সংগঠন সংবাদ
গাইবান্ধা: জাতীয় পার্টির সভাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (এ) উদ্যোগে এক আলোচনা সভা গত ১ মার্চ নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। আবদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আলতাফ হোসেন বাদশা, ছাদেকুল ইসলাম, আবদুর রাজ্জাক, শাহজাহান আলী, রশিদুল বারী, আবু বকর, স্বাধীন চৌধুরী, ফজল হক, মাহাবুবুর রহমান, রুহুল আমিন, আবদুল ছালাম, গিয়াস উদ্দিন প্রমুখ। ন্যাপের সমাবেশগাইবান্ধা জেলা ন্যাপের উদ্যোগে এক সমাবেশ গত ১ মার্চ নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, লুত্ফর রহমান, মাহমুদার রহমান, আমিনুল ইসলাম, রবিউল হোসেন, সাইফুল ইসলাম, সাদেক হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। সেক্টর ফোরামের সমাবেশগাইবান্ধা জেলা সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে এক সমাবেশ ২৮ ফেব্রুয়ারি নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সৈয়দ শামছুল আলম, শাহনেওয়াজ, লুত্ফর রহমান, শরিফুল ইসলাম, মইনুল ইসলাম, আবু বকর সিদ্দিক, হাসান মাহমুদ, মোস্তাক আহমেদ প্রমুখ।ক্রিকেট সমিতির সভাগাইবান্ধা জেলা ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে এক আলোচনা সভা গত ১ মার্চ শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অমিতাভ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাসুম মিয়া, অভিজিত্ রায়, সুজন মিয়া, মো. বাবু প্রমুখ। শ্রমিক ইউনিয়নের সমাবেশগাইবান্ধার গোবিন্দগঞ্জ দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক সমাবেশ ২৮ ফেব্রুয়ারি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। মাহবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মতিন মোল্লা, সেকেন্দার আলী প্রমুখ। নেটওয়ার্কের রচনা প্রতিযোগিতাগাইবান্ধা এনজিও নেটওয়ার্কের উদ্যোগে বাংলাদেশের বন্যা পরিস্থিতি ও আমাদের করণীয় শীর্ষক এক রচনা প্রতিযোগিতা গত ২৭ ফেব্রুয়ারি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে শহরের পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান-পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, আবু সুফিয়ান, ওয়াজিউর রহমান, জিএম চৌধুরী, জয়নাল আবেদীন, মুর্শিদুর রহমান, তাজিন আক্তার প্রমুখ।গাইবান্ধায় মহাকাশ পর্যবেক্ষণগাইবান্ধা বিজ্ঞান একাডেমির উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দূরবীক্ষণযন্ত্রের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ করা হয়। এতে শনি, মঙ্গল ও চাঁদসহ অনেক নক্ষত্রের সৌন্দর্য উপভোগ করেন দর্শকেরা। পর্যবেক্ষণ অনুষ্ঠানে শতাধিক শিক্ষক, ছাত্রছাত্রী ও বিজ্ঞান অনুরাগী ব্যক্তি অংশ নেন। দূরবীক্ষণযন্ত্রটি অপারেট করেন ঢাকা অ্যাসস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি সুজন কুমার দেব। মহাকাশ পর্যবেক্ষণের আগে জ্যোতির্বিজ্ঞানবিষয়ক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুজন কুমার দেব। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাইবান্ধা বিজ্ঞান একাডেমির পরিচালক অধ্যাপক এম এ কাদের। মহিলা অ্যাথলেটিকস প্রশিক্ষণগাইবান্ধা জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মাসব্যাপী মহিলা অ্যাথলেটিকস প্রশিক্ষণ ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এতে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৪ জন ছাত্রী অংশ নেয়। প্রশিক্ষণ প্রদান করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিকস কোচ ওয়াদুদ খন্দকার শাহান। প্রশিক্ষণ কার্যক্রম তদারকির দায়িত্বে ছিলেন ক্রীড়া সংস্থার মাহেনুর ফজিলাতুন্নেছা, সুফিয়া বেগম, আফরোজা বেগম, রিজিয়া আক্তার, খুরশিদা ওয়াদুদ, শিরিন আক্তার, নিলুফা বেগম, আনজুয়ারা বেগম, শিরিন আরা, নার্গিস আক্তার, নুরজাহান বেগম, জেসমিন মাসুদ, উম্মেহানী প্রমুখ। এ প্রসঙ্গে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা বেগম বলেন, আন্তজেলা জেলা মহিলা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।চাঁপাইনবাবগঞ্জ: মা সমাবেশ নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) সমাবেশের আয়োজন করে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রবিউল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ও নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী। এ ছাড়া বক্তব্য দেন সনাকের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য মো. মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, মেহেরুন্নেসা প্রমুখ। শেষে চাঁপাই গম্ভীরা দল দুর্নীতিবিরোধী গম্ভীরা গান পরিবেশন করে।কিশোরী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পচাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে গত রোববার থেকে ১৫ দিনব্যাপী কিশোরী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। এভোলেসেন্ট প্রোগ্রাম, ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সদর উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ১৮ জন কিশোরী এ প্রশিক্ষণে অংশ নেয়। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মার্জিনা হক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট প্রশিক্ষক মতিউর রহমান প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করছেন।বাগমারা: আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারার কামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ৩ মার্চ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয় প্র্াঙ্গনে সরাফত আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক,প্রকৌশলী মিজানুর রহমান। বক্তব্য দেন আবুল হোসেন, সিরাজ উদ্দিন,আখতার জাহান প্রমুখ। কৃষি উপকরণ সহায়ক কার্ড বিতরণগত ৩ মার্চ রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউপির কৃষকদের মাঝে আনুষ্ঠানিক ভাবে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ইউপির মাড়িয়া মোড়ে কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ইউপি চেয়ারম্যান বিজন কুমার সরকারের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন আব্দুল হাকিম শেখ,আব্দুর রশিদ,আব্দুস সালাম,আব্দুল হামিদ,রশিদ মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফেরদৌস আলী, রাজিব প্রমুখ। শেরপুর: বিশ্বা স্কুলে আলোচনা সভাশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরের বিশ্বা উচ্চবিদ্যালয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি স্কুল চত্বরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিকিত্সক, কবি, সাহিত্যিক ডা. রহমতুল বারী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আবদুর রউফ খান, শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, নিরঞ্জন রায়, প্রধান শিক্ষক কে এম আমিনুল ইসলাম, খন্দকার মো. ছামসুর রহমান, মো. মাহফুজুর রহমান, মো. মনিরুজ্জামান খান, আবুল হোসেন সরকার, রাজেন্দ্রনাথ সরকার, সুরেন্দ্রনাথ তালুকদার প্রমুখ।মসজিদ ও মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনগত ২৬ ফেব্রুয়ারি শেরপুরের খানপুর ইউনিয়নের নায়েরখাগা দক্ষিণপাড়া গ্রামে মসজিদ ও খাগা নয়াগ্রাম শ্রীশ্রীরাধামাধব যুগল আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান প্রধান অতিথি হয়ে এ দুই ধর্মীয় প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করা নিয়ে পৃথক দুটি স্থানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, আবু তালেব আকন্দ, খানপুর ইউপি চেয়ারম্যান আহসান হাবিব, মকবুল হোসেন, আইনজীবী রেজাউল করিম, মোহাম্মদ আলী, বাদল সরকার, শ্যামা প্রসাদ দত্ত, পরিমল দত্ত প্রমুখ।শিবগঞ্জ : মানববন্ধনশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদের কর্তৃত্ব চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের হাতে অর্পণ এবং উপদেষ্টা পদ থেকে সংসদ সদস্যদের প্রত্যাহারসহ সরকারের প্রতি ১০ দফা বাস্তবায়নের দাবিতে গত ১ মার্চ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা পরিষদ এলাকায় এ মানববন্ধন শেষে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, নারী ভাইস চেয়ারম্যান বিউটি বেগম, আমিনুল হক, ছামছুল হক, জগলুল হুদা, জাহিদুল ইসলাম, আবু জাফর, মাস্টার আব্দুর রাজ্জাক, শাহ এম.এ জলিল, আব্দুল করিম, লুত্ফর রহমান প্রমুখ। ২০তম হাজী সম্মেলন উপজেলার মোকামতলা বন্দরে গত ২ মার্চ অনুষ্ঠিত হয়েছে ২০তম বার্ষিক হাজী সম্মেলন। স্থানীয় হাজীদের নিয়ে গঠিত মোকামতলা বাইতুল আতিক হাজী সমাজ কল্যাণ কাফেলার এই হাজী সম্মেলনে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজীদের আগমনে মিলন মেলায় পরিনত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মোজাফ্ফর হোসেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, মাওলানা জোনাব আলী, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান, মকবুল হোসেন, ইয়াকুব আলী, ইয়াছিন বাবু, সাজ্জাদুর রহমান, ইয়াছিন আলী প্রমুখ। আইন-শৃঙ্খলা কমিটির সভাউপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা গত ২৫ ফেব্রুয়ারি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান, স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা খাজা আব্দুল গফুর, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুলাহেল কাফি, জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদ, মহিলা বিয়ষক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দেবী রাণী মোহন্ত, চেয়ারম্যান আফছার আলী, আব্দুল খালেক, মোন্তেজার রহমান, মজির উদ্দিন , সারওয়ার আলম, ইয়াহিয়া আলী সরকার প্রমুখ।বেড়া: খাল খনন কর্মসূচির উদ্বোধনবেড়া (পাবনা) প্রতিনিধি জলাবদ্ধতা নিষ্কাশন ও কৃষি উত্পাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় ১ মার্চ সাঁথিয়ায় বিএডিসির উদ্যোগে জলাবদ্ধতা দূরীকরণের প্রশিক্ষণ ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়। সাঁথিয়া উপজেলার ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিএডিসির কর্মসূচি পরিচালক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাক সরকার। সভাপতিত্ব করেন ধোপাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কদ্দুস।রায়গঞ্জ: রিওপা কর্মীদের অভিজ্ঞতা সনদ প্রদান রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রিওপার (রুরাল এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর পাবলিক অ্যাসেটস) প্রথম পর্যায়ের মহিলা শ্রমিকদের চাকরির মেয়াদ সমাপ্তি উপলক্ষে অভিজ্ঞতা সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় ধানগড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার। আবদুুল কাফির পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রিওপার ফিল্ড অফিসার আবদুুল্লাহ আল হারুন, মানব মুক্তি সংস্থার শামিমা আক্তার, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, ইউপি সচিব আমিনুল ইসলাম, ইউপি মেম্বর জোসনা খাতুন, খলিলুর রহমান, রিওপা কর্মী জীবন্নেসা প্রমুখ। চান্দাইকোনা প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতাসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল আলীম খানের সভাপতিত্বে বক্তব্য দেন নিলুফা ইয়াসমিন, অধ্যাপক রেজাউল করিম তালুকদার, শেখ শহীদুল ইসলাম, ফেরদৌস সরকার, আলী হায়দার আব্বাসী, দীপক কুমার কর, আবেদ আলী সেখ, ফিরোজ আহমেদ, বিউটি বেগম, শামসুন্নাহার শিল্পী, কবিতা নাগ, ফরিদা ইয়াসমিন, লায়লা আরজু প্রমুখ। দুই বিভাগে ২৮টি বিষয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগী শিশুশিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, অভিনয়, সংগীত ও নৃত্য পরিবেশন করে। সবশেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে বিজয়ী ১৪০ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।রায়গঞ্জে শিশু অধিকার বাস্তবায়নে সংলাপসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিশু অধিকার বাস্তবায়নে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের আয়োজনে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ বেলা ১১টায় উপজেলার চান্দাইকোনায় অনুষ্ঠিত এ সংলাপে বক্তব্য দেন দীপক কুমার কর, আলী হায়দার আব্বাসী, ফেরদৌস সরকার, কর্মজীবী শিশুদের মধ্যে সুজন বাবু আকন্দ, মুক্তা পারভিন, নিপা খাতুন, ওমর ফারুক, শোভন দাস, আমিনুল ইসলাম প্রমুখ।আদিবাসীদের মাতৃভাষা চর্চাবিষয়ক আলোচনা সভাসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদিবাসীদের মাতৃভাষা চর্চা ও বিকাশে ছাত্রসমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আদিবাসী অধ্যুষিত সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে সকাল ১০টায় উরাঁও ফাউন্ডেশনের আয়োজনে এবং প্রথম আলো বন্ধুসভা রায়গঞ্জ শাখার সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উরাঁও ফাউন্ডেশনের সভাপতি আশুতোষ কুমার মাহাতো। বক্তব্য দেন মনোয়ারা সুলতানা, আমিনুর বারী তালুকদার, আক্তার হামিদ খান, জহুরুল ইসলাম, সেলিম রেজা, অন্তিম কুমার উরাঁও, আমজাদ হোসেন, সন্তোষ কুমার মাহাতো, যোগেন্দ্রনাথ টপ্প, রিনা উরাঁও, নিরেশ চন্দ্র কেরকেটা, সাজেদুল আলম প্রমুখ।