সংগঠন সংবাদ
ফরিদপুর: আইনজীবী সমিতির নির্বাচন ফরিদপুর অফিসফরিদপুর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গত ৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. শহিদুল্লা জাহাঙ্গীর সভাপতি ও গোলজার হোসেন মৃধা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৯ সদস্যবিশিষ্ট এ সমিতির অন্য নির্বাচিতরা হলেন, সহসভাপতি আওলাদ আলী মিয়া ও ক্ষীতিশ চন্দ্র মণ্ডল, সহসম্পাদক (অর্থ) এস এম আজিজুর রহমান, সহসম্পাদক (বই) মো. সাহেদুল আলম, সহসম্পাদক (সংস্কৃতি, আপ্যায়ন ও ক্রীড়া) মো. মোস্তফা জামান ও অডিটর কাজী মেরিনা, সদস্য—আহম্মদ আলী বিশ্বাস, মো. সিরাজুল ইসলাম, সামসুন্নাহার, লিয়াকত আলী খান, মতিউর রহমান, এ কে এম হাবিবুর রহমান, সুচিত্রা রানী সিকদার, এস এম কাওসার রহমান, গোলাম রব্বানী বাবু মৃধা, দিলীপ মিত্র ও আতিয়ার রহমান। মুক্তিযোদ্ধাদের সমাবেশমুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদ ওরফে ক্যাপ্টেন বাবুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে ১৩ এপ্রিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান শামসুল হক, মহিউদ্দীন মোল্লা, আবুল ফয়েজ শাহনেওয়াজ, এম এ সালাম, খন্দকার মঞ্জুর আলী, সালাহউদ্দীন আহমেদ, প্রবোদ সরকার, আশরাফুজ্জামান মুরাদ হোসেন, আবুল কাশেম, সফিউদ্দীন খালাসী, মাজেদ আলী ও মেজবাউর রহমান। নৌ-শোভাযাত্রা ও মহড়ানৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ১১ এপ্রিল ফরিদপুরের তিনটি উপজেলায় নৌ-শোভাযাত্রা ও মহড়ার আয়োজন করা হয়। সকাল আটটায় ফরিদপুর সদরের সিঅ্যান্ডবি ঘাট, নয়টায় সদরপুর উপজেলার চন্দ্রপাড়া ঘাট ও দুপুর সাড়ে ১২টায় চরভদ্রাসনের গোপালপুর ঘাট থেকে শোভাযাত্রা বের হয়। তিনটি শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। গোপালপুর ঘাটে শোভাযাত্রা তিনটি একত্র হয়ে মহড়া প্রদর্শন করে। পরে চরভদ্রাসনের গোপালপুর ঘাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল ওয়াহাব ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর, চরভদ্রাসন ও সদরপুরের ইউএনও যথাক্রমে রাহিমা আক্তার, আব্দুর রশিদ ও খন্দকার ওলিউর রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক।সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধনসংস্কৃতিক ও রাজনৈতিক নেতা শওকত আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১১ এপ্রিল শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য দেন, লোকমান হোসেন মৃধা, অঞ্জলি বালা, মুন্সি মুহাম্মাদ আলী, আবুল ফয়েজ শাহনেওয়াজ, সিরাজুল আজম, আবু সুফিয়ান চৌধুরী, আইভী মাসুদ, সালামত হোসেন খান, ডিউভি সিকদার, সুপ্রিয়া দত্ত প্রমুখ। শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দুটি স্মারকলিপি দেয়। সাতক্ষীরা: তালায় উত্তরণের সদস্য সম্মেলননিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাবেসরকারি সংস্থা উত্তরণের প্রাথমিক সংগঠনের সদস্য সম্মেলন ১২ এপ্রিল তালায় উত্তরণ প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য দেন উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম। রেজাউল করিমের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। বিশেষ অতিথি ছিলেন ডিএফআইডি কর্মকর্তা এম এম মনিরুজ্জামান ও নাভেদ চৌধুরী। এতে বক্তব্য দেন আবদুল মজিত মল্লিক, মোড়ল আবদুস সালাম, চায়না বেগম, পার্বতী রানী দে, ওহাব আলী সরদার, অশ্বিনী মুণ্ডা প্রমুখ। সম্মেলনে খুলনা ও সাতক্ষীরা জেলার আটটি উপজেলার প্রায় দুই হাজার ভূমিহীন অংশ নেয়। এর আগে একই স্থানে ভূমি কমিটির মতবিনিময় সভা আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শাহীন আনাম, এম এম মনিরুজ্জআমান ও নাভেদ চৌধুরী, শহিদুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, ফাতেমা হালীম, মোড়ল আবদুস সালাম, এনামুল ইসলাম, প্রণব ঘোষ, আবদুর রাজ্জাক মলঙ্গী, পুলিন বিহারী, ফিরোজ আহম্মেদ, আবদুল খালেক, মুনসুর রহমান, পারুল রানী মণ্ডল, পারভীন ঝর্না প্রমুখ।আশাশুনিতে নারীশ্রমিকের অধিকার শীর্ষক ওরিয়েন্টেশনআশাশুনিতে চিংড়ি ঘেরে কর্মরত ‘নারী শ্রমিকের অধিকার’ শীর্ষক ওরিয়েন্টেশন ১২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। আইডিয়ালের প্রশিক্ষণ কক্ষে চিংড়ি ঘেরে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম মুজিবর রহমান। স্বাগত বক্তব্য দেন শহীদুল্লাহ সরদার। এ কে এম সাজেদুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন মণিশঙ্কর, এস এম আহসান হাবীব, এ কে এম এমদাদুল হক, সুবোধ চক্রবর্তী, জি এম আল ফারুক, সমীর কুমার রায়, মোস্তাফিজুর রহমান, রমেশ চন্দ্র বসাক, মাসুদ, সাহেব আলী প্রমুখ। পাইকগাছায় নাগরিক কমিটির সভা পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের পানির প্রবল চাপ থেকে রক্ষা পেতে ওয়াপদা বেড়িবাঁধের ওপর সমন্বয় করে রিং বাঁধ দেওয়ার জন্য ১১ এপ্রিল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও সবুর হোসেন। বক্তব্য দেন মোস্তফা কামাল, পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নুর মোহাম্মদ, নাগরিক কমিটির সহসভাপতি তারক চন্দ্র ঘোষ, পৌর কাউন্সিলর মাহবুবর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রকাশ ঘোষ বিধান, আবদুল মজিদ, শহিদুল্লাহ মজুমদার ও জাকির হোসেন, আবু সাবাহ, মাসুদুর রহমান, শামসুল হুদা, আবদুস সামাদ প্রমুখ। কুষ্টিয়া: ঘাতক দালাল নির্মূল কমিটির সংবাদ সম্মেলনকুষ্টিয়া অফিসমুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে কুষ্টিয়া ঘাতক দালাল নির্মূল কমিটি ১২ এপ্রিল সংবাদ সম্মেলন করেছ। কুষ্টিয়ার র্কোটপাড়ার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা বোধোদয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক অসিত সিংহ সাহা। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি বায়েজিদ আক্কাস, সহসভাপতি আবদুল খালেক, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লালিম হক।মাদারীপুর: শিরখাড়ায় মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটি গঠনমাদারীপুর প্রতিনিধিজেলার সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটি ১০ এপ্রিল গঠন করা হয়েছে। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ব্যাপারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক আলমগীর হোসাইন, ডেপুটি কমান্ডার মজিবর রহমান হাওলাদার, মুক্তিযোদ্ধা এসকান্দার আলী শিকদার প্রমুখ। সভায় মুক্তিযোদ্ধাদের কণ্ঠভোটে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। নির্বাচিত ব্যক্তিরা হলেন কমান্ডার মজিবর রহমান ব্যাপারি, ডেপুটি কমান্ডার এসকান্দার আলী শিকদার, সদস্যসচিব মতিউর রহমান সিপাই, সদস্য সিরাজুল ইসলাম ব্যাপারি ও সালাম মুন্সী।কমিউনিটি পুলিশিং-বিষয়ক মতবিনিময় সভামাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের ট্রেনিং সেন্টারে ১৩ এপ্রিল কমিউনিটি পুলিশিং-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার রেসপন্সিভ কমিউনিটি বেইজড পুুুুুুুলিশিং (জিআরসিবিপি) প্রকল্পের উদ্যোগে জেলা পুলিশ এবং এমএলএএর কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সম্পাদক ফজলুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সরদার তমিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম, এএসপি (সদর সার্কেল) বিভূতি ভূষণ ব্যানার্জি, রাজৈর থানার ওসি এম মশিউর রহমান, শিবচর থানার ওসি এম এ জলিল, সদর থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার, এমএলএএর প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ, সহকারী প্রধান সমন্বয়কারী মাসুমুল হক প্রমুখ।সদর হাসপাতালে টিআইবির তথ্য-পরামর্শ কেন্দ্রমাদারীপুর সদর হাসপাতালে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি মাদারীপুরের উদ্যোগে ১২ এপ্রিল ভ্রাম্যমাণ তথ্য পরামর্শ কেন্দ্র নিয়ে বসেন ইয়েস সদস্যরা। সদর হাসপাতালের সেবাবিষয়ক তথ্য দিয়ে একটি ভাঁজপত্র তৈরি করে তাঁরা হাসপাতালে আগত রোগীদের মধ্যে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাসেল, জুয়েল রানা, রিপন মল্লিক, মেহেদী শামীম, ঝুমা ও মাধবী।বরগুনা: নারী নির্যাতন প্রতিরোধে কর্মশালানিজস্ব প্রতিবেদক, বরগুনামানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ফারিয়া লারা ফাউন্ডেশন ১১ এপ্রিল বরগুনার আমতলী উপজেলার পচাকোড়ালিয়া ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে নারী অধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন প্রতিরোধে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন সচেতন নাগরিক পরিষদ তালতলী থানা কমিটির সভাপতি নূর উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়পাঙ্গাশিয়া সচেতন নাগরিক পরিষদের সভাপতি মাজহারুল ইসলাম। কর্মশালা পরিচালনা করেন মানুষের জন্য প্রকল্পের প্রধান প্রশিক্ষক মনির হোসেন, কর্মসূচি সংগঠক কামরুন নেসা ও মাঠ সংগঠক আতিকুর রহমান।রাজবাড়ী: জাতীয় কৃষক সমিতির সম্মেলনগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিজাতীয় কৃষক সমিতির রাজবাড়ী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ১২ এপ্রিল ওয়ার্কার্স পার্টি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কৃষক সমিতির সভাপতি জোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা, আরমান আলী, মওলা বক্স, রফিকুল ইসলাম, রবিন, মনিরুজ্জামান সালাম, কাইয়ুম খান প্রমুখ। শেষে আগামী দুই বছরের জন্য কাইয়ুম খানকে সভাপতি ও মনিরুজ্জামান সালামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বৃষ্টির জন্য প্রার্থনাবৃষ্টি কামনা করে রাজবাড়ীর গোয়ালন্দ আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা মাঠে চৈত্রের শেষ দিনে ১৩ এপ্রিল স্থানীয় কয়েক শ মুসল্লি ও কৃষক ইসতেশকার নামাজ আদায় করেন। উপজেলা ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে সকাল সাড়ে ১০টার দিকে এই নামাজের আয়োজন করা হয়। এতে স্থানীয় আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম ইমামতি করেন। শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মো. শরাফত আলী।বিদ্যুতের দাবিতে ডিসি অফিস ঘেরাও অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে ৮ এপ্রিল রাজবাড়ী শহরের নতুন বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে। দুপুরে পুলিশ লাইনসংলগ্ন নতুন বাজার থেকে কয়েক শ ব্যবসায়ী ও এলাকাবাসী বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করে। সমাবেশে ব্যবসায়ী গোলাম মোস্তফা আলম, নুরুন্নবী বাবু, রকিবুল ইসলাম, জহুরুল হক প্রমুখ বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রী বরাবর লিখিত তিন দফা দাবিসংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিবিষয়ক সেমিনার রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ এপ্রিল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান হাসিবের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ, অধ্যক্ষ এ কে এম শফিকুল মোরশেদ, এসি ল্যান্ড বদরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, অধ্যক্ষ এ কে এম জয়নাল আবেদীন, শামীম হায়দার, আবদুল আলীম, লিয়াকত আলী খান, তন্ময় চক্রবর্তী শম্ভু, এস এম আতাউল্লাহ শামীম, আবদুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।বিশ্ব স্বাস্থ্য দিবস পালিতনগরজীবনে স্বাস্থ্যসেবা এই স্লোগানকে সামনে রেখে ৭ এপ্রিল রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বস্বাস্থ্য দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, পুলিশ সুপার মহা. আশরাফুজ্জামান, গোলাম মোস্তফা ও শংকরচন্দ্র সিনহা প্রমুখ।অভয়নগর: কৃষি ও প্রযুক্তি মেলাঅভয়নগর (যশোর) প্রতিনিধিযশোরের অভয়নগর উপজেলা কৃষি, প্রাণী ও মৎস্যসম্পদ বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা ১১ মার্চ থেকে শুরু হয়ে ১৩ মার্চ শেষ হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব। মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নওয়াপাড়া পৌরসভার মেয়র এনামুল হক, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা পল্লব কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা মো. আক্তার উদ্দিন, রফিকুল ইসলাম, গাজি নজরুল ইসলাম, শামস মুনির প্রমুখ। মেলায় ২৭টি বিভিন্ন ফল, পশু, পাখি ও মাছের স্টল বসে।মাদকতা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনাসুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গেটে ৭ এপ্রিল মাদকতা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন-এর প্রেমবাগ ইউনিয়ন কমিটির সভাপতি শহিদুল ইসলাম। বক্তব্য দেন যুক্তরাষ্ট্র প্রবাসী ক্যানসার গবেষক শের আলী, শিক্ষাবিদ এ টি এম কামরুল ইসলাম, আবদুল লতিফ, ফজল মোবারক, মো. মফিজউদ্দিন, ফারুক হোসেন, জোবায়ের হোসেন, খবির উদ্দিন প্রমুখ।গৌরনদী: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও নাটকগৌরনদী (বরিশাল) প্রতিনিধি‘নগর জীবনে স্বাস্থ্যসেবা’ স্লোগানকে ধারণ করে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীর স্বেচ্ছাসেবী সংস্থা সিসিডিবি-সিপিআরপির উদ্যোগে সাহেবরামপুর ইউনিট অফিসে ১৫ এপ্রিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিসিডিবির গৌরনদী এরিয়া ম্যানেজার অমরীয় সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন আওলাদ হোসেন, খায়রুল আনাম, মঞ্জুর রহমান, সাফিয়া বেগম, সোহানা খাতুন, মাহমুদা বেগম প্রমুখ। শেষে স্বাস্থ্য সচেতনতাবিষয়ক জারিগান ও নাটক স্বাস্থ্য সকল সুখের মুল মঞ্চস্থ করা হয়।মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা গৌরনদী উপজেলার স্কুল-কলেজ ও মাদ্রাসার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ১২ এপ্রিল সংবর্ধনা ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। পল্লী আলো সংগ্রহ সংগঠনের উদ্যোগে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মাহবুব খান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা আমির হোসেন আবেদী, সভাপতি আব্দুল ওহাব প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।