের বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়।জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ সমাপনীরাজবাড়ী জেলা ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ও প্রাথমিক শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠান ১৩ জানুয়ারি রেলওয়ে আজাদী ময়দানে অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাদুল হক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল হোসেন। বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার, আলীপুর ইউপির চেয়ারম্যান শওকত হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রওনক আরা বেগম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মানিক বিশ্বাস, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম এ মান্নান প্রমুখ। সাতক্ষীরা: কলারোয়ায় দুস্থ মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাকলারোয়া উপজেলা সদরে বেসরকারি সংস্থা এম আর ফাউন্ডেশন ১২ জানুয়ারি শতাধিক দুস্থ মুক্তিযোদ্ধার মধ্যে কম্বল বিতরণ করেছে। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক কামাল রেজা, আবদুল গফ্ফার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা।অ্যাসোসিয়েশন গঠনসাতক্ষীরায় ১১ জানুয়ারি নয় সদস্যবিশিষ্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়ার্কসপ অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। এ উপলক্ষে শহরের পলাশপোলে দি ঢাকা রেফ্রিজারেশনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শওকত হোসেন। এতে লিয়াকাত হোসেন সভাপতি, কাজী আকবর হোসেন সহসভাপতি, এইচ এম শফিউল্লাহ সম্পাদক, শফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক, এমডি আজাদ হোসেন অর্থ সম্পাদক, শামিমুর রহমান সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম দপ্তর সম্পাদক, গোলাম মোস্তফা প্রচার সম্পাদক ও আশরাফুল হোসেনকে সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।