সংগঠন সংবাদ
মৌলভীবাজার: ছাত্রলীগের বিক্ষোভ মিছিলমৌলভীবাজার প্রতিনিধিছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদ ও ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ১৩ ফেব্রুয়ারি ছাত্রলীগ মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে চৌমোহনা চত্বরে ছাত্রলীগ কলেজ শাখার আহ্বায়ক আলাউর রহমানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ছাত্রলীগের নেতা সৈয়দ রেজাউল করিম, সজীব হাসান, মোজাম্মেল হক, আবদুর রহমান প্রমুখ।ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিলশিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি ও শিবিরের হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের উদ্যোগে ১৩ ফেব্রুয়ারি মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌমোহনা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের নেতা সঞ্জয় কুমার সিংহ, আবদুর রব, ইফফাত আরা প্রমুখ।বাসদের গণস্বাক্ষর সংগ্রহবাসদ মৌলভীবাজার জেলা শাখা স্থানীয় চৌমোহনা চত্বরে ১১ ফেব্রুয়ারি তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর সংগ্রহ করে। কর্মসূচির উদ্বোধন করেন বাসদের জেলা শাখার সদস্যসচিব মামুনুর রশীদ। এ সময় বক্তব্য দেন গজনফর আলী চৌধুরী, মঈনুর রহমান, রণধীর রায়, মেহদী হাসান প্রমুখ।শ্রীমঙ্গল: ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ ফেব্রুয়ারি ১৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ছাত্র মৈত্রী শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সুমন কুর্মীর সভাপতিত্বে স্থানীয় রাসেল শিশু উদ্যানে অনুষ্ঠিত কর্মিসভায় এই কমিটি গঠন করা হয়। সত্য নারায়ণ কৈরীর পরিচালনায় সভায় অতিথি ছিলেন সৈয়দ আমিরুজ্জামান ও আবদুল আহাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তাপস কুমার ঘোষ, মোস্তফা কামাল, সোহেল মিয়া প্রমুখ। তাপস কুমার ঘোষ, সত্য নারায়ণ কৈরী, সুমন কুর্মী, সোহেল মিয়া, মোস্তফা কামাল, শিশির দেব, অঞ্জন দেব, সুস্ময় দেব, বিল্লাল মিয়া প্রমুখকে নিয়ে কমিটি গঠন করা হয়। কমলগঞ্জ: ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বর্বর হামলার প্রতিবাদে কমলগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ১১ ফেব্রুয়ারি কমলগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে চৌমুহনায় এসে শেষ হয়। মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেন। ট্রেড ইউনিয়ন সংঘের সভাবাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির এক সভা ১৪ ফেব্রুয়ারি কমলগঞ্জের শমশেরনগরে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি মো. নূরুল মোহাইমিনের সভাপতিত্বে ও সম্পাদক রজত্ বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য দেন নিরঞ্জন দাশ, এখলাছুর রহমান, মো. সোহেল আহমদ, শহীদ সাগ্নিক ও মনোয়ার আলী। জুড়ী: ‘কুলাউড়ার ডাক’ পত্রিকার পুনঃপ্রকাশনায় মতবিনিময় জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদর থেকে প্রকাশিত সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার পুনঃপ্রকাশনা উপলক্ষে এক মতবিনিময় সভা হয়। ২২ ফেব্রুয়ারি উপজেলা সদরের চৌমোহনা এলাকায় পত্রিকার কার্যালয়ে এ কে এম শফি আহমদের সভাপতিত্বে এ সভা হয়। এতে অংশ নেন সুশীল সেনগুপ্ত, এম শাকিল রশীদ চৌধুরী, খালেদ পারভেজ বখ্শ, গিয়াস উদ্দিন, মাহমুদুল হক, আজিজুল ইসলাম, মোক্তাদীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম মছব্বির আলী। শহীদ মিনারের উদ্বোধনমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যমে শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আতাউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন মো. শাহজাহান, লুত্ফুর রহমান চৌধুরী, তারিফ আহমদ, লুত্ফুর রহমান, আব্দুস ছালাম প্রমুখ। কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ মৌলভীবাজারের কুলাউড়ায় ২২ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ নওয়াব আলী আব্বাস খান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দা জেবুন্নেচ্ছা হক, এ জেড এম নূরুল হক, আ স ম কামরুল ইসলাম প্রমুখ।বিশ্বনাথ: সেলাই মেশিন বিতরণবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিবিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে বিশ্বনাথ প্রেসক্লাব ও বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের ব্যবস্থাপনায় ১৩ ফেব্রুয়ারি উপজেলার ছয়টি গরিব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের নেতা আ ন ম শফিকুল হক। মোহাম্মদ সোবহানের সভাপতিত্বে রফিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। এ ছাড়া আরও বক্তব্য দেন হাজি মজম্মিল আলী, বাবুল আখতার, আব্দুল মতিন, আবুল কালাম, ফখরুল ইসলাম খান। স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট বিশ্বনাথ উপজেলার তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় ১২ ফেব্রুয়ারি স্বেচ্ছাশ্রমে সম্মিলিত যুব ঐক্য পরিষদ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তৈয়বুর রহমান, বুরহান হোসাইন, সমছুল হোসেন, ওয়াইছ মিয়া, মাসুক আহমদ, নওফল আহমদ, রুস্তুম আলী, আলী হোসাইন, আক্তার হোসেন, আব্দুল হাসিম, সোনাহর আলী, কলমদর আলী, মকদ্দুছ আলী, আলী হোসেন, বাবুল মিয়া, সুহেব আহমদ, আনহার প্রমুখ।মা সমাবেশসিলেটের বিশ্বনাথের প্রগতি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ১৫ ফেব্রুয়ারি পালন করা হয়েছে ‘মা সমাবেশ’। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নেছাওর আলী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমোদ রঞ্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করুনা কান্ত তালুকদার, মখলিছুর রহমান। বক্তব্য দেন কলমদর আলী, রনজিত্ ভট্টাচার্য্য, শাকেরা বেগম, সাহিদ মিয়া, চান মিয়া, রফিক হাসান। কৃষক লীগের কমিটি গঠন বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের কমিটি গঠন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জয়নাল আবেদীন। ছোরাব আলীর সভাপতিত্বে ও সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শাহ নিজাম উদ্দিন, সামছুল ইসলাম, এম এম মতিন, জাহেদ আলী, ফজলুল করিম, মিফতাহুল হোসেন, হাজী মজম্মিল আলী, শাহ আসাদুজ্জামান আসাদ, বাবুল আখতার প্রমুখ। সুনামগঞ্জ: ছাত্র ইউনিয়নের মিছিল-সমাবেশসুনামগঞ্জ প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন ১৫ ফেব্রুয়ারি শহরে মিছিল ও সমাবেশ করেছে। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন ইউনিয়নের নেতা সত্যজিত্ আচার্য, বিদ্যুত্ চৌধুরী, হিতাংশু তালুকদার, শাহজালাল সুমন, রিংকু চৌধুরী, নরেন ভট্টাচার্য প্রমুখ। যক্ষ্মা প্রতিরোধে মতবিনিময়সুনামগঞ্জে ১১ ফেব্রুয়ারি যক্ষ্মা প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের স্কাউট ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন পরিমল কান্তি দে, গৌতম রায়, আছদ্দর আলী ভূইয়া, আবু তাহের, হুমায়ুন কবির প্রমুখ। বিদায়ী অধ্যক্ষকে সংবর্ধনা সুনামগঞ্জ সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ মো. আফতাব হোসেনকে ১১ ফেব্রুয়ারি সংবর্ধনা দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। আফতাব হোসেন সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে সিলেট মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে যোগদান করছেন। সুনামগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে কলেজের উপাধ্যক্ষ মহিবুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন পরিমল কান্তি দে, দিলীপ কুমার মজুমদার, নিলিমা চন্দ, কল্পনা তালুকদার, মঞ্জুরুল হক ভূইয়া, মোশারফ হোসেন, রফিক উদ্দিন, রায়হান-ই জান্নাত প্রমুখ।মমিনুল মউজদীন শিক্ষা নিকেতনের পুরস্কার বিতরণসুনামগঞ্জ শহরের কবি মমিনুল মউজদীন আদর্শ শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। পৌরভবন চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান, আলী হায়দার, শাহ আবু নাসের, শেরগুল আহমদ, ফেরদৌসী আক্তার প্রমুখ। শিক্ষার্থীদের পুরস্কার দেওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।বাহুবল: বিনা মূল্যে চিকিত্সাসেবাবাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিবাহুবলের প্রায় ৬০০ গরিব ও মেধাবী রোগীকে বিনা মূল্যে চিকিত্সা দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। ৬ ফেব্রুয়ারি স্থানীয় ডিএনআই উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিত্সা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দেওয়ান ফরিদ গাজী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. আবদুল কাদির চৌধুরী, মো. আবদুুল ওয়াদুদ চৌধুরী, সুবিমল সিংহ চৌধুরী ও এম রশিদ আহমদ। মাধবপুর: বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনামাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিহবিগঞ্জের মাধবপুর উপজেলার আদর্শ বিদ্যালয়ে ৯ ফেব্রুয়ারি প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন চৌধুরী। বক্তব্য দেন মো. শাহীন মিয়া, কাউছার আহম্মেদ, মমতাজুর রহমান প্রমুখ।শিক্ষা উন্নয়ন ও দুর্নীতিবিরোধী সভাহবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষা বিস্তার, সরকারি বিভাগ কর্তৃক জনগণকে সেবা প্রদান এবং দুর্নীতিবিরোধী শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবুল কাসেম তালুকদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নজরুল ইসলাম সরকার, মাসুদুর ভুইয়া, শাহজাহান মিয়া, শংকর পাল, ফতেউল ইসলাম, জয়নাল আবেদিন, মাহফুজুর রহমান, সুজিত কুমার দেব।ইউপি চেয়ারম্যানদের পাঁচ দিনব্যাপী কর্মশালাহবিগঞ্জের মাধবপুর উপজেলায় নতুনভাবে লোকাল গভর্মেন্ট সাপোর্ট প্রকল্পভুক্ত (এলজিএসপি) তিন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও সদস্যদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ৮ ফেব্রুয়ারি উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন মো. আলতাব হোসেন, অসীম কুমার কর্মকার, মো. মমতাজুর রহমান প্রমুখ।