সংগঠন সংবাদ
রাজবাড়ী: বেসরকারি শিক্ষকদের স্মারকলিপিগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঅবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে চাকরি জাতীয়করণের দাবিতে ১০ মে রাজবাড়ী জেলার রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন। জেলার ১৬২টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক রেলওয়ে আযাদী ময়দান চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এ সময় বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি এস এম এ মান্নান, সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন খান প্রমুখ বক্তব্য দেন। শেষে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন। ‘ইভ টিজিংকে না বলুন’ শীর্ষক প্রতিবাদ শোভাযাত্রারাজবাড়ীতে ৮ মে ‘ইভ টিজিংকে না বলুন’ শীর্ষক প্রতিবাদ শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলা শহরের আটটি বিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। জেলা প্রশাসক সৈয়দ সাহানা বারীর নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে পুলিশ সুপার মুহা. আশরাফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন মহিলা পরিষদের সভানেত্রী ও স্থানীয় বন্ধুসভার উপদেষ্টা দেবাহুতি চক্রবর্তী, শাহিনা আক্তার, সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক খন্দকার তাহিরা হাসান, জামিল চৌধুরী, রাহেলা পারভীন প্রমুখ। বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ৮ মে রাজবাড়ী শহরের ইউনিট কার্যালয়ে বিশ্ব মানবতার প্রতীক জিন হেনরি ডুনান্ডের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিট সকালে সোসাইটি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি ফকির আবদুল জব্বার, কামরুন নাহার চৌধুরী, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। যশোর: জাতীয় প্রাক-বাজেট আলোচনা যশোর অফিসজেলাভিত্তিক জাতীয় বাজেট প্রণয়ন করে গরিব ও প্রান্তিক মানুষের জন্য বিশেষ বরাদ্দের দাবিতে ৮ মে সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) আয়োজনে যশোরে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা রাইটস যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুপ্রর সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক। বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি পীযুষ কান্তি ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান, রাষ্ট্রপক্ষের কৌঁসুলী (পিপি) এ জেড এম ফিরোজ, জেলা ক্রীড়া কর্মকর্তা ইফতেখার আলম, জমির আহমেদ, জাসদের কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক শহীদুল আলম, হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষ এ কে এম মহিদুর রহমান প্রমুখ।মা দিবস পালিতআন্তর্জাতিক মা দিবস উপলক্ষে যশোর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন শেকড়ের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। ১০ মে শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী স্মৃতি মঞ্চে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিডিএফের সভানেত্রী মাজেদা পারভীন। বক্তব্য দেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গমেজ, শেকড়ের সভাপতি এল ডি রোজারিও, খন্দকার আজিজুল হক, মাসুদা পারভীন প্রমুখ। আলোচনা শেষে মা নিয়ে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। গোপালগঞ্জ: ইভ টিজিং প্রতিরোধে শোভাযাত্রা ও সমাবেশগোপালগঞ্জ প্রতিনিধিইভ টিজিং প্রতিরোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়া থানা-পুলিশের উদ্যোগে ১০ মে সকালে শোভাযাত্রাটি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাটগাতী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এতে অংশ নেন। শেষে পাটগাতী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় সমাবেশ। এর আগে গোপালগঞ্জ শহর ও কাশিয়ানীতে অনুরূপ কর্মসূচি পালিত হয়।বরগুনা: শিক্ষার মানোন্নয়নে কর্মশালানিজস্ব প্রতিবেদক, বরগুনাবরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির আয়োজনে ১০ মে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সচেতনতাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। প্রধান অতিথি জেলা প্রশাসক স্বপন কুমার সরকার কর্মশালা উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ উপসচিব মো. মসিউর রহমান। আলোচনা করেন বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবদুল খালেক, বরগুনা পৌরসভার মেয়র মো. শাহজাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন সিদ্দিকী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম প্রমুখ। কর্মশালায় ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অংশ নেন।প্রাক-বাজেট আলোচনাসুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ১১ মে বরগুনা জেলা প্রশাসন ভবনের রিসোর্স সেন্টারে ‘শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অগ্রাধিকারভিত্তিক গণমুখী বাজেট চাই’ বিষয়ক প্রাক-বাজেট আলোচনা করেছে। সুপ্রর জেলা কমিটির সভাপতি সঞ্জীব দাস আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক স্বপন কুমার সরকার। আলোচনা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবদুল খালেক, বরগুনা পৌরসভার মেয়র মো. শাহজাহান, সাবেক অধ্যক্ষ রাজিয়া বেগম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজবুল কবির, প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন কামাল, আবদুল হালিম, মো. মোশাররফ হোসেন, জাকির হোসেন, সামসুদ্দিন খান, আনসার উদ্দিন প্রমুখ।ডুমুরিয়া: বিজ্ঞান ও তথ্য মেলাডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিখুলনার ডুমুরিয়া উপজেলা সদরে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় ৯-১০ মে দেশে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উদ্বোধন করেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক জমসের আহমেদ খন্দকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী ও অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার, বৈজ্ঞানিক কর্মকর্তা লুলু বিলকিস বানু, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তি মণি চাকমা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়কে কার্বন নির্গমনে ক্ষতিকর দিকগুলো তুলে ধরায় প্রথম, ডুমুরিয়া মহাবিদ্যালয়কে দ্বিতীয় ও ডুমুরিয়া এনজিসি অ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়কে তৃতীয় পুরস্কার দেওয়া হয়।সাতক্ষীরা: কলারোয়ায় ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনারনিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাকলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার ১১ মে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী আসাদুজ্জামান কবিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মমতাজ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ফারুক, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন ও এম এ ফারুক।বোরো ধান আবাদের ওপর মাঠ দিবসসাতক্ষীরা সদরের মাগুরা ক্লাব চত্বরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বায়োস্লারি প্রয়োগে বোরো ধান আবাদের ওপর মাঠ দিবস ১১ মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রশান্ত কুমার সরদার। প্রধান অতিথি ছিলেন নেদারল্যান্ড উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাধব কুমার ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোশাররফ হোসেন। বক্তব্য দেন জোছনা আরা, শওকত হোসেন ও গ্রামীণ শক্তি ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শহিদুল ইসলাম। দেবহাটায় শিশু ও নারী পাচার রোধে সভাদেবহাটা উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১১ মে শিশু ও নারী পাচার প্রতিরোধবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক এস এম সফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা। স্বাগত বক্তব্য দেন দেবব্রত কুমার মণ্ডল। আরও বক্তব্য দেন আবু তালেব, শিক্ষক আনারুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। শ্যামনগরে আত্মকর্মসংস্থান সৃষ্টি শীর্ষক সেমিনারশ্যামনগর উপজেলা মিলনায়তনে ১০ মে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ‘রিওপা প্রকল্পের টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ সাদেকুর রহমান, শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাব্বীর আহমদ, রবিউল ইসলাম, গোবিন্দ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান শফিউল আযম, বখতিয়ার আহমদ, মোনাজাতউদ্দিন, ইউপি সদস্য আনোয়ারা হক, পাপিয়া হক, ফিরোজ আহমদ, সাহিদা খাতুন, উমা রানী প্রমুখ। মাদারীপুর: বিএনপির নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচিমাদারীপুর প্রতিনিধিভোলা-৩ আসনের উপনির্বাচনের ফল বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারসহ তিন কমিশনারের পদত্যাগের দাবিতে মাদারীপুর জেলা বিএনপির বিক্ষোভ ও নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করে। স্বাধীনতা অঙ্গন থেকে শুরু হয়ে একটি মিছিল জেলা নির্বাচন অফিসের সামনে যেতে চাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশ বাধা দেয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আবু মুন্সী, সাধারণ সম্পাদক জাহান্দার আলী ও সাংগঠনিক সম্পাদক জামিনুর হোসেন, মাসুদ পারভেজ প্রমুখ।দুদকের স্বাধীনতার দাবিতে গণস্বাক্ষর অভিযান‘দুদক আইন ২০০৪’-এর প্রস্তাবিত সংশোধনীগুলো পুনর্বিবেচনা ও দুদকের পূর্ণ স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করার দাবিতে জনমত গঠনের উদ্দেশ্যে সচেতন নাগরিক কমিটি, মাদারীপুর এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) কর্মীরা ১১ মে থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছেন। মাদারীপুরের পুরানবাজার এলাকা থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন সনাক ইয়েস উপ-কমিটির আহ্বায়ক রাজন মাহমুদ। এই সময় উপস্থিত ছিলেন রাসেল, জুয়েল, তামিম, চিন্ময়, রাজিব, আশিষ প্রমুখ। ৩১ মে অভিযান শেষ হবে। ঝালকাঠি: জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় বরাদ্দ দাবিঝালকাঠি প্রতিনিধিজলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশেষ উন্নয়নমূলক বাজেট বরাদ্দের দাবি করেছে ঝালকাঠিবাসী। এ উপলক্ষে ৯ মে ঝালকাঠিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক ও সূর্যালোক ট্রাস্টের আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঝালকাঠির সিভিল সার্জন মো. আসাদুজ্জামান এর নেতৃত্ব দেন। পরে অতিথি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্কর। হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কাশস্যাপী বিকাশ চন্দ্র, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, আনোয়ার হোসেন, মঈন তালুকদার প্রমুখ।ইসলামী ব্যাংকের সুধী সমাবেশইসলামী ব্যাংক সেবা মাস উপলক্ষে ১০ মে ঝালকাঠিতে শোভাযাত্রা করেছে। পরে ব্যাংকের ফরিয়াপট্টি রোড়ের ঝালকাঠি শাখায় গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্কর। ইসলামী ব্যাংক ঝালকাঠির শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. পিয়ার মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার আনোয়ার হোসেন, ইসলামী ব্যাংকের নির্বাহী সহসভাপতি ও বরিশালের অঞ্চল প্রধান এ কে এম হারুন অর রশিদ।জুয়েলারি সমিতির ধর্মঘট পালিতরাজধানী ঢাকাসহ সারা দেশে জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনা বৃদ্ধির প্রতিবাদে এবং পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে ঝালকাঠির স্বর্ণ ব্যবসায়ীরা ১০ মে ধর্মঘট পালন করেছেন। ধর্মঘট চলাকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা জুয়েলার্স সমিতির সভাপতি পরান কুমার কর্মকার, সাধারণ সম্পাদক তপন কুমার কর্মকার, কোষাধ্যক্ষ শান্তি রঞ্জন, দপ্তর সম্পাদক ফিরোজ মিয়া ও প্রচার সম্পাদক নাসির উদ্দিন মোল্লা।বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালিতবিশ্ব রেডক্রিসেন্ট দিবস ও জিন হেনরি ডুনান্টের ১৮২তম জন্মবর্ষ উপলক্ষে ৮ মে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিট বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল যুব সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা। সকাল ১০টায় রেডক্রিসেন্ট ইউনিট চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আবদুল মান্নান, নাসির উদ্দিন, ইসরাত জাহান, রেজাউল কবির ও জিয়াউর রহমান।ফরিদপুর: মুক্তিযোদ্ধাদের সমাবেশ ফরিদপুর অফিসফরিদপুরে কবি জসীমউদ্দীন হলে জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে ৯ মে মুক্তিযোদ্ধাদের সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ চৌধুরী। জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আবুল ফয়েজ শাহনেওয়াজ, মোহসীন আলম, খন্দকার মঞ্জুর আলী, আমিনুর রহমান ও আবু সুফিয়ান চৌধুরী।রূপালী ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনরূপালী ব্যাংক লিমিটেডের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন ৮ মে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদউদ্দিন আহমেদ। রূপালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের উপব্যবস্থাপক মো. ভূঁইয়া মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক শেখ মো. সিরাজুল হক ফরাজী, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শফিউজ্জামান, ফরিদপুর শাখার ব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায়, ফরিদপুর অঞ্চলের সেল-প্রধান ওবায়দুল হক প্রমুখ।ইসলামী বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধু পরিষদের নির্বাচন ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলা বিভাগের অধ্যাপক এবং সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত ড. আবুল আহসান চৌধুরী (৯১ ভোট) সভাপতি এবং মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রুহুল কুদ্দুস সালেহ (৯৩ ভোট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যথাক্রমে ড. আ.ন.ম রেজাউল করিম (৬১ ভোট) ও ড. দ্বীপক কুমার পাল (৬০ ভোট)।