সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা: শিশুদের শিক্ষাবিষয়ক কর্মশালাখুলনা প্রতিনিধিদুর্যোগকালীন ও পরবর্তী সময়ে শিশুদের শিক্ষাব্যবস্থা অব্যাহত রাখার লক্ষ্যে খুলনায় জেলা পর্যায়ের এডুকেশন ইন ইমারজেন্সি ক্লাস্টার গঠনের লক্ষ্যে ২৬ জানুয়ারি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম। নগরের ফারাজীপাড়ায় অবস্থিত রূপান্তর প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী খান, নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম এবং সেভ দ্য চিলড্রেন—ইউকের এডুকেশন ইন ইমারজেন্সি প্রকল্প কর্মকর্তা সানজিদা হক। বক্তব্য দেন প্রবীর বিশ্বাস, জাফর ইমাম, সাধন ঘোষ, আনেয়ারুল কাদির, দীপা বন্দোপাধ্যায়, আমিরুল আলম খান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সামছুন্নাহার, সাধারণ সম্পাদক মোল্লা কাওসার আলী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক খান নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ আবু হাসান প্রমুখ।শীতবস্ত্র বিতরণমুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, খুলনা মহানগর কমিটির উদ্যোগে ২৬ জানুয়ারি গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড, খুলনা মহানগর কমিটির সভাপতি এস এম হুসাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেন। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. শহীদ উল্লাহ মিয়া, এনামুল হক, মো. জামাল উদ্দিন, মো. আ. সালাম আকন, একরামুল করিম, মো. ইলিয়াস হোসেন, আবদুল হক, মুন্সি হেকমত আলী, আমিনুর রহমান, সুলতানা রহমান, নুরুন্নাহার, দেব নারায়ণ দাস প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতাসরকারি পাইওনিয়ার মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। কলেজের অধ্যক্ষ মিনতি রানী মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ ফরিদা বানু চিশতি, মো. আবু হানিফ আনসারী, মো. ইমান হোসেন, মো. শামীম আজাদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর বেগম হালিমা ইসলাম, বেগম রোকেয়া ফারুক, মো. রেজওয়ানুল বারী, জেরিন সুলতানা, মনিরুজ্জামান শেখ, পরিতোষ কুমার হোড়, সীমা চৌধুরী, সেলিনা পারভীন, ভূঁইয়া ইমদাদুল হক ও ফারহানা হক প্রমুখ।বরিশাল: পারিবারিক নির্যাতন প্রতিরোধে সেমিনারবরিশাল অফিসবরিশালে ২৫ জানুয়ারি ‘পারিবারিক নির্যাতন প্রতিরোধে মানবাধিকার লঙ্ঘন আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগের আয়োজনে নগরের আবদুল খালেক খান গণপাঠাগার ও মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। মানবাধিকার পর্যবেক্ষণ দল বরিশালের সভাপতি রুস্তম আলী ফারাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপমহাপুলিশ পরিদর্শক বিনয় কৃষ্ণ বালা। মূল বক্তব্য উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের সিনিয়র প্রোগ্রাম অফিসার অমিত রঞ্জন দে। ঝালকাঠি: ইউপি চেয়ারম্যানদের প্রশিক্ষণ ঝালকাঠি প্রতিনিধিস্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ২৬ জানুয়ারি ঝালকাঠি সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল অদুদ, উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন, নুরুল আমিন ও মনির হোসেন। বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন জেলা বিএনপি কার্যালয়ে কেন্দ্র ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে ২৫ জানুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক টি আহম্মেদ এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি ওয়ারেচ আলী খান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের সভাপতি খান এ করিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুস্তম আলী চাষী, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, জেলা ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান, এনামুল হক প্রমুখ।সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটিঝালকাঠি ধানসিঁড়ি মহিলা ক্লাব মিলনায়তনে ২১ জানুয়ারি বরিশাল বিভাগীয় সংবাদপত্র অ্যাসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। আনিচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন আহ্বায়ক মো. হাসিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. খোকন, আনিচুর রহমান, রুহুল আমিন গাজী, মনিরুজ্জামান খান, এম এ খালেক, বজলুর রহমান, জাহিদ হোসেন, সদস্য ছালাম আজাদি, সুশীল হাওলাদার, আবদুল কুদ্দুস, আজাদ রহমান, বাবুল দিদার, মো. সেলিম, মাহাতাব হোসেন, স্বপন হাওলাদার, তাহের মিয়া, আ. জব্বার ও নজরুল ইসলাম।অ্যাথলেটিকস প্রতিযোগিতাঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৫ জানুয়ারি রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব-১৬ অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ছয়টি বিভাগে ২০টি ইভেন্টে ১৩০ জন প্রতিযোগী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি এবং মো. শাহজাহান মোল্লা, রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেন ও আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্কাস হোসেন বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার সিকদার। জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বক্তব্য দেন। মাদারীপুর: দুর্যোগকালীন শিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা মাদারীপুর প্রতিনিধিজাগরণী চক্র ফাউন্ডেশন আয়োজিত সেভ দ্য চিলড্রেন (ইউকে) এবং ইউনিসেফের সহায়তায় দুর্যোগকালীন শিক্ষা কার্যক্রম শীর্ষক কর্মশালা ২৫ জানুয়ারি মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শশী কুমার সিংহ। জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর মো. হাসান আরেফের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আতিয়ার রহমান, সার্কেল এএসপি বিভূতি ভূষণ ব্যানার্জি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিউদ্দিন, প্রেসক্লাবের আহ্বায়ক এ বি এম বজলুর রহমান খান, শাজাহান খান, খন্দকার খায়রুল হাসান, মোফাক্কার মোরশেদ খান চৌধুরী, জাগরণী চক্র ফাউন্ডেশনের উপপরিচালক কাজী মাজেদ নেওয়াজ, সানজিদা হক, শিবু পদ সরকার প্রমুখ।যুব ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীস্বেচ্ছাসেবী সংগঠন মাদারীপুর যুব ফোরামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জানুয়ারি জেলা স্টেডিয়ামসংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইরফান আব্দুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে নতুন কমিটি নির্বাচন করা হয়। নির্বাচনে ইরফার আবদুল্লাহ সভাপতি এবং কাজী মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যরা হলেন সহসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন গৌড়া ও আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম, শিক্ষা সম্পাদক মো. ফরিদ উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. হাসান সরদার, সমাজকল্যাণ সম্পাদক আবু জাফর, সংস্কৃতি সম্পাদক এইচ এম সোহান, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. বিল্লাল হোসেন, ধর্মীয় সম্পাদক মিজানুর রহমান খান, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আবু আলম গৌড়া। সদস্যরা হলেন আনোয়ার হোসেন, মনিরুজ্জামার শিকদার, মো. রফিকুল ইসলাম, মো. আরিফুর রহমান, শফিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও তানভীর আহমেদ।শিবচর: জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা শিবচর (মাদারীপুর) প্রতিনিধিমাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির উদ্যোগে ২৩ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনার আয়োজন করা হয়। উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর স্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচ্চর ইউনিয়নের বিএনপির সভাপতি মো. সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল হুদা, কোষাধ্যক্ষ মো. মোতাহার হোসেন হাওলাদার, মোঃ ফারুক বেপারি প্রমুখ।সাতক্ষীরা: ছোট পরিবার গঠনবিষয়ক কর্মশালা নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাআরা সংস্থার উদ্যোগে জনসংখ্যানিয়ন্ত্রণ ও ছোট পরিবার গঠনবিষয়ক কর্মশালা ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ। প্রধান অতিথি ছিলেন সুভাষ সরকার। বক্তব্য উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, লাভলী পারভীন, মনজুর হোসেন, আতিয়ার রহমান, আমিনা রহমান, শামীমা পারভীন প্রমুখ।আশাশুনিতে সামাজিক উদ্যোগ ফেরাম গঠনস্বচ্ছতা ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় ২৫ জানুয়ারি কাদাকাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন সামাজিক উদ্যোগ ফোরাম গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদাকাটি ইউপি চেয়ারম্যান কনক চন্দ্র সরকার। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বর্ণনা করেন অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার বিপ্লব রাহা ও প্রোগ্রাম অর্গানাইজার এস এম কামরুজ্জামান ফারুক। সভায় বিশ্বজিত্ মিত্রকে সভাপতি ও শাহিদাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন সামাজিক ফেরাম গঠন করা হয়।কলারোয়ায় বৈশাখী সংঘ পাঠাগারের সভাকলারোয়ার গয়ড়ায় বৈশাখী সংঘ পাঠাগারের উদ্যোগে কবি মাসুদ আক্তারের সভাপতিত্বে ২৪ জানুয়ারি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হাসান মাসুদ, আশিকুর রহমান, ইয়াকুব আলী, মিলন হোসেন, সাজ্জাদ হোসেন, বাবলুর রহমান, মনিরুল ইসলাম, আনোয়ার গাজী, আবু সিদ্দিক ও এলেম গাজী। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।মাগুরা: মত্স্যসম্পদ সংরক্ষণে সচেতনতামূলক সভামাগুরা প্রতিনিধিফটকী নদীর মত্স্যসম্পদ সংরক্ষণে সচেতনতামূলক সভা ২৫ জানুয়ারি মাগুরার শালিখা উপজেলার ভাটোয়াইল ফিশার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এনআরজি প্রকল্প আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মত্স্য কর্মকর্তা এবিএম বদরুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সংস্থার মাগুরা-নড়াইল সাইট অফিসের তত্ত্বাবধায়ক মো. মোখলেসুর রহমান লস্কর ও ভাটোয়াইল উন্নয়ন সংগঠনের সভাপতি নন্দলাল বিশ্বাস। সভা পরিচালনা করেন সাহিদুল ইসলাম। গোপালগঞ্জ: ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণগোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জ শহরের ঐতিহ্যবাহী এস এম মডেল উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ও বিশেষ অতিথি পুলিশ সুপার আবদুল কুদ্দুস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকদেব ভক্তের (চলতি দায়িত্ব) সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫১৮ জন শিক্ষার্থী ৪২টি ইভেন্টে অংশ নেয়। ঝিনাইদহ: শিশু সাংবাদিকদের ফটোগ্রাফি কর্মশালানিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহম্যাস-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় বার্তা সংস্থা ‘শিশু প্রকাশ’-এর ১০ শিশু সাংবাদিকের ফটোগ্রাফি কর্মশালা ঝিনাইদহ প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এমএ আনসারি কর্মশালার উদ্বোধন করেন। এ সময় শিশু প্রকাশের ঝিনাইদহ জেলার দলনেতা মাহমুদ হাসান, ফটোসাংবাদিক মোমিনুর রহমান ও শিশু প্রকাশের বার্তা সম্পাদক সেলিম আকন উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি আসিফ ইকবাল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। লোকমোর্চার সম্মেলন ঝিনাইদহ জেলা লোকমোর্চার বাত্সরিক সম্মেলন ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। লোকমোর্চার জেলা কমিটির সভাপতি এন এম শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জোবায়েদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হক খান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল হাসান, লোকাল গভর্নেন্স প্রকল্পের উপ-পরিচালক (কর্মসূচি) নজরুল ইসলাম, এইডের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল প্রমুখ। জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের পরিচালনায় সম্মেলনে ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতারাও বক্তব্য রাখেন। বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সালেহা খাতুন কলেজ মাঠে ২৫ জানুয়ারি ৯০০ রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ মো. সফিকুল ইসলাম ক্যাম্পের উদ্বোধন ও ওষুধ বিতরণ করেন। এ সময় হরিণাকুণ্ডু উপজেলার চেয়ারম্যান মোতাহার হুসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসিউর রহমান জোয়ারদার, উপজেলার ভাইস চেয়ারম্যান টানু মল্লিক, বিএমএর সভাপতি আজিজুর রহমান, হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। যশোর: নারীশ্রমিকদের অধিকারবিষয়ক কর্মশালাযশোর অফিসগ্রামীণ অপ্রাতিষ্ঠানিক নারী শ্রমিকদের অধিকার প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষ্যে বেসরকারি সংস্থা অ্যাকশান ইন ডেভেলপমেন্টের (এইড) উদ্যোগে ২৬ জানুয়ারি যশোর শহরের এফপিএবি মিলনায়তনে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুশীল সমাজ কোয়ালিশনের সভাপতি তন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে এতে আলোচনা করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রেহেনা সুলতানা, প্রকল্পের এলাকা সমন্বয়কারী নাসির উদ্দিন বিশ্বাস, এইচ আর তুহিন, রাহুল রায়, সেলিনা খাতুন, মিতা বেগম প্রমুখ। বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপনযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৫ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য আবদুস ছাত্তার। বক্তব্য দেন যশোর-৩ আসনের সাংসদ খালেদুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন আনিছুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুর লতিফ, প্রক্টর সাইবুর রহমান মোল্লা, ইসমত আরা সাদেক প্রমুখ।রাজবাড়ী: শীতবস্ত্র বিতরণগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৫ জানুয়ারি দলীয় কার্যালয়ে নদীভাঙনের শিকার ও অসহায় এক হাজার নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকসুদ আহম্মেদ, ফকির আবদুল জব্বার, রমজান আলী, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া একই দিন দৌলতদিয়ার যৌনপল্লিতে পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়া অফিসের সহযোগিতায় এবং অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে ২৭৫ জন অসহায় যৌনকর্মীর মধ্যে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী। এ সময় শফিকুল ইলাম, মনি বেগম, শেখ রাজীব, জিয়াউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আলাদিপুর হাইস্কুলের নির্বাচনরাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে ২৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। আব্দুর রাজ্জাক মণ্ডলের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে ২১ জানুয়ারি বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচনে আব্দুর রাজ্জাক মণ্ডল, মোন্নাফ সেখ, আব্দুর রশিদ খান ও দিদার হোসাইন খান এবং সংরক্ষিত নারী আসনে বিলকিস আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া বিদ্যোত্সাহী সদস্য হিসেবে আবদুল বারেক শিকদারকে নির্বাচিত করা হয়। কৃষক সংগ্রাম সমিতির জেলা কমিটি গঠনকৃষক সংগ্রাম সমিতি রাজবাড়ী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সম্মেলনে জয়নাল চৌধুরীকে সভাপতি ও জাচ্চু মিত্রকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট রাজবাড়ী জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়। শেষে রাজবাড়ী শহরের রেলগেট চত্বরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য দেন কৃষক সংগ্রাম সিমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম শামিমুল হক, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক প্রকাশ দত্ত, হোটেল শ্রমিক সুইটমিট বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সামসুদ্দীন আহম্মেদ, রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক সংগ্রাম সমিতির রাজবাড়ী জেলার সভাপতি জয়নাল চৌধুরী। নড়াইল: মা ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক সভা নড়াইল প্রতিনিধিসদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে মা ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে ২৬ জানুয়ারি স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান ভূইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, জাতিসংঘের প্রতিনিধি মো. মাহফুজুল হক, কাওসার মোল্যা, শিক্ষক সরদার আবদুল মজিদ প্রমুখ। কেয়ার বাংলাদেশ এ সভার আয়োজন করে।পটুয়াখালী: বাউফল প্রেসক্লাব মিলনায়তন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনপটুয়াখালী অফিসজাতীয় সংসদের হুইপ আসম ফিরোজ ২৬ জানুয়ারি পটুয়াখালীর বাউফল উপজেলা প্রেসক্লাবের মিলনায়তন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রেসক্লাবের সভাপতি অতুল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নির্মল চন্দ্র সাহা, পটুয়াখালী পুলিশ সুপার শৈবাল কান্তি চৌধুরী, বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি নির্মল কুমার রক্ষিত, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম, কাজল বরণ দাস প্রমুখ। কলাপাড়া: রাখাইন সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নে সেমিনারকলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিকারিতাস বরিশাল অঞ্চলের আইসিডিপি রাখাইন ইমপ্যাক্ট স্ট্যাডি প্রকল্পের উদ্যোগে রাখাইন সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়ন, সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠাবিষয়ক সেমিনার ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কলাপাড়া বুদ্ধিস্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বাবু উথাচিন। অংশ নেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক মোল্লা, মেইন থিন প্রমীলা, মো. শফিকুল ইসলাম, রাখাইন শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের সভাপতি মংচোমিন তালুকদার, আমিনুল ইসলাম প্রমুখ। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মংতেম থান। ফরিদপুর: সালথা উপজেলা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনফরিদপুর অফিসফরিদপুরের সালথা থানার পাশে ২২ জানুয়ারি উপজেলা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, আসিয়ান সিটির চেয়ারম্যান আয়মন আকবর, নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তুহিনুল আলম, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দ্দার, মোস্তাক আহমেদ প্রমুখ।