সংগঠন সংবাদ
বগুড়া: টিএমএসএস ভবন দোকান মালিক সমিতির কমিটিনিজস্ব প্রতিবেদক, বগুড়াশহরের সাতমাথায় অবস্থিত টিএমএসএস ভবন দোকান মালিক সমিতির সাধারণ সভা ২০ জুলাই মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাইদুর রহমান। আলোচনা করেন নুরুল ইসলাম, আনোয়ারা বেগম, সৈয়দ নূর মো. আকতার, সামছুল হুদা, এস এম ওমর, মাসরুম লাভলু প্রমুখ। শেষে মোফাজ্জল হোসেনকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। আদমদীঘি: জাতীয় মৎস্য সপ্তাহ পালিতআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবগুড়ার আদমদীঘিতে ২১ জুলাই বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে এক আলোচনা সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পশুসম্পদ কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অদৈত চন্দ্র দাস, আমিনুর রহমান, মোজাম্মেল হক, ফেরদৌস আলম প্রমুখ।ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির কমিটি বগুড়ার আদমদীঘিতে ক্ষুদ্র সার ব্যবসায়ীদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ জুলাই এক সভা অনুষ্ঠিত হয়। সার ব্যবসায়ী আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নাছির উদ্দীন, মোসলেম উদ্দীন, বুলবুল হোসেন, মোতাহার হোসেন, দেলোয়ার হোসেন, আ. সাত্তার, রফিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে মিজানুর রহমানকে সভাপতি ও মোতাহার হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়।শিবগঞ্জ: কৃতী শিক্ষার্থী সংবর্ধনাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চবিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া কৃতী ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ২১ জুলাই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুর রহমান সরদারের সভাপতিত্বে এক সংবর্ধনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান। বক্তব্য দেন আতাউল হক, সিরাজুল ইসলাম, আশরাফুল আলম, সোলায়মান আলী ব্যাপারি, আবদুল লতিফ, আবদুস ছালাম, আবু তালেব বিএসসি, আশরাফুল ইসলাম, আবু বক্কর প্রমুখ। আ. লীগের কর্মী সভাউপজেলার মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী সভা ১৮ জুলাই স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আফজাল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল মতিন সরকার, হাফিজার রহমান, দেলোয়ার হোসেন, তছলিম উদ্দিন, তোজাম্মেল হক, মোস্তাফিজুর রহমান, আবদুল মজিদ, ওমর ফারুক প্রমুখ।বিএনপির প্রতিবাদ সমাবেশউপজেলা বিএনপির নেতা ও বিহার ইউনিয়নের সদস্য আবদুল মান্নানকে সন্ত্রাসীরা হত্যা করার প্রতিবাদে ও বিচারের দাবিতে ১৮ জুলাই বিহারহাট দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিহার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আব্দুর রাজ্জাক, আবু হাসেম, জহুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, মোস্তাফা জামান, আবু বক্কর সিদ্দিক, জিল্লুর রহমান প্রমুখ।শেরপুর: জনসংখ্যা দিবস পালিতশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে ১৮ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শহরজুড়ে এক শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম সানাউল মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন এম এ হালিম, সেলিমা আখতার। এতে আরও বক্তব্য দেন আবু তালেব আকন্দ, রামপদ সূত্রধর, আবদুর রহিম, আবদুুল মজিদ, আঞ্জুমান আরা, মো. ফরিদ উদ্দিন প্রমুখ।মৎস্য সপ্তাহ পালন ২১ জুলাই শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১০ পালন করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন এম এ হালিম, আহসান হাবীব আম্বীয়া, আবদুর রউফ প্রমুখ।ইউনিয়ন বিএনপির সম্মেলন১৮ জুলাই শেরপুরের বিশালপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন জামাইল বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলামের সভাপতিত্বে এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানে আলম। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপি নেতা আবদুল মান্নান। বক্তব্য দেন শহিদুল ইসলাম, কামরুজ্জামান, আরিফুর রহমান, হাসানুল মারুফ, আবুল কালাম আজাদ, নূরুল ইসলাম প্রমুখ। পরে সাইফুল ইসলামকে সভাপতি ও আনোয়ার সাদাতকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। সিরাজগঞ্জ: শিক্ষক ও ম্যানেজিং কমিটির মতবিনিময় সভানিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ২২ জুলাই সিরাজগঞ্জ পৌর শহরে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব প্রণব কুমার নিয়োগী। জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এ এম গোলাম কিবিরিয়া, মোস্তাফিজুর রহমান, জামাত আলী, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, আবদুুল্লাহ্ আল ফারুক প্রমুখ।নাটোর: মানসম্মত প্রাথমিক শিক্ষাশীর্ষক মতবিনিময় সভানাটোর প্রতিনিধিনাটোরে শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি ও তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উপায় নির্ধারণের জন্য গত সোমবার (১৯ জুলাই) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নিশীত কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হক, শফিকুল ইসলাম, খলিলুর রহমান, বদরুজ্জোহা ও আলী আশরাফ বক্তব্য দেন।কৃষিপ্রযুক্তি, ফলদ ও বনজ বৃক্ষ মেলানাটোরে সপ্তাহব্যাপী কৃষিপ্রযুক্তি, ফলদ ও বনজ বৃক্ষ মেলা ২২ জুলাই শেষ হয়েছে। শহরের কানাইখালী মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় শতাধিক নার্সারির মালিক অংশ নেন। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী সভায় পুলিশ সুপার রফিকুল ইসলাম, এস এম শোয়াইব খান, ওবাইদুল্লাহ, আবুল হোসেন ও এম দেলোয়ার হোসেন বক্তব্য দেন।নাটাবের মতবিনিময় সভাবাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) উদ্যোগে ২০ জুলাই সিংড়া উপজেলায় ‘যক্ষ্মা নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিতে ফার্মাসিস্টদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার এনামুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি।গাইবান্ধ: শ্রমিক ইউনিয়নের সমাবেশগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক সমাবেশ ১৯ জুলাই নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মোজাম্মেল হক, তবিবুর রহমান, আবুল হোসেন, আবদুস সালাম, আমজাদ হোসেন, আবদুল মান্নান, মোস্তাফিজুর রহমান, ফারুক হোসেন, এনামুল হক প্রমুখ।ক্ষেত মজুর সমিতির সমাবেশগাইবান্ধা জেলা ক্ষেত মজুর সমিতির উদ্যোগে এক সমাবেশ ১৯ জুলাই পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। একরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুজ্জামান সেলিম, বিপ্লব চাকী, সুভাষ শাহ, মিহির ঘোষ, হাবিবুর রহমান, ময়নুল কবির, মশিউর রহমান, কাজী মাহবুব, নুরে আলম, আবদুুল মান্নান, দেলোয়ার হোসেন, অভিজিৎ রায়, নিলুফার বেগম প্রমুখ। বণিক সমিতির নির্বাচনগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ১৮ জুলাই পাইলট উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটিতে নির্বাচিত ব্যক্তিরা হলেন শফিউল ইসলাম, আশরাফুল ইসলাম, সাবু মিয়া, আসলাম খান, লাল মিয়া, বেলাল হোসেন, নয়ন কুমার, কামরুল ইসলাম, মোসলেম উদ্দিন, শাহ আলম, মমিনুর রহমান, স্বপন কুমার, মাহাবুর আলম, লুৎফর রহমান ও রফিকুল ইসলাম। উপজেলা যুবদলের সভাগাইবান্ধা সদর উপজেলা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ১৮ জুলাই নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাহামুদুন্নবী, মোর্শেদ হাবীব, আতিক হাসান, মোশারফ হোসেন, শফিকুল ইসলাম, লোটাস খান প্রমুখ। পঞ্চগড়: বিচার বিভাগীয় সম্মেলন পঞ্চগড় প্রতিনিধিপঞ্চগড়ে ১৭ জুলাই জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিচার বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয়। পঞ্চগড় মুখ্য বিচারক জাফরুল হাসানের সভাপতিত্বে এ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন কাজী এ এম জয়নাল আবেদীন, এ কে এম এনামুল করিম, আবদুর রউফ, হাকিম আবদুল মালেক, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, গোলাম হাফিজ, আনিছুর রহমান, এ হাসান প্রধান, আজিজার রহমান, আবদুল আলিম, আমিনুর রহমান, আফজাল হোসেন, আবদুল মাবুদ, ছিদ্দিকুর রহমান প্রমুখ। জয়পুরহাট: যুবদের নিয়ে ইভ টিজিং প্রতিরোধে সভাজয়পুরহাট প্রতিনিধি২০ জুলাই জয়পুরহাটের সদর উপজেলা মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে ইভ টিজিং প্রতিরোধে যুবদের করণীয় শীর্ষক সভা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সৈয়দ মো. হাসিম। এ ছাড়া আলোচনা করেন মাসরুকুর রহমান, ছামছুল আলম, সোলায়মান আলী, তিতাস মস্তফা, মমতাজ মহল প্রমুখ। ক্ষেতলাল: নতুন মুক্তিযোদ্ধা কমান্ডের পরিচিতি সভাক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২১ জুলাই নবনির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ডের পরিচিতি সভা কমান্ডার মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ওই পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রুহুল আমিন মিঞা, মুক্তিযোদ্ধা মোজ্জাফর হোসেন, মোস্তাফিজুর রহমান, আবদুস ছাত্তার, আবদুর রশিদ প্রমুখ।খুচরা সার ডিলারদের সম্মেলন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ১৫ জুলাই খুচরা সার ডিলার সম্মেলন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আবদুর রশিদ। শেষে আবদুর রশিদকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের উপজেলা খুচরা সার ডিলার সমিতি গঠন করা হয়। কুড়িগ্রাম: জেলা নাগরিক কমিটি গঠননিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামকুড়িগ্রামে জেলা ও রংপুর বিভাগের উন্নয়নের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১৩ জুলাই রাতে প্রেসক্লাব মিলনায়তনে কুড়িগ্রাম জেলা নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক পার্টির সভাপতি ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক চৌধুরীকে আহ্বায়ক, জেলা জাসদের সভাপতি ইমদাদুল হক এমদাদ ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মতলবুর রহমান খানকে যুগ্ম আহ্বায়ক করে ২২ সদস্যবিশিষ্ট জেলা নাগরিক কমিটি গঠন করা হয়।ফ্রি কোচিং চালুর উদ্যোগকুড়িগ্রামে সুবিধাবঞ্চিত বস্তির শিশুদের ফ্রি কোচিং চালুর উদ্যোগ নিয়েছে এইডি কুড়িগ্রাম। ১৪ জুলাই বিকেলে কুড়িগ্রাম প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপত্বি করেন পৌর মেয়র আবু বকর সিদ্দিক। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব।সোনাহাট ছড়া লিজের দাবিতে পদযাত্রাকুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট ছড়া ভূমিহীনদের লিজ দেওয়ার দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়া হয়। ১৮ জুলাই বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কিষানী সভা ভূরুঙ্গামারী শাখা এ পদযাত্রার আয়োজন করে। ভূরুঙ্গামারীর বলদিয়া থেকে মিছিল সহকারে পদযাত্রা শুরু করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে পদযাত্রা শেষে আবদুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম, সম্পাদক আবদুল আজাদ মণ্ডল, বাংলাদেশ কিষানী সভার সভানেত্রী শিপ্রা রানী প্রমুখ। ফুলবাড়ী: পাটের ছালকরণ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ শুরুফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি১৮ জুলাই কুড়িগ্রামের ফুলবাড়ীতে রিবন রেটিং বা পাটের ছালকরণ ও পচন পদ্ধতির ওপর কৃষক পর্যায়ে প্রশিক্ষণ শুরু করেছে উপজেলা কৃষি অফিস। উপজেলার পানিমাছকুটি মসজিদ মাঠসংলগ্ন কৃষক আনোয়ার হোসেনের পাট দিয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা টি আই এম জাহেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মো. ওবায়দুল হক, আবু বক্কর সিদ্দিক, মো. আকবর হোসেন, আশরাফুল ইসলাম, রিয়াজুল ইসলাম, শাহনাজ লাইজু চৌধুরী, শ্যামলী রানী বিশ্বাস, মো. ইসরাফিল, বেলাল, সাজু হোসেন, মকবুল হোসেন, আবু হোসেন, কাজল আলী, রবিউল, আফছার আলী প্রমুখ। বেড়া: সুজানগরে বিএনপির কমিটি গঠনবেড়া (পাবনা) প্রতিনিধিবিএনপির সুজানগর উপজেলা শাখা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ১৭ জুলাই বিকেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। সম্মেলনে আযম আলী বিশ্বাস, আবদুল মজিদ, হাজারী জাকির হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, শেখ আবদুর রউফ, জসিম উদ্দিন বিশ্বাস সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।চাটমোহর: যুদ্ধাপরাধীদের বিচার দাবিচাটমোহর (পাবনা) প্রতিনিধিপাবনার চাটমোহরে নিজামী-সাঈদী-মুজাহিদসহ সব মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-সমাবেশ হয়। ১৮ জুলাই উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে চেয়ারম্যানের বাসভবনের সামনে এক সমাবেশ বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন, হেলাল উদ্দিন, গোলজার হোসেন, নাজিম উদ্দিন, ইছাহাক আলী, খালেকুজ্জামান, সাইদুল ইসলাম, আবদুল আলীম, মকবুল হোসেন, আজিজুল হক, আবদুল মান্নাফ প্রমুখ।মা সমাবেশ অনুষ্ঠিতচাটমোহরের ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১৭ জুলাই সকালে মা সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফসার উদ্দিনের সভাপতিত্বে এ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন, হেলাল উদ্দিন, বেগম রোকেয়া আজাদ, গোলজার হোসেন, খলিলুর রহমান, রকিবুর রহমান, আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম ও তানজিয়া খাতুন।চাঁপাইনবাবগঞ্জ: ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ১৮ জুলাই উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় শহীদ সাটু হলে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবদুল ওদুদ। গোলাম মুর্শেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রুহুল আমীন, আতাউর রহমান, সদর আলী, শওকাত আলী প্রমুখ। আম চাষ নিয়ে মাঠ দিবস চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা ও শিবগঞ্জ উপজেলার পারদিলালপুরে ‘আম চাষের কৌশল’ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ব্যাংক ও বরেন্দ্র অ্যাডভান্সমেন্ট ইন্টিগ্রেটেড কমিটি (বাইক) যৌথভাবে এর আয়োজন করে। ১৫ জুলাই সমাপনী দিনে বক্তব্য দেন সিদ্দিকুর রহমান, মোহা. ঈশা, শফিকুল ইসলাম, আনিসুর রহমান প্রমুখ। চাঁপাইনবাগঞ্জ: মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমিটির পরিচিতিবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও জেলার পাঁচটি উপজেলার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ১৯ জুলাই শহীদ সাটু হলে অনুষ্ঠিত হয়েছে। জেলা কমান্ডার গোলাম রাব্বানীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান রুহুর আমীন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মহম্মদ আলী কামাল, আবদুর রহমান, মতিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন প্রমুখ।বাগমারা: জেলা প্রশাসকের মতবিনিময়বাগমারা (রাজশাহী) প্রতিনিধিনবাগত রাজশাহী জেলা প্রশাসক বাগমারা উপজেলার বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে ২০ জুলাই মতবিনিময় করেন। এ উপলক্ষে উপজেলা হলরুমে এক সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আবু হোরায়রা। যুবলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিতবাগমারা উপজেলা যুবলীগের এক প্রস্তুতিসভা দেউলাস্থ নিজস্ব দপ্তরে ২১ জুলাই অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন ওমর ফারুক চৌধুরী। বক্তব্য দেন আবু সালেহ, আবদুল মান্নান, জাকিরুল ইসলাম, মকবুল হোসেন, মাহবুবুর রহমান প্রমুখ।