সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা: পরিকল্পনা অধিদপ্তরের সভাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা ১৩ জুলাই জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ফেরদৌস হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মো. শহীদুল ইসলাম, আবদুর রশিদ সরকার, শহীদুজ্জামান, আবু জাফর, আসাদুজ্জামান, আফরোজা বেগম, রফিকুল ইসলাম প্রমুখ। পরিবেশ আন্দোলনের সমাবেশগাইবান্ধার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিবেশ রক্ষায় এক সমাবেশ ১৩ জুলাই পৌর ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ওয়াজিউর রহমান, মমতাজুর রহমান, শামসুল আলম, জাহাঙ্গীর কবির, জিয়াউল হাফিজ, জি এম চৌধুরী, আতাউর রহমান, প্রবীর চক্রবর্তী, মোস্তাক আহমেদ, আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ। সিপিবির উদ্যোগে সমাবেশগাইবান্ধা জেলা সিপিবির উদ্যোগে এক সমাবেশ ১৩ জুলাই নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়াজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মিহির ঘোষ, মোস্তাফিজুর রহমান, শাহাদত হোসেন, ময়নুল হোসেন, তপন কুমার প্রমুখ।উপজেলা যুবদলের সভাগাইবান্ধার সাঘাটা উপজেলা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ১২ জুলাই নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাহমুদুন্নবী রিটুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শহিদুল ইসলাম, আহমেদ কবির, সেলিম মিয়া, মামুন কাদির, জাহাঙ্গীর আলম, আবদুল মাজেদ, শাহ আলম প্রমুখ।উলিপুর: বিশ্ব জনসংখ্যা দিবস পালিতউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিউলিপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ, লোকমান হাকিম, সাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও নাজমা বেগম।পীরগঞ্জ: মুক্তিযোদ্ধাদের মিছিল-সমাবেশপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১১ জুলাই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক বিশাল মুক্তিযোদ্ধা সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইব্রাহিম খান। বক্তব্য দেন জিতেন্দ্র নাথ রায়, শহীদুল্লাহ শহীদ, মো. ইকরামুল হক, ওয়াজেদ আলী সরকার, মোশাররফ হোসেন, আবু জাহিদ জুয়েল প্রমুখ।গুরুদাসপুর: বিশ্ব জনসংখ্যা দিবস গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ১১ জুলাই বিশ্ব জসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি হয়। এতে বক্তব্য দেন রোকসানা আকতার, এম মঈনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মো. হাসানুজ্জামান, মো. শরিফুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন দিলারা খাতুন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নাটোরের গুরুদাসপুরে নিজামী-সাঈদী-মুজাহিদসহ সব যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে ১২ জুলাই গুরুদাসপুর পৌর আওয়ামী লীগ ও যুবলীগ শহরে মিছিল করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁচকৈড় চৌরাস্তায় সমবেত হয়। এতে বক্তব্য দেন আনিসুর রহমান, মো. সামছুল হক শেখ, মো. জুমির উদ্দিন মণ্ডল, জয়নাল আবেদিন, মোজাম্মেল হক, আরিফুল ইসলাম ও মো. আলাউদ্দিন শেখ। কলেজ ও সড়কে বৃক্ষরোপণ গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজ ক্যাম্পাস ও বিয়াঘাট বাবলাতলা সড়কে বিভিন্ন প্রজাতির প্রায় চার হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস ওই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আ. হামিদ মোল্লা, সামছুল হক শেখ প্রমুখ।গাছের চারা ও ভিটামিন ক্যাপসুল বিতরণক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন যুবলীগের নেতা তরঙ্গ চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ২ জুলাই সমন্তাহার গ্রামে ৫০০ মেহগনি চারা, গ্রামের প্রত্যেক শিশুদের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল ও চকলেট বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদের স্ত্রী মেহবুবা স্বপন। এ সময় উপস্থিত ছিলেন খলিলুর রহমান, রাহিদ আরেফিন, আরমান আলী, রফিকুল ইসলাম, আবু মুসা প্লাবন চৌধুরী, সুমন চৌধুরী প্রমুখ। ইভ টিজিং প্রতিরোধে আলোচনা ১৩ জুলাই যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা অফিসের আয়োজনে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞার সভাপতিত্বে তাঁর অফিসে ইভ টিজিং প্রতিরোধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় ইভ টিজিং প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য দেন রওশোন আলম, নুর মোহাম্মদ, আবদুর রশিদ প্রমুখ।বিশ্ব জনসংখ্যা দিবস পালিত১১ জুলাই জয়পুরহাটের ক্ষেতলাল বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোবিন্দ মহন সাহার সভাপতিত্বে এসব কার্যক্রম পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, সুশান্ত কুমার, আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।পাঁচবিবি: বিশ্ব জনসংখ্যা দিবস পালিতপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিবিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পাঁচবিবি উপজেলা পরিষদের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আ ন ম আবদুল ওয়াদুদ, শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক মণ্ডল, হাবিবুর রহমান প্রমুখ।শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের দলিলপত্র বিতরণপাঁচবিবি উপজেলা পরিষদ ১১ জুলাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র বিতরণের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন এস এম সোলায়মান আলী, আ ন ম আবদুল ওয়াদুদ, নাসরিন আক্তার, আবু বক্কর সিদ্দিক, শেখ নজরুল ইসলাম প্রমুখ। শেরপুর: বিএনপির ইউনিয়ন সম্মেলনশেরপুর (বগুড়া) প্রতিনিধিশেরপুরে গাড়িদহ ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ১১ জুলাই মহিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জানে আলম খোকা। সম্মেলন উদ্বোধন করেন আবদুল মান্নান। আবদুল খালেক প্রামাণিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা বি এইচ এম কামরুজ্জামান, শহিদুল ইসলাম, শাহ আলম পান্না। শেষে আবদুল খালেক প্রামাণিককে সভাপতি, জেল হোসেনকে সাধারণ সম্পাদক ও এ কে এম মমিনুল ইসলাম কাজলকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট গাড়িদহ ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে অনুদান প্রদান ৪ জুলাই শেরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সাংসদ আমাউল্লাহ খান, আমিরুল ইসলাম, সাইফুল বারী, মোহাম্মাদ আলী, শফিকুল ইসলাম, নুরুন্নবী প্রমুখ। শিবগঞ্জ: শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠানশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান মহাস্থানগড় রেস্ট হাউস চত্ব্বরে ৮ জুলাই অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান। বক্তব্য দেন সাফিয়া আকতার, গোলাম কবীর, তৌহিদুর রহমান, আবদুর রাজ্জাক, হানিফ উদ্দিন, জালাল উদ্দিন, তাজমিলুর রহমান প্রমুখ।পূঁজা উদ্যাপন কমিটির সংবর্ধনা শিবগঞ্জ উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদ ১০ জুলাই বৃহত্তর বগুড়া জেলা থেকে মনোনীত ট্রাস্টি উজ্জ্বল প্রসাদ কানুকে সংবর্ধনা দিয়েছে। শহীদ হাফিজার রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাম নারায়ণ। প্রধান অতিথি ছিলেন বগুড়া কমিটির সভাপতি অমৃত লাল সাহা। এতে বক্তব্য দেন দেবী রানী মোহন্ত, গৌতম কুমার দাস, শিশির কুমার সাহা, স্বপন কুমার চক্রবর্তী, সমর কুমার মোহন্ত, দিলীপ কুমার দেব, তপন কুমার চাকী, দুলাল চন্দ্র অধিকারী, বিজয় গুপ্ত প্রমুখ। বিশ্ব জনসংখ্যা দিবস পালিতশিবগঞ্জ পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ১১ জুলাই এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিউটি বেগম, কামরুল হাসান, খাজা আবদুল গফুর, হাবিবুল হক, শারমিন জাহান, এম এ আহম্মেদ প্রমুখ। ছাত্রলীগের কমিটি গঠনশিবগঞ্জ পৌর এলাকার তোজাম্মেল হোসেন বি এম কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১২ জুলাই এক সভা কলেজ হলরুমে রিজ্জাকুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হারুন উর রশীদ, শাহাবুদ্দিন শিবলী, ইমরান হোসেন, নাজির উদ্দিন, উজ্জ্বল হোসেন প্রমুখ। সভা শেষে রিজ্জাকুল রহমানকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনশিবগঞ্জ বুড়িগঞ্জ উচ্চবিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন ১৩ জুলাই অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে নির্বাচিত হন মোজাহার হোসেন, আলমগীর হোসেন, নুরুল ইসলাম ও গোলজার রহমান। রানীনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরুআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিনওগাঁর রানীনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। ৭ জুলাই রানীনগর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আনোয়ার হোসেন, মো. শহিদুল্লাহ মিয়া, ফরিদা বেগম, প্রতুল কুমার সরকার প্রমুখ।যুব উন্নয়ন সমবায় সমিতির কার্যালয় উদ্বোধনসান্তাহার পৌরসভার ‘দক্ষিণ মালশন যুব উন্নয়ন সমবায় সমিতি’র কার্যালয় ১২ জুলাই উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন ফিরোজ মো. কামরুল হাসান, জার্জিস আলম রতন, মো. হারেজুজ্জামান হারেজ, মুক্তিযোদ্ধা আবুল কাসেম ও আনছার আলী এবং রেজাউল ইসলাম তালুকদার।সিরাজগঞ্জ: শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণনিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসিরাজগঞ্জে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১১ জুলাই বাংলাদেশ রেনেসাঁ ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া। এ উপলক্ষে সিরাজগঞ্জ দারুল ইসলাম উচ্চবিদ্যালয় হলরুমে এইচ এম মোক্তার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সাইফুল আলম, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। পঞ্চগড়: রক্তের গ্রুপিং ক্যাম্পপঞ্চগড় প্রতিনিধিপঞ্চগড় জেলা ছাত্রলীগের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণোচ্ছ্বাসের ব্যবস্থাপনায় ১১ জুলাই পঞ্চগড় এম আর সরকারি কলেজে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. গিয়াসুদ্দীন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মো. দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, তানভীরুজ্জামান, সাদিকুর জামান, আহসান হাবিব প্রমুখ।বিশ্ব জনসংখ্যা দিবস পালিত‘প্রতিটি জন্মই হোক পরিকল্পিত’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১১ জুলাই পঞ্চগড়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। জেলা সরকারি মিলনায়তনে মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন সিভিল সার্জন মো. ইমারউদ্দিন, এ কে এম বদরুজ্জামান, এ টি এম সারোয়ার হোসেন প্রমুখ।