সংগঠন সংবাদ
শাহাজাদপুর: গাড়াদহ বালিকা উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগত বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপিত হয়েছে। সকাল ১০টায় শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সাংসদ মোঃ চয়ন ইসলাম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ শাহজাহান আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাবেক অধ্যাপক মোঃ নাসিম উদ্দীন মালিথা, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান গোলাম মওলা আজম, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী সরকার, অধ্যক্ষ তানজিলা রহমান, মোঃ কোরবান আলী প্রমুখ। অনুষ্ঠানে ২০০৯ সালে জিপিএ-৫ পাওয়ার জন্য বিদ্যালয়ের ছাত্রী মনিরা খন্দকারকে স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় সংগীত দল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।গাইবান্ধা: সমবায় সমিতির সভাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার পলাশবাড়ি উপজেলা চামড়া ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এক আলোচনা সভা গত ১৭ জানুয়ারি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আফতাব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, আবু বকর, মুকুল সরকার, মিনু মন্ডল, মোস্তাক আহমেদ, সিরাজুল হক, বাদল মিয়া, আব্দুস সামাদ, আবু সাঈদ ও আব্দুল মালেক। শেষে আফতাব মোল্লাকে সভাপতি ও আবু বকরকে সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। পঞ্চগড়: জাতীয় পার্টির (জেপি) সম্মেলনপঞ্চগড় প্রতিনিধিপঞ্চগড় জেলা জাতীয় পার্টির (জেপি) দ্বিবার্ষিক সম্মেলন ১৭ জানুয়ারি সরকারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেপির প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) আবদুল লতিফ মলিক প্রধান অতিথি ছিলেন। জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আবদুল আজিজ বাঙ্গাল, যুগ্ম সচিব মীর হারুনুর রশিদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু সাঈদ খান, মো. হকিকুল ইসলাম, মো. আবুল বাশার, কাওছার আলী, আবু সালেক রহিম, আবু তাহের আনছারী প্রমুখ। পরে হকিকুল ইসলাম সভাপতি, আবুল বাশার সাধারণ সম্পাদক ও কাওছার আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।কুড়িগ্রাম: শীতবস্ত্র বিতরণনিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামকুড়িগ্রাম স্টেডিয়ামে ১৮ জানুয়ারি এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে এক হাজার চাদর ও দেড় হাজার কম্বলসহ মোট আড়াই হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান দরিদ্রদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, পৌর মেয়র আবু বকর সিদ্দিক ও সদর উপজেলার চেয়ারম্যান এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পনির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া কুড়িগ্রামের বেসরকারি সংগঠন বাঁধনের সহযোগিতায় এশিয়ান পেইন্ট বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচরে ২৫০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। রংপুর অঞ্চলের বিক্রয় প্রতিনিধি আলমগীর কবিরসহ বাঁধনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।নারীর ক্ষমতায়নে কার্যকরী সংলাপনারীর ক্ষমতায়নে কার্যকরী সংলাপ সুযোগ ও করণীয় বিষয়ে এক কর্মশালা ১৯ জানুয়ারি টের্ডেস হোমস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য কর্মসূচির উদ্যোগে কর্মশালার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পশুসম্পদ কর্মকর্তা আজহারুল ইসলাম, জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল গাফ্ফার, সমবায় কর্মকর্তা ফজলুর রহমান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মতলুবর রহমান খান। তারাগঞ্জ: ব্র্যাকের উদ্যোগে আলোচনা সভাতারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঅতি দরিদ্রদের জন্য মানবধিকার ও আইন সচেতনতাবিষয়ক এক আলোচনা সভা ১৮ জানুয়ারি তারাগঞ্জের ব্র্যাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্র্যাকের উদ্যোগে এ আলোচনা সভায় বক্তব্য দেন ব্র্যাকের রংপুরের আঞ্চলিক অফিসের ফ্যাসিলেটিটর মো. নূর ইসলাম, মানবাধিকার আইন সহায়তা কর্মসূচির তারাগঞ্জের সংগঠক রাশেদা আক্তার, বিদ্যালয়ের শিক্ষক শিশিন চন্দ্র, জিকরুল হক ও কাজী ইলিয়াস হোসেন।হাকিমপুর: বিনামূল্যে চিকিত্সাসেবাহাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের হাকিমপুর উপজেলার হতদরিদ্র দুই হাজার বিভিন্ন ধরনের রোগীকে বিনামূল্যে চিকিত্সাসেবা দেওয়া হয়েছে। গত ২০ জানুয়ারি দিনব্যাপী হাকিমপুর ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ চিকিত্সাসেবা দেওয়া হয়। এ উপলক্ষে কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেন মুন্সির সভাপতিত্বে বক্তব্য দেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান মো. শামসুল আলম চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন আবুবক্কর সিদ্দিক, নাক-কান-গলা বিশেষজ্ঞ আশরাফুল দৌলা, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস সালাম, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমার উদ্দিন কায়েস, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক জামিল হোসেন। উপজেলার একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের বিভিন্ন রোগে আক্রান্ত হতদরিদ্র দুই হাজার রোগীকে ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।দুপচাঁচিয়া: জিয়ার ৭৪তম জন্মবার্ষিকী দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিদুপচাঁচিয়ায় ১৯ জানুয়ারি বিকেলে থানা ও পৌর বিএনপির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী দলের কার্যালয়ে কেক কেটে পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশীদ, আব্দুল মোত্তালেব, পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক তালুকদার, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, ইউনুছ আলী সাখিদার, জাহিদুর রহমান, ছাত্রদল নেতা মোজাফফর রহমান, মেশকাতুর রহমান, পলাশ প্রমুখ।দুপচাঁচিয়ায় সরস্বতী পূজা পালন উপলক্ষে প্রস্তুতি সভা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে সরস্বতী পূজা পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা উপজেলা হলরুমে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়।উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি মণ্ডল, ইউএনও সুফিয়া নাজিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জ্যোতিষ চন্দ্র প্রামাণিক, দুপচাঁচিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার মহন্ত। অন্যদের মধ্যে বক্তব্য দেন অশোক কুমার সাহা, পরিমল কুমার চৌধুরী, কালা বসাক ও পরিমল দাস প্রমুখ। বাগমারা : বিএনপির অফিস উদ্বোধনবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ২০ জানুয়ারি উপজেলা সদর ভবানীগঞ্জের গরুহাটায় অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা সভাপতি মকলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, নেতা আব্দুস সোবহান। এতে বক্তব্য দেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন, আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, জহুরুল ইসলাম, হিটলার আলী প্রমুখ।তেল-গ্যাস খনিজসম্পদ রক্ষা কমিটির সভা বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে ২০ জানুয়ারি জাতীয় তেল-গ্যাস, খনিজসম্পদ রক্ষা কমিটির এক আলোচনা সভা মহসিন আলীর সভাপতিত্ব্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এনামুল হক। বক্তব্য দেন আমিনুল হক, বিজন সরকার, আতিকুর রহমান, রেজাউল হক, চিত্তরঞ্জন প্রমুখ। শেষে তেল-গ্যাস রক্ষা কমিটির বাগমারা উপজেলা কমিটি গঠন করা হয়েছে।মচমইল কলেজে আলোচনা সভা বাগমারার মচমইল কলেজে ২০ জানুয়ারি সাংসদের অনুদান হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেক মেহমুদের সভাপতিত্ব্বে সভায় বক্তব্য দেন অধ্যাপক ইয়াদ আলী, আলী হাসান, আবু বাক্কার, অজিত প্রমুখ। শেষে সাংসদের প্রতিশ্রুত অনুদান হস্তান্তর করা হয়। বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে গত ১৭ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এলাকার দুস্থ-গরিব রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিত্সক পরিষদ বগুড়া জেলা শাখা আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়ার সিভিল সার্জন মোহম্মদ আবদুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। বক্তব্য দেন রেজাউল আলম, সামির হোসেন, সৈয়দ শাহজাদা চৌধুরী, আজিজুল হক, তৌহিদুর রহমান প্রমুখ। বগুড়ার খ্যাতনামা অর্ধশত বিশেষজ্ঞ চিকিত্সক সেখানে আসা এক হাজার ৫০০ রোগীর রোগ নির্ণয়সহ চিকিত্সাসেবা দেন।রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নতুন কমিটিপৌরসভা কার্যালয় চত্বরে গত ১৭ জানুয়ারি উপজেলার রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ছামসুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত পৌর মেয়র রুহুল আমিন সরকার, তৌহিদুর রহমান, আরেফিন হক, আব্দুস ছাত্তার, মমতাজ উদ্দিন, মাহবুব আলম, জাহাঙ্গীর আলম, শাহজাহান আলী, জয়নাল আবেদীন, দুলাল মিয়া, তাজুল ইসলাম প্রমুখ। পরে ছামসুল ইসলামকে সভাপতি ও মজিবর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট শিবগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়। শেরপুর: আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভাশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজার এলাকায় ১৯ জানুয়ারি বিকালে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা ওই ইউপি চেয়ারম্যান এস এম রাফিউল ইসলাম লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বগুড়ার পুলিশ সুপার মোঃ হুমায়ূন কবির প্রধান অতিথি এবং শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম প্রধান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সভায় আরও বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহ জামাল সিরাজী, ডা. নাজিম উদ্দিন, সৈয়দ ফাজলে ইমাম টুলু, প্রভাষক তোজাম্মেল হোসেন মন্টু, শিক্ষক জহুরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠানশেরপুর উপজেলার দোয়েল সাড়া উচ্চবিদ্যালয়ের মাঠে ১৬ জানুয়ারি সকাল ১০টায় বার্ষিক অভিভাবক সমাবেশ এবং বিদ্যালয়ের এস এস সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। আলহাজ মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাশেদুল হক রাজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মোঃ আবদুল লতিফ, সনজু, মোঃ গফুর, শিক্ষক প্রতিনিধি সজীব সাহা, ইয়াহিয়া মোল্লা, সুভাস মাহাতো বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আবু হানিফ শেখ, জেসমিন আক্তার, রাবেয়া বর্ষী, মুক্তা খাতুন প্রমুখ।বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণবগুড়ার শেরপুরে মহিলা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৪ জানুয়ারি দুস্থ ও গরিব মহিলাদের জন্য প্রশিক্ষণ কোর্স ও তাঁদের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়ানে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ওই দিন তাঁদের হাতে মেশিন তুলে দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরবানু আকতার রুবি। বিতরণ অনুষ্ঠানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এ সময়ের মহিলাবিষয়ক প্রকল্প কর্মকর্তা আশরাফ আলী, সংস্থার নির্বাহী পরিচালক ফারুক হোসেন, সভানেত্রী সুরাইয়া বেগম, ইউপি সদস্য আমিনুল ইসলাম, প্রশিক্ষক জুলফিকার আলী প্রমুখ। বদরগঞ্জ: তথ্য অধিকার আইনবিষয়ক আলোচনাবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জে ‘তথ্য অধিকার আইন ও বাস্তবায়ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে গত ২০ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার পর্যবেক্ষণ দলের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুর রহমান, মোহছিনা বেগম, নাগরিক উদ্যোগের প্রজেক্ট অফিসার হামিদুল ইসলাম, ইকরাম হোসাইন, হযরত আলী প্রমুখ। গরম কাপড় বিতরণরংপুরের বদরগঞ্জে তিন হাজার সোয়েটার, জাম্পার, প্যান্ট, শার্টসহ গরম কাপড় বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণ উন্নয়ন ও কার্যক্রম সংস্থার উদ্যোগে গত ২০ ও ২১ জানুয়ারি স্থানীয় শীতার্ত দুস্থ ও অসহায়দের মাঝে ওই গরম কাপড় বিতরণ করা হয়। রেলওয়ে স্টেশন চত্বরে ওই গরম কাপড় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উন্নয়ন সংস্থার উপদেষ্টা আবুল কালাম আজাদ। এ সময় সংস্থার নির্বাহী পরিচালক শামীমা নাসরিন উপস্থিত ছিলেন।পীরগঞ্জ: সিসিডিবির আন্তসম্পর্ক উন্নয়নে কর্মশালাপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিসমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি (সিসিডিবি) পীরগঞ্জ ইউনিটের আয়োজনে উপজেলা সভাকক্ষে গত ২১ জানুয়ারি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে উপজেলা নেটওয়ার্ক সদস্যদের আন্তসম্পর্ক উন্নয়নবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন গ্রামে পরিচালিত ফোরামসমূহকে গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী, ইউএনও আব্দুর রউফ মণ্ডল, ইউপি চেয়ারম্যন রাজেন্দ্রনাথ রায়, সিসিডিবির আঞ্চলিক ব্যবস্থাপক ডেনিস মারান্ডিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।কর নির্ধারণবিষয়ক প্রশিক্ষণকর নির্ধারণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১৮ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়ন পরিষদে ইউনিয়নের কর সংগ্রাহক ও নির্ধারকদের এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পীরগঞ্জের ইউএনও আব্দুর রউফ মণ্ডল, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্থার (রিপ-২) এরিয়া ম্যানেজার মো. শফিকুল আলম, লিয়াজোঁ কর্মকর্তা আনোয়ারুর ইকবাল, ইউপি সদস্য আমিনুল ইসলাম, দোয়েল সংস্থার চেয়ারম্যান তারেক হোসেন প্রমুখ।