সংগঠন সংবাদ
বাংলার মুখের কার্যকরী কমিটি গঠনসিলেট প্রতিনিধি২৫ মার্চ শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন বাংলার মুখ-এর কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। মাসুদুল হাসানের সভাপতিত্বে ও উত্তম কুমার চৌধুরীর সঞ্চালনে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে আছেন মমতাজ জালাল, মাসুদুল হাসান, কমল আনসারী, প্রমথ সরকার, নিপু মল্লিক, মৌসুমী বিশ্বাস, এম সাহাব উদ্দিন আহমেদ, সাদিয়া আরমান, উত্তম কুমার চৌধুরী, লিপি বিশ্বাস, দিলীপ সদানন্দ, রিপা দাশ, অসিত দেব, পথিক দেবনাথ, সুমন আহমদ, ইন্দ্রজিত্ দেব, সিত্তুল মুনা হাসান, শ্রাবণী শর্ম্মা, আফরোজা সোমা, নিরূপম দাশ, রীতা বর্ধন, চম্পক ভট্টাচার্য, স্বপ্না দে, সাথী রানী চৌধুরী, পাপড়ি মজুমদার প্রমুখ।কানাইঘাটে ওপেন হাউস ডেসিলেটের কানাইঘাট থানায় ২৪ মার্চ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মো. আশরাফ হোসাইন ও আনোওয়ার হোসাইন। বক্তব্য দেন সিরাজুল ইসলাম, লুত্ফুর রহমান, এম এ হান্নান, মোশতাক আহমদ, মাসুদ আহমদ, হামিদুল হক প্রমুখ।মুক্তিযোদ্ধা সংবর্ধনাসিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সিলেট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. গোলাম রব্বানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মো. শহীদুল আলম।ফেঞ্চুগঞ্জে সীমান্তিকের মা-মণি প্রকল্পের অবহিত সভা অনুষ্ঠিতফেঞ্চুগঞ্জ ( সিলেট) প্রতিনিধিগত ২০ মার্চ ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সীমান্তিক একসেস মা-মণি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান। নন্দ কুমার বিশ্বাস ও রেহানা পারভীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শহীদুর রহমান, জাহানারা বেগম, জহিরুল ইসলাম, রবীন্দ্র কুমার নাথ, পি কে দাস। বক্তব্য দেন শাহনাজ বেগম, কাজী হুমায়ুন কবীর, রিয়াজ উদ্দীন, নাসিমা আক্তার, মতিলাল দাস, শহিদুজ্জামান, শেলী বেগম, আক্তার হোসেন প্রমুখ।জাতীয় যক্ষ্মা দিবসে শোভাযাত্রাজাতীয় যক্ষ্মা দিবস পালন উপলক্ষে গত ২৪ মার্চ ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও হিড বাংলাদেশের যৌথ উদ্যোগে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, স্বাস্থ্য কর্মকর্তা পি কে দাস, হেলী মোদক, তাজুল ইসলাম, আর কে দাস প্রমুখ।যক্ষ্মা দিবসে আলোচনা সভামৌলভীবাজার প্রতিনিধিযক্ষ্মা দিবস উপলক্ষে ২৪ মার্চ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা সিভিল সার্জন পারিজাত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দিলীপ কুমার রায়, মো. আবদুল হান্নান, জিল্লুল হক, মো. ইয়াহিয়া, সাবরিনা ও আশিস সেন। সভা পরিচালনা করেন নাটাবের সম্পাদক আবু তাহের।চেঞ্জ মেকার সম্মেলন অনুষ্ঠিতপারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ও বেসরকারি সংস্থা প্রচেষ্টার সহযোগিতায় ২৩ মার্চ চেঞ্জ মেকার সম্মেলন ২০১০ অনুষ্ঠিত হয়েছে। সাইফুর রহমান মিলনায়তনে আ স ম সালেহ সুহেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ। বক্তব্য দেন সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, মায়া ওয়াহেদ, আবদুল হক, আজাদুর রহমান, আমিরুল ইসলাম, নুরুল ইসলাম, পুষ্পিতা দেব, শাহনাজ বেগম, অসিত লাল দে, যাদবগুপ্ত চৌধুরী, ময়নুল ইসলাম, শেখ মাহমুদুর রহমান প্রমুখ।কমলগঞ্জ: মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভাকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কমলগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন মোসাদ্দেক আহমেদ, রফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সৈয়দ মখলিছুর রহমান, মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান, হেলাল উদ্দীন, আবদুল হান্নান ও সুব্রত দেব রায়।দিরাই: গর্জনের মোড়ক উন্মোচনদিরাই (মৌলভীবাজার) প্রতিনিধিকবি ও সাহিত্যিক নজরুল ইসলামের চতুর্থ গ্রন্থ গর্জন-এর মোড়ক উন্মোচন গত ২০ মার্চ দিরাই প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাংবাদিক জিয়াউর রহমানের সভাপতিত্বে ও শাহ্ আবদুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদের সম্পাদক শাহরিয়ার হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ুম ও আমিনুর ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন জীবন সূত্রধর, আবু হানিফ চৌধুরী, শাহজাহান মাহমুদ, শামসুল আলম প্রমুখ। মোড়ক উন্মোচন করেন লেখকের বাবা আসলিম সরদার।দিরাই কলেজে পুরস্কার বিতরণদিরাই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা গত ২০ মার্চ অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। অনুষ্ঠানে বক্তব্য দেন সামছুল ইসলাম, সোহেল আহমদ, বিমানচন্দ্র চৌধুরী, অনুকুলচন্দ্র দেব, এইচ এম ফারুক, সোয়েব চৌধুরী, সন্দিপন দাস, ফখরুদ্দিন চৌধুরী প্রমুখ।সুনামগঞ্জে শিক্ষক সমিতির অভিষেকসুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জ সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান গত ২৮ মার্চ রোববার শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কমিটির নবনির্বাচিত সভাপতি নাসিমা আক্তার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোক্তার হোসেন, শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, কেন্দ্রীয় নেতা সাদিকুর রহমান, সিলেট জেলার সভাপতি রেজাউল করিম, সুনামগঞ্জ জেলার আহ্বায়ক পবিত্র তালুকদার, সাদিকুর রহমান, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, শিক্ষক হারুনুর রশিদ, নমিতা সরকার প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীমহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ শুক্রবার সুনামগঞ্জ পৌরভবন চত্বরে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণাকেন্দ্র। প্রদর্শনীর উদ্বোধন করেন সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শীলা রায়, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, বিজনসে রায়, জাহাঙ্গীর আলম। কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিতসুনামগঞ্জে গত ২৮ মার্চ রোববার বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের সরকারি জুবিলি উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়। সকালে মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবদুল বারেক, জাহেদুল হক ও সুনীল কুমার গাইন প্রমুখ। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসন্ধানী ডোনার ক্লাব সুনামগঞ্জের উদ্যোগে গত ২৬ মার্চ সুনামগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ১৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদান কর্মসূচিতে সন্ধানী ডোনার ক্লাব সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি নাইম আহমেদ, সুনামগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ আবদু মিয়া, সাধারণ সম্পাদক সালেহ আহমদ আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম আহমদ ও সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।ধরমপাশা: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঅবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ২৭ মার্চ ধরমপাশা সদর বাজারে এক বিক্ষোভ মিছিল হয়েছে। পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মোজাম্মেল হোসেন, কনিক আহমেদ, মুন তালুকদার, তাজউদ্দিন আহমেদ প্রমুখ। জেলা প্রশাসকের মতবিনিময়সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে ২৮ মার্চ দুপুর সোয়া ১২টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান। বক্তব্য দেন আবদুল আউয়াল, মো. বাবুল মিঞা, মো. নূরুল আলম চৌধুরী, আলা উদ্দিন শাহ্, মো. আবদুল খালেক প্রমুখ।মাধবপুর: কমিউনিটি পুলিশিং সভামাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিহবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা শাহজালাল কলেজ প্রাঙ্গণে ২৪ মার্চ আইনশৃঙ্খলা উন্নয়ন ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমানউল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন জাকির হোসেন চৌধুরী, কাজী কবির উদ্দিন, সুজ্ঞান চাকমা। বক্তব্য দেন শ্রীধাম দাশগুপ্ত, শেখ কবিরুল ইসলাম, আতিকুর রহমান, মাহবুবুর রহমান, আক্তার মনির, মুক্তিযোদ্ধা আবদুল মালেক, আরিফুর রহমান প্রমুখ।বিশ্ব যক্ষা দিবস পালিত‘নবকৌশলে কাজ করি, যক্ষ্মামুক্ত দেশ গড়ি’—এই স্লোগানের মধ্য দিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হিড বাংলাদেশের উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। ২৪ মার্চ এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ বি এম ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রোকেয়া বেগম, জহিরুল ইসলাম, হেলানা আক্তার প্রমুখ।বাহুবল: উপসচিবের মতবিনিময়বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিস্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক (উপসচিব) এস এম ফজলুল করিম চৌধুরী গত ২২ মার্চ পুটিজুরী ইউনিয়ন পরিদর্শন শেষে মতবিনিময় সভা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুুল ওয়াদুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. মুদ্দত আলী প্রমুখ।উপজেলাকে মাদকমুক্ত করতে মানববন্ধনবাহুবলকে মাদকমুক্ত করার শপথ নিলেন কয়েক শত নারী-পুরুষ। গত ২৩ মার্চ অনুষ্ঠিত মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এ কে এম মুছাব্বির চৌধুরী, সৈয়দ আবদুল মান্নান, নূরুল ইসলাম মনি, আবদুল হান্নান, আবদুল আওয়াল তহবিলদার, শাহ রাসেল আহমেদ, এফ আর হারিছ, এ টি এম তামিম প্রমুখ।স্বাধীনতা দিবস উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসামহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুর সানসাইন প্রি-ক্যাডেট স্কুল ২৫০ গরিব ও অসহায় রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দিয়েছে। এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক নিরঞ্জন সাহা। প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মুসফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নেতা আকাদ্দছ মিয়া ও মিরপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইয়ুব আলী, দরবেশ আলী, আসকর মিয়া, এম শামসুদ্দিন প্রমুখ।যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দীপাঞ্জলি প্রজ্বালনবানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত ২৫ মার্চ স্থানীয় শহীদ মিনারে নির্মাণ ফাউন্ডেশনের উদ্যোগে দীপাঞ্জলি প্রজ্বলন করা হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুুল খালেক। মোশাহেদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, মুক্তিযোদ্ধা আমীর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল খালেক, গোকুল চন্দ্র দেবনাথ, কাওসার শোকরানা, আখলাক হোসাইন খান, শাহনেওয়াজ ফুল, ইমদাদুল হোসেন খান প্রমুখ।