সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালাই: নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়কালাই (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ৯ আগস্ট জেলার কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিনফুজুর রহমান, হেলাল উদ্দিন মোল্লা, আবদুস সোবহান, আবু সাঈদ, আবদুল কুদ্দুস, মাহবুবর রহমান, ফজলে এলাহী, আবদুস সাত্তার, আবদুস সালাম, আমিনুল ইসলাম, মুনীশ চৌধুরী ও আবদুর রশিদ তালুকদার।কলেজে অভিভাবক সমাবেশ৭ আগস্ট জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই মডেল কলেজে অভিভাবক সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হাবিব তালুকদার। বক্তব্য দেন মনোয়ার হোসেন, গোলাম সারোয়ার, আবদুল খালেক, মাহবুবর রহমান, মো. আতাউর রহমান প্রমুখ।ক্ষেতলাল: ক্রীড়া সমিতির আলোচনা সভাক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি৩৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা (গ্রীষ্মকালীন) ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা-২০১০ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আলোচনা সভা হয়েছে। ১১ আগস্ট উপজেলা মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়। এতে বক্তব্য দেন রুহুল আমীন মিঞা, আমিনুল ইসলাম, মোসলেম উদ্দীন, আফজাল হোসেন, আমিনুল ইসলাম, আবদুর রহমান প্রমুখ।ডটসের আলোচনা সভা১১ আগস্ট ব্র্যাক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে জয়পুরহাটের ক্ষেতলাল ডটসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জি এম শাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন মিঞা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুশান্ত কুমার দাস, রাশেদুল ইসলাম, আবদুর রশিদ, আবদুল হাকিম প্রমুখ।পাঁচবিবি: পাম চারা বিতরণপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিসবুজ নগর, সবুজ দেশ, বদলে দেবে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পামগাছের চারা বিতরণ করেছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫ আগস্ট থেকে প্রতিটি পরিবারে বিনা মূল্যে দুটি করে চারা বিতরণ করা হয়। নয় দিন ধরে চলবে এ কার্যক্রম। এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক মীর শহিদ মণ্ডল। বক্তব্য দেন আবু বক্কর ছিদ্দিক, মহির উদ্দীন মণ্ডল, মোস্তাফিজর রহমান চৌধুরী, আবু তালেব চৌধুরী, নাসরিন আক্তার, আমিনুল হক প্রমুখ।জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনাজয়পুরহাট জেলার বিদায়ী জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিমকে ৭ আগস্ট পাঁচবিবি পৌরসভার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌরসভা চত্বরে পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আবু সাঈদ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন এস এম সোলায়মান। বক্তব্য দেন মাহমুদুল আলম, নন্দলাল পার্শী। দিনাজপুর: এফপিএবির মতবিনিময় সভাদিনাজপুর অফিস১১ আগস্ট দিনাজপুর পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) এক মতবিনিময় সভা হয়। সংগঠনের সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আবদুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন আমিরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন মো. মাইজার রহমান, গোলাম নবী, জিনাত রহমান, ইদ্রিস আলী, আজহারুল আজাদ, শাহ আলম শাহী, সালাউদ্দিন আহম্মেদ, কাশী কুমার দান ও শামীম রেজা।মাশরুম চাষের ওপর প্রশিক্ষণমাশরুম চাষের ওপর তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ১০ আগস্ট দিনাজপুর হর্টিকালচার সেন্টারে শেষ হয়েছে। জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। মো. নজরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তৌহিদুল ইকবাল, এ কে এম মাসদুদুল ইসলাম প্রমুখ।কুড়িগ্রাম: সদর হাসপাতালে টিআইবির ক্যাম্পেইননিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামকুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসাসেবাগ্রহীতাদের স্বাস্থ্য-সম্পর্কিত সচেতনতা বাড়াতে টিআইবির তিন দিনব্যাপী ক্যাম্পেইন শেষ হয়েছে। ১০ আগস্ট এটি শেষ হয়। সদর হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক কে কে পাল, আমিনুল ইসলাম, মো. শাহাবুদ্দিন, ইউসুফ আলমগীর, আশরাফ মাহমুদ, পরিতোষ রায় প্রমুখ।বিনা মূল্যে পাঠ্যবই বিতরণকুড়িগ্রাম চিলমারীতে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। ১০ আগস্ট চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে ডা. লুৎফর রহমান ফাউন্ডেশন কলেজ পর্যায়ের ২০০ শিক্ষার্থীদের মধ্যে এই বই বিতরণ করে। বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মো. সাজেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হক। বক্তব্য দেন মো. জামসিদুল ইসলাম, মর্জিনা বেগম, মো. আবদুল কুদ্দুস সরকার, ফারুকুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. ফজলুল হক, রবীন্দ্রনাথ দাস, নাজমুল হুদা, মো. নজরুল ইসলাম ও মো. আবদুুল বারী। উলিপুর: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধনউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের উলিপুরে ১০ আগস্ট যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এক কিলোমিটার জুড়ে মানববন্ধন পালিত হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি উলিপুর শাখার আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বক্তব্য দেন আবদুল কাদের, ফয়জার রহমান, নুর মোহাম্মদ, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা ও আমিনুল ইসলাম প্রমুখ। ভূমিহীনদের কর্মশালাকুড়িগ্রামের উলিপুরে খাসজমিতে ভূমিহীনদের প্রবেশাধিকার শীর্ষক কর্মশালা ৫ আগস্ট আরডিআরএস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুল্লাল সিংহ এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রোকসানা বেগম। আহম্মেদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ ও আবু বক্কর সিদ্দিক।গাইবান্ধা: খনিজ সম্পদ রক্ষা কমিটির সভাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা জেলা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে এক প্রতিনিধি সভা হয়েছে। ৯ আগস্ট নাট্য সংস্থা মিলনায়তনে সভাটি হয়। অধ্যাপক মাজহারউল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শেখ মো. শহীদুল্লাহ, আনু মুহাম্মদ, আবদুস সালাম, জিয়াউল হক, আবদুল মতিন, আলতাফ হোসাইন, নজরুল ইসলাম, এস এম খালেক প্রমুখ। মহিলা পরিষদের সমাবেশগাইবান্ধা জেলা মহিলা পরিষদের উদ্যোগে এক সমাবেশ ৮ আগস্ট নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। আমাতুর নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রিকতু প্রসাদ, নাজমা বেগম, কানিজ ফাতেমা, মিনারা বেগম, নিলুফা ইসলাম, মায়া রানী, জান্নাতুল ফেরদৌসী, শামিমা আক্তার প্রমুখ।বগুড়া: গবাদিপশু পালনে প্রশিক্ষণনিজস্ব প্রতিবেদক, বগুড়াঅস্ট্রেলিয়ান হাইকমিশনের আর্থিক সহায়তার বেসরকারি উন্নয়ন সংগঠন লাইট হাউসের ব্যবস্থাপনায় গবাদিপশু পালনের ওপর ১৭৫ জন বিধবাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ৯ আগস্ট কাহালু উপজেলার শেখাহার উচ্চবিদ্যালয়ে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মোসলেম উদ্দিন, রায়হানুল রহমান, এ কে এম সামসুজ্জোহা, সাহিনুর রহমান, আনিসুর রহমান প্রমুখ।বিআরডিবির ঋণ বিতরণবাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী প্রগতি প্রকল্পের আওতায় ৯ আগস্ট বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের ৪২ জন মহিলার মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ বিতরণ করেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার। এ উপলক্ষে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা পারভিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোক্তার হোসেন।আদমদীঘি: কিশোর-কিশোরীদের শোভাযাত্রাআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবগুড়ার সান্তাহার ব্র্যাক কিশোর-কিশোরীর উন্নয়ন কর্মসূচি (বিইপি)-এর উদ্যোগে ৫ আগস্ট এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে মাহমুদা আক্তারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিকিৎসক কানাই লাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন, কাজী জামিল উদ্দীন, বীথি, সম্পা, জয়ন্তি প্রমুখ। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সন্ধানী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে ৫ আগস্ট সান্তাহার সরকারি কলেজে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশেক উল্লাহ উপস্থিত ছিলেন। মশিউর রহমান, সাহিদ, আমিনুল পাভেল, তন্ময় প্রমুখ রক্ত দান করেন।ধুনট: ইউনিয়ন বিএনপির সম্মেলনধুনট (বগুড়া) প্রতিনিধিবগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ও ভাণ্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট গোসাইবাড়ী এ এ উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলন শেষে দুই ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির আহসানুল কবির সভাপতি, আবদুল কাইয়ুম সাধারণ সম্পাদক ও ফজলুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অপরদিকে ভাণ্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির কমিটিতে আতিকুল করিম সভাপতি, নজরুল ইসলাম সাধারণ সম্পাদক ও মাহমুদুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাইফুল ইসলাম। শেরপুর: উপজেলা ও শহর বিএনপির সম্মেলনশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুর উপজেলা ও শহর বিএনপির সম্মেলন ১১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ। উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কে এম মাহাবুবার রহমান, সাইফুল রহমান, জানে আলম প্রমুখ।কল্যাণ সমিতির সভা৮ আগস্ট বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীকল্যাণ সমিতির এক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান। সভায় বক্তব্য দেন ছমির উদ্দিন, নওয়াব আলী, ওবায়দুর রহমান প্রমুখ। শেষে নওয়াব আলীকে আহ্বায়ক এবং ওবায়দুর রহমানকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট শেরপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।তারাগঞ্জ: মহাবিদ্যালয়ে নবীনবরণতারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিতারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা মহাবিদ্যালয়ে ১১ আগস্ট নবীনবরণ ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন রংপুর-২ আসনের মহিলা সাংসদ ফরিদা আক্তার, নুরুন্নবী দুলাল, এনামুল হক, মোজাহেদুল ইসলাম জাহেদ, মোমেনা খাতুন, রুহুল আমিন, আতিয়ার রহমান, আবদুল হামিদ, আবদুর রহিম প্রমুখ।বদরগঞ্জ: কলেজের ৪৩ বছর পূর্তি ও নবীনবরণ বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জ ডিগ্রি কলেজের ৪৩ বছর পূর্তি উপলক্ষে উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ওই অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সাংসদ অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, উপাধ্যক্ষ গোলজার হোসেন, অধ্যাপক মজিবর রহমান চৌধুরীসহ অনেকে। সভা শেষে ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ করা হয়। পরে সংবর্ধনা দেওয়া হয় ২০১০ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া আট শিক্ষার্থীকে। রাজশাহী: রুয়েটে তালিপাম গাছের চারা রোপণরাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিশ্বের দুর্লভ তালিপামের দুটি চারা ৯ আগস্ট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রোপণ করা হয়েছে। এ চারা রোপণের উদ্যোক্তা হচ্ছেন রুয়েটের রসায়ন বিভাগের পিএইচডি গবেষক আখতারুজ্জামান চৌধুরী। চারা দুটি রোপণ করেন রুয়েট উপাচার্য অধ্যাপক এম সিরাজুল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন এম আশরাফুল আলম, আবদুল গোফফার খান, মাজেদুর রহমান, এম আবদুর রাজ্জাকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।নীলফামারী: কম্পিউটার সামগ্রী বিতরণনীলফামারী প্রতিনিধিসরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ১০ আগস্ট নীলফামারী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সদরের ১৫টি ইউনিয়নে কম্পিউটার সামগ্রী, ইন্টারনেট সংযোগ ও প্রিন্টার মেশিন দেওয়া হয়েছে। উপজেলা চেয়াম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুুর রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য ও সচিবরা উপস্থিত ছিলেন। হাকিমপুর: উপজেলা আওয়ামী লীগের সভাহাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিজাতীয় শোক দিবস সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১ আগস্ট এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপি রোডের দলীয় কার্যালয়ে সভাটি হয়। এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোখলেছুর রহমান সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ মো. আজিজুল হক চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মো. মোস্তাফিজুর রহমান, মো. শাহিনুর রেজা, এজাজ আহমেদ চৌধুরী, কামাল হোসেন, মো. জামিল হোসেন প্রমুখ।সিরাজগঞ্জ: পাইলটিং বিষয়ে দিনব্যাপী কর্মশালানিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জসিরাজগঞ্জ সার্কিট হাউসে ৫ আগস্ট বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের আওতায় ইউনিয়ন পরিষদগুলোর কর নিরূপণ, প্রশাসন ও সংগ্রহ উন্নয়নে পাইলটিং বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এ এম গোলাম কিবরিয়া, আলী আলম, দীপকরঞ্জন অধিকারী, খন্দকার রহুল আমিন, হাবিবুর রহমান, মোহাম্মদ হোসেন, আবদুল জব্বার, মো. খোরশেদ আলম প্রমুখ।রায়গঞ্জ: বিআরডিবির বার্ষিক সাধারণ সভা রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি৮ আগস্ট সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিআরডিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউসিসিএ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার জাতীয় সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার। রায়গঞ্জ উপজেলা বিআরডিবির সভাপতি রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন আবু বক্কার সেখ, আবদুল্লাহ আল পাঠান, আমিনুল ইসলাম, নিলুফার ইয়াসমিন, মোহাম্মাদ আবদুল আহাদ, আবু সাঈদ সরকার, আরিফ মাহমুদ প্রমুখ। এ সভায় রায়গঞ্জ উপজেলা বিআরডিবির সব সদস্য উপস্থিত ছিলেন।রায়গঞ্জ ও তাড়াশে আদিবাসী দিবস পালিতআদিবাসীদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অধিকার রক্ষার স্লোগান দিয়ে নানা কর্মসূচি পালনের মাধ্যমে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। ৯ আগস্ট এ উপলক্ষে তাড়াশ উপজেলার খন্দকার আলী আকবর প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমান। সমতলভূমি আদিবাসী সমিতির সভাপতি তাপস কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খন্দকার সেলিম জাহাঙ্গীর, গোপাল চন্দ্র ওঁরাও, জগদীশ চন্দ্র ওঁরাও, যুগল কুমার মাহাতো, ওয়াহেদ আলী, অনিমেষ ওঁরাও প্রমুখ।উল্লাপাড়া: কৃতী শিক্ষার্থী সংবর্ধনাউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিউল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ২০১০ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে ৯ আগস্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম। সাইদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাহেদুল হক, আবদুল খালেক, মারুফ বিন হাবিব, আফরোজা ইয়াসমিন, সুলতানুল ইসলাম, গোলাম মোস্তফা, আবদুল কুদ্দুস, আশরাফুল ইসলাম, হুমায়ুন সরকার, আরিফুল ইসলাম, জুয়েল রানা প্রমুখ। বাগমারা: আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিতবাগমারা (রাজশাহী) প্রতিনিধিজাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে রাজশাহী বাগমারা উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা ১০ আগস্ট চানপাড়ার ফেমাস কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাকিরুল ইসলাম, রিয়াজ উদ্দিন মাস্টার, আবদুল জব্বার, হারুন অর রশিদ, আবুল হোসেন, সিরাজ উদ্দিন, আয়েন উদ্দিন, আসলাম আলী প্রমুখ।প্রধান শিক্ষকদের মতবিনিময়সব শিশুকে স্কুলগামী করার লক্ষ্যে রাজশাহীর বাগমারায় ১০ আগস্ট প্রধান শিক্ষকদের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু হোরায়রা। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ। বক্তব্য দেন আহসানারা, আবদুস সামাদ, জাহেদুর রহমান, আজাদ শফিকুর রহমান প্রমুখ। বেড়া: আর্সেনিক বিষয়ে আলোচনাবেড়া (পাবনা) প্রতিনিধিআর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার ওপর ৮ আগস্ট সকাল ১০টায় বেড়া বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল মাহমুদ সরকার। বক্তব্য দেন ডা. আবদুল হান্নান, আবদুস সাত্তার খান, মঈনুল হোসেন, শাহাদৎ হোসেন, বরুন রায় প্রমুখ।পীরগাছা: পাট ক্রয়কেন্দ্রের উদ্বোধন পীরগাছা (রংপুর) প্রতিনিধিরংপুরের পীরগাছা উপজেলার কান্দিরবাজারে ৯ আগস্ট বাংলাদেশ জুট মিলস লিমিটেডের পাট ক্রয়কেন্দ্রের একটি শাখা উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জুট মিলস লিমিটেডের পরিচালক (গবেষণা ও মাননিয়ন্ত্রণ) এম এ সাইয়েদ প্রধান অতিথি হিসেবে এই কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজাহারুল ইসলাম, নজরুল ইসলাম খান, আ. রব খান, মোজাম্মেল হক, এম এ মতিন প্রমুখ।পীরগঞ্জ: আদিবাসীদের শোভাযাত্রা ও স্মারকলিপি পেশপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিআন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে ৯ আগস্ট পীরগঞ্জ উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের আয়োজনে আদিবাসী শোভাযাত্রা, স্মারকলিপি পেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী সংগঠনের সভাপতি রবিন হেমব্রমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মো. ইসাহাক আলী, হাবল হেমব্রম, আবু জাহিদ, হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।