সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর: অম্বিকাপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনফরিদপুর অফিসফরিদপুর সদরের অম্বিকাপুর বাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোব্বাত বিশ্বাস সভাপতি ও প্রদীপ দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্য পদে সহসভাপতি মো. মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. মামুন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. ওবায়দুর রহমান ও প্রচার সম্পাদক মো. খালেক শেখ নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম ও আবদুর রাজ্জাক।শিক্ষানবিশ চিকিৎসকদের সংবর্ধনা ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকদের ২৪ জুলাই সংবর্ধনা দিয়েছে ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান এস কে এফ বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) গুরু দাস সিকদার। প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী। বক্তব্য দেন আর সি বর্মণ, ইউসুফ আলী, মো. ইউনুস, আবু সবুর খান, মনিরুল ইসলাম, জেলা ইন্টার্নি ডাক্তার সমিতির সভাপতি হূদয় রঞ্জন বর্মণ। উপস্থাপনা করেন মাহাবুব রুবেল। গ্রুপ থিয়েটার ফেডারেশনের মানববন্ধনযুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ফরিদপুরে ২০ জুলাই মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। বিকেল পাঁচটা ৪০ থেকে ছয়টা পর্যন্ত শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ফরিদপুর থিয়েটার নাট্য দলের মোহাম্মদ আলী, বৈশাখী নাট্য দলের আল-হামিম, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ।কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধনফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে উপজেলা পর্যায়ে স্থাপিত কম্পিউটার ল্যাবের শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম ২৪ জুলাই শুরু হয়েছে। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ১০ দিনব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অরুণ চন্দ্র মহোত্তমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. জসীমউদ্দীন, মোবাররক হোসেন, আ. মান্নান প্রমুখ। প্রশিক্ষণে জেলার পাঁচটি উপজেলার ১৫ জন শিক্ষক অংশ নিচ্ছেন।গবাদিপশুর কৃমিনাশক বিতরণমধুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে ২৪ জুলাই প্রায় পাঁচ শতাধিক গবাদিপশুর কৃমিনাশক বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান এম এ সাঈদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ও সুরাইয়া সালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন পৃথ্বীরাজ কুমার দাস, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মির্জা আবদুল্লাহ মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক, মাঠ সহকারী শাহ আলম, মিজানুর রহমান, মশিউর রহমান প্রমুখ।ইভ টিজিং প্রতিরোধে শোভাযাত্রাইভ টিজিং প্রতিরোধ এবং নারী ও কিশোরী মেয়েদের অধিকার রক্ষায় ২০ জুলাই সহস্রাধিক ছাত্রছাত্রী ফরিদপুরের মধুখালীতে শোভাযাত্রা বের করে। শেষে দিঘুলিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবদুল বারী। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রতন মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আওয়াল আকন, মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. ইলিয়াছ হোসেন ও ভজন কুমার ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতিশ কুমার দাস।বোয়ালমারী: মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব হস্তান্তরবোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫ জুলাই মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের নবনির্বাচিত কর্মকর্তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ মো. দেলওয়ার হোসেন, আব্দুর রউফ মিয়া, নব নির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুর রশিদ, সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকী, এ কে এম জামাল উদ্দিন নান্নু মিয়া, সৈয়দ আব্দুর রহমান, সৈয়দ রাসেল রেজা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাব্বির ইকবাল। শেষে ইউএনও নব নির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের চাবি হস্তান্তর করেন। সেমিনারফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া গ্রামে অবস্থিত স্বতন্ত্র কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্ জাফর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ২২ জুলাই ‘জাতীয় অর্থনীতিতে কারিগরি শিক্ষার গুরুত্ব ও সরকারের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউএনও মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত। অন্যান্যের মধ্যে বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার মোহাম্মদ আবদুল বাতেন, সাবেক সাংসদ শাহ্ মো. আবু জাফর, মহিলা কলেজের উপাধ্যক্ষ খন্দকার আবু মোরছালিন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল, কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন, প্রধান শিক্ষক মো. আলমগীর মিয়া প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কাজী তারেক ও মো. সোহেল মিয়া। শিবচর: মৎস্য সপ্তাহ পালিতশিবচর (মাদারীপুর) প্রতিনিধিজাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ২১ জুলাই শিবচরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।কেশবপুর: মনোজ বসুর জন্মবার্ষিকী পালিতকেশবপুর (যশোর) প্রতিনিধিসাহিত্যিক মনোজ বসুর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ জুলাই মনোজ বসু ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কেশবপুর উপজেলার ডোঙ্গাঘাটা গ্রামে মনোজ বসুর বাড়ির উঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক পাঁজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যন নিজাম উদ্দীন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদা সুলতানা। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আবদুুল্লা আল মাসুদ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন পাঁজিয়া কলেজের অধ্যক্ষ রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে খুলনার অধ্যাপক সুশান্ত সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গল্পকার আবুল হুসাইন জাহাঙ্গীর, গীতিকার ও নাট্যকার কাসেদুজ্জামান সেলিম, কবি শাহানাজ পারভিন, সাহিত্য সাময়িকী ঘাসফুলের সম্পাদক অনুপম ইসলাম ও হাসেম আলী ফকির। পরে কণ্ঠস্বরের অয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনিরামপুর: পুরস্কার বিতরণমনিরামপুর (যশোর) প্রতিনিধিপরিকল্পিত ছোট পরিবার ও জনসংখ্যা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে বিশেষ অবদান রাখায় যশোরের মনিরামপুর উপজেলা রাষ্ট্রপতি পদক পেয়েছে। এ উপলক্ষে ২৪ জুলাই স্থানীয় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার দেওয়া হয়। মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ খান টিপু সুলতান। উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচর্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগ যশোরের উপপরিচালক দিলীপ ব্রহ্ম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিক আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, ইউএফও সিদ্দিকুর রহমান, চন্দ্র শেখর প্রমুখ।মৎস্য সপ্তাহ পালিত‘মাছের উৎপাদন বৃদ্ধি কর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর’ এ স্লোগানে ২৪ জুলাই যশোরের মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ খান টিপু সুলতান। উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিক আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, মৎস্য কর্মকর্তা হাদীউজ্জামান প্রমুখ। পরে উপজেলা পরিষদের পুকুরে প্রধান অতিথি মৎস্য পোনা অবমুক্ত করেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে।ঝালকাঠি: পৌরসভার বাজেট ঘোষণা ঝালকাঠি প্রতিনিধিনতুন কোনো করারোপ ছাড়াই ২৬ জুলাই ঝালকাঠির পৌরসভার ২০১০-১১ অর্থবছরের জন্য প্রায় ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ঝালকাঠির পৌরসভা মিলনায়তনে মেয়র আবদুল হালিম গাজী এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার টাকা। প্রান্তিক স্থিতি দেখানো হয়েছে এক কোটি ৫৭ লাখ ৮৮ হাজার ৮১৯ টাকা। বাজেটে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার এবং উন্নয়ন খাতে সাত কোটি ১৬ লাখ টাকা। সমাপনী স্থিতি দেখানো হয়েছে এক কোটি পাঁচ লাখ ৮৪ হাজার ৮১৯ টাকা। শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আবদুল হালিম গাজী। বক্তব্য দেন সচিব হুমায়ুন কবির, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুদ্দোজা হারুন ও কাউন্সিলর রুস্তম আলী চাষী। অটোরিকশা মালিক-শ্রমিকদের মতবিনিময় বাসমালিক ও শ্রমিকদের অব্যাহত নির্যাতনে অতিষ্ঠ হয়ে ঝালকাঠির অটোরিকশা মালিক ও শ্রমিকেরা আত্মরক্ষার জন্য ২৫ জুলাই ঝালকাঠির সাংসদ আমির হোসেন আমুর সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শহরের কলেজ রোডে পুরোনো অডিটরিয়াম চত্বরে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সুমন সরদার। বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন মল্লিক ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের কর্মশালামাদক, দুর্নীতি, অসামাজিক কার্যকলাপ রোধ করে আদর্শ সমাজ বাস্তবায়নে সমাজ ও সমাধান শীর্ষক কর্মশালা ২৪ জুলাই ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। জেলা আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ এ কর্মশালার আয়োজন করে। মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ও বিশেষ অতিথি পুলিশ সুপার মো. শামসুদ্দিন, আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন, আবু জাহিদ জিয়াউল হক, তপন কুমার রায় চৌধুরী, মনোয়ার হোসেন খান, লিয়াকত আলী তালুকদার প্রমুখ। ফলদ বৃক্ষ ও কৃষি প্রকৌশল প্রযুক্তি মেলা ঝালকাঠি শিশুপার্কে ২৫-২৭ জুলাই ফলদ বৃক্ষ ও কৃষি প্রকৌশল প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি-২ আসনের সাংসদ আমির হোসেন আমু এ মেলা উদ্বোধন করেন। মেলায় ২০টি স্টলে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে। এ উপলক্ষে শিশুপার্কের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আশরাফ আলী খানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুলাহ, জেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা অদুদ খান। কুষ্টিয়া: সচেতন নাগরিক কমিটির উদ্যোগে সংবর্ধনাকুষ্টিয়া অফিসট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় ও সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়ার উদ্যোগে ২৩ জুলাই জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সনাকের আহ্বায়ক মো. রফিকুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন মো. আবু দাউদ। দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান ইয়েস গ্রুপ-বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে ইয়েস গ্রুপ, কুষ্টিয়ার পরিবেশনায় দুর্নীতিবিরোধী গণনাটক দুর্নীতি আর না অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০৪ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননাপত্র ও উপহার দেওয়া হয়।ভেড়ামারায় যক্ষ্মাবিষয়ক পর্যালোচনা সভা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে ২৫ জুলাই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির চলমান কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কাওসার আলী। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন জিতেন্দ্র চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার সিডিসির জুনিয়র কনসালটেন্ট মোছা. হালিমা খাতুন, সিভিল সার্জন অফিসের সিএস মো. আবদুল হালিম। মিরপুরে বৃক্ষ মেলা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ২৬-২৮ জুলাই ফলদ ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘দেশি ফল বেশি লাভ, খাদ্য পুষ্টির নাই অভাব’ এই স্লোগান দিয়ে ২৬ জুলাই মেলা উদ্বোধন করেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাংসদ হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মাহমুদ হাসান, ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ খান ও লতিফা আক্তার রোজী খান, কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন প্রমুখ।ঝিনাইদহ: মতিয়ার রহমানের মৃত্যুবার্ষিকী পালিতনিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মতিয়ার রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী ২২ জুলাই পালিত হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহে মতিয়ার রহমান স্মৃতি সংসদ ও জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, মসজিদ-স্কুল ও মরহুমের বাসভবনে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়। বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতিয়ার রহমান স্মরণে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাটাবের পরামর্শ সভাবাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) আঞ্চলিক পরামর্শ সভা ২৪ জুলাই ঝিনাইদহ জেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাটাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হাজি খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই, বিশেষ অতিথি ছিলেন নাটাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মুজাফ্ফর হোসেন, ঝিনাইদহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রবীর কুমার চক্রবর্তী, সিভিল সার্জন শেখ কেরামত আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন। বক্তব্য দেন নাটাবের ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী শাখার নেতারা। ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়েছে। ইসরাইল হোসেনকে সভাপতি ও সেকেন্দার আলী মোল্লাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ জুলাই কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোফাজ্জেল হোসেন। সভায় অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবদুল মান্নান। মাদারীপুর: দুর্নীতির বিরুদ্ধে বিতর্কমাদারীপুর প্রতিনিধিস্কুল পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ২২ জুলাই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। ‘শিক্ষা খাতে দুর্নীতিই দেশের উন্নয়নের পথে প্রধান বাধা’—এ বিষয়ে পক্ষে ডনভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিপক্ষে ইউ আই সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্কে অংশ নেয়। ইউ আই সরকারি উচ্চবিদ্যালয়ের হল রুমে আয়োজিত প্রতিযোগিতা উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেব বর্মণ। সভাপতিত্ব করেন সনাক আহ্বায়ক সাহানা নাসরীন। প্রতিযোগিতায় বিজয়ী হয় ইউ আই সরকারি উচ্চবিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন এ বিদ্যালয় দলের দলনেতা শোয়াইব আজাদ। শেষে ইয়েস নাট্যদল পরিবেশিত নাটক পরিবর্তন প্রদর্শন করা হয়।জনগণের মুখোমুখি জনপ্রতিনিধিটিআইবির সচেতন নাগরিক কমিটি ২২ জুলাই মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের ট্রেনিং সেন্টারে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র নূরুল আলম বাবু চৌধুরী, কাউন্সিলর কাজী আলী হোসেন এবং মিসেস তাসমিম আরা শিমুল। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সনাক সদস্য রাজন মাহমুদ। বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদার, সুফিয়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম আহম্মদ, সমাজসেবা কর্মকর্তা বাদল আহমেদ, মাদারীপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব খান, লিগাল এইড অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ, নিরাময় প্রা. হাসপাতালের পরিচালক আমির হোসাইন, সনাক সদস্য হেদায়েত হোসেন হাওলাদার, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি এনায়েত হোসেন, বি এম লিটন, আবু হানিফ, ইব্রাহীম কালু প্রমুখ। রাজবাড়ী: বহুপক্ষীয় আপৎকালীন পরিকল্পনা শীর্ষক সভাগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে ২৭ জুলাই বহুপক্ষীয় আপৎকালীন পরিকল্পনা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আরপিডিএসের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী প্রধান অতিথি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দীন বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈই, দাতা সংস্থা অক্সফাম জিবির প্রোগ্রাম অফিসার চার্লস সুদীপ্ত সরকার, আরপিডিএসের নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দীন, সাজ্জেদুল আলম প্রমুখ বক্তব্য দেন। মৎস্য সপ্তাহ উদ্যাপনগোয়ালন্দে ২১-২৭ জুলাই মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাঈদ আহাম্মেদ। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) হুসাইন শওকত, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী বিশ্বাস, চাষী ফজলুর রহমান প্রমুখ বক্তব্য দেন। পরে রচনা প্রতিযোগিতা সেরা তিন শিক্ষাপ্রতিষ্ঠান ও তিনজন সেরা মৎস্যচাষিকে উপহার দেওয়া হয়।ইভ টিজিংয়ের প্রতিবাদে মানববন্ধনজাতীয় মহিলা সংস্থা ইভ টিজিংয়ের প্রতিবাদে ২২ জুলাই রাজবাড়ীতে মানববন্ধন করেছে। জেলা শিল্পকলা একাডেমীর সামনে প্রধান সড়কে কয়েক শ নারী-পুরুষ হাতে হাত ধরে ও বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনের সথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, পৌরসভার মেয়র মোহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরাদুল হক, আওয়ামী লীগের নেতা ফকির আব্দুর জব্বার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কামরুন্নাহার চৌধুরী প্রমুখ। লোহাগড়া: মাতৃ এবং শিশু স্বাস্থ্য কমিটির সভা লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিনড়াইলের লোহাগড়ায় মাতৃ এবং শিশু স্বাস্থ্য (এমএনএইচ) বিষয়ক কমিটির সভা ২২ জুলাই লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইলের সিভিল সার্জন আব্দুস সামাদ, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির মফিজুল হক, অজয় কান্তি মজুমদার, এস এস হায়াতুজ্জামান, মো. খায়রুল ইসলাম, রেজাউল করিম, মারুফ সামদানী প্রমুখ। মৎস্য পক্ষের সমাপনীলোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ২৭ জুলাই মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কুমার মণ্ডলের সভাপতিত্বে এবং আবদুল হাই-এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, রোবা ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মাহাবুব আলম, মৎস্যচাষি ইব্রাহিম মোল্লা ও লক্ষ্মণ বিশ্বাস প্রমুখ।গৌরনদী: শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধনগৌরনদী (বরিশাল) প্রতিনিধিগৌরনদী উপজেলার অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় ২৩ জুলাই উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে নব নির্মিত কার্যালয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. চান্দু হাওলাদার। বক্তব্য দেন গৌরনদী অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. অহিদুল হক খান, উপদেষ্টা ও গৌরনদী সম্মিলিত ব্যবসায়ী সমন্বয় পরিষদের সদস্যসচিব জহুরুল ইসলাম, বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি নুরু মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নয়ন শরীফ, কলেজ ছাত্রলীগের সহসভাপতি লুৎফর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক উকিল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, শ্রমিকনেতা আ. সাত্তার হাওলাদার, আলী হোসেন, মো. হেমায়েত হোসেন, টিঅ্যান্ডটি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলী শরীফ প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা মো. মহিউদ্দিন খান।আগৈলঝাড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাআগৈলঝাড়ায় উপজেলা সুজনকাঠি সমাজকল্যাণ সংসদের উদ্যোগে ২৪ জুলাই এসএসসি ও এইচএসসির মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংসদের মাঠ প্রাঙ্গণে ‘আলোকিত সমাজ গড়তে আলোকিত মানুষ চাই’ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজনকাঠি সমাজকল্যাণ সংসদের সহসভাপতি আরিফ হোসেন ফিরোজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লা, বিশেষ অতিথি সমাজসেবক শিক্ষা অনুরাগী আব্দুর রাজ্জাক মোল্লা। বক্তব্য দেন মো. গিয়াস উদ্দিন মোল্লা, হান্নান মোল্লা, সাহাদাৎ হোসেন, ফিরোজ আহম্মেদ, মোল্লা মাসুদুর রহমান, জিয়াউল হক, আলী আকবর। প্রতিবন্ধিতা সচেতনতাবিষয়ক কর্মশালা কারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে ২৫ জুলাই প্রতিবন্ধীদের উন্নয়ন ও প্রতিবন্ধিতা সচেতনতাবিষয়ক কর্মশালা নলচিড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়। নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকেন্দার হোসেন মৃধার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক চার্চ ধর্মপল্লির পুরোহিত ফাদার বরুন গমেজ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম। বক্তব্য দেন সিস্টার হানিমা সিএইচসি, কারিতাসের প্রতিবন্ধী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা পিয়ুস অলড্রিন গোলফানভেস। কর্মশালায় ফ্যাসিলিটর হিসেবে ছিলেন পল সুবোধ মণ্ডল।