সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা: দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিকদের সভাখুলনা অফিসসদ্য বন্ধ হওয়া খুলনার ঐতিহ্যবাহী দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক-কর্মচারীদের ১০ মাসের বকেয়া মজুরি ও বেতনের দাবিতে ৩০ আগস্ট শ্রমিক সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলখোস মিয়া। বক্তৃতা করেন শ্রমিক ইউনিয়নের সধারণ সম্পাদক এইচ এম শাহাদাৎ, মো. ইলিয়াছ হোসেন, সৈয়দ শামসুর রহমান, মো. ইকবাল হোসেন, মো. মঞ্জুরুল ইসলাম, হুমায়ুন কবির, মো. বেল্লাল হোসেন, মুরাদ হোসেন, শাহ আলম, মো. শাহজাহান জাহাঙ্গীর, আ. রব, মো. দুলাল প্রমুখ।ডুমুরিয়া: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ১ সেপ্টেম্বর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি খান আলী মুনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান, জহুরুল ইসলাম আকুঞ্জী, শেখ দিদারুল ইসলাম, জমির হোসেন জোয়ার্দার, আহম্মাদ আলী ফকির, খান বজলার রহমান, গাজী আবদুল হালিম, শেখ হাফিজুর রহমান ও মোল্লা মশিউর রহমান।ফরিদপুর: অভিভাবক সমাবেশফরিদপুর অফিসফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিশ্বাসবাড়ী উচ্চবিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় ২৭ আগস্ট অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মনসুর আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সাংসদ কাজী নিলুফার জাফরউল্যাহ, উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রশিদ, মো. আজিজুল হক প্রমুখ।শতনীড়ের দ্বার উন্মোচনফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকায় ২৭ আগস্ট ‘শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের’ ফ্লাট-বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র শেখ মাহাতাব আলী ও ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আওলাদ হোসেন। শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা খন্দকার হুমায়ুন কবির, শামসুল হক মোল্যা ও শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।ইভ টিজিং বিষয়ে আলোচনা সভাফরিদপুরের সিএনবি ঘাট এলাকায় হাবিবুর রহমানের বাড়িতে ২৯ আগস্ট ইভ টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভার আয়োজন করা হয়। কমিউনিটি পুলিশিং ডিক্রিরচর মডেল ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য দেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী, এ কে এম শামসুল হক, আবুল কালাম আজাদ, হাসেম মৃধা, আবুল খায়ের, সিদ্দিক ফকির, হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান ফকির।ঝিনাইদহ: তথ্য অধিকার আইনবিষয়ক কর্মশালানিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঝিনাইদহ সদর উপজেলা মিলনায়তনে ৩১ আগস্ট তথ্য, অধিকার, আইনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আহ্ছানিয়া মিশন অ্যাকসেসের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হক খান। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান কনককান্তি দাস। আলোচনায় অংশ নেন আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ হোসেন, রেজাউল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।ইফতার মাহফিলঝিনাইদহের কোটচাঁদপুরে ক্রিয়েটিভ ক্যাডেট কোচিং সেন্টারে ২৯ আগস্ট মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শাহজাহান মিলন, মিজানুর রহমান, আলতাফ হোসেন, কিবরিয়া খান, শাহাজা আফরোজ প্রমুখ।অভিভাবক সমাবেশকোটচাঁদপুর পাইলট বালিকা বিদ্যালয়ে ২৮ আগস্ট অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আলোচনায় অংশ নেন পরিচালনা কমিটির সভাপতি শহিদুজ্জামান সেলিম, কৃষ্ণ কুমার বিশ্বাস, কামাল হওলাদার, জিয়ারুল ইসলাম, তাসলিমা পারভিন, স্বপ্না খাতুন, রুনা লায়লা প্রমুখ।ঝালকাঠি: নারী সচেতনতামূলক প্রশিক্ষণঝালকাঠি প্রতিনিধিঝালকাঠিতে ভিজিডি উপকারভোগী এক হাজার ৯৭৮ জন নারীকে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ৩১ আগস্ট বাসন্ডা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’ এ কর্মশালার আয়োজন করে। বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার আনোয়ার হোসেন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম, ডাক দিয়ে যাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ, সমন্বয়কারী আসাদুল হক, উপজেলা প্রশিক্ষণ ব্যবস্থাপক গোলাম কিবরিয়া প্রমুখ। সভায় বাল্যবিবাহ, যৌতুক, তালাক ছাড়াও নারীদের সচেতনতামূলক বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়।রোটারি ক্লাব ও জজ আদালতের ইফতারঝালকাঠিতে রোটারি ক্লাবের উদ্যোগে ৩০ আগস্ট এতিম শিশুদের নিয়ে জেলা শিশুসদনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার মো. শামসুদ্দিন, রোটারি ক্লাবের সভাপতি আবু বক্কর খান, সাধারণ সম্পাদক জি এম মোর্শেদ, মনিরুল ইসলাম তালুকদার ও মাহাবুবুল আলম তালুকদার বক্তব্য দেন। ২৬ আগস্ট জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মো. ফারুক আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান আলোচক বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল হাই নিজামী, জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী, মুখ্য বিচারিক হাকিম রেজা তারিক আহমদ, পাবলিক প্রসিকিউটর আবদুল মান্নান প্রমুখ।ফুলবাড়ী গণ-অভ্যুত্থান দিবস পালিতফুলবাড়ী দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা তেল, গ্যাস জাতীয় সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি গত ২৬ আগস্ট স্থানীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। এ সময় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুল মন্নান, স্বপন সেন গুপ্ত, সদস্য সচিব এস এম হুমায়ুন কবির, প্রশান্ত দাস, জয়ন্ত সাহা, দেলোয়ার হোসেন ও হরিপদ মিস্ত্রি প্রমুখ।রাজবাড়ী: জাসদের বিক্ষোভগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিকর্নেল তাহের হত্যাকাণ্ড পুনঃতদন্তের মাধ্যমে বিচারের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ৩১ আগস্ট শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের রেলওয়ে শ্রমিক জোট কার্যালয় চত্বরে সমাবেশে জেলা জাসদ সভাপতি আহম্মেদ নিজাম মন্টু সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন মনিরুল হক, স্বপন কুমার দাস, কুতুব উদ্দিন সিদ্দিক, লুৎফর রহমান, বিশ্বজিৎ সরকার প্রমুখ। শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।গোয়ালন্দে যুবদলের মিছিল ও সমাবেশজেলা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গোয়ালন্দ উপজেলা যুবদল ৩১ আগস্ট মিছিল ও সমাবেশ করেছে। শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, দেলোয়ার হোসেন, খালেক বেপারি, মানুদ্দিন, নিজাম শেখ, ফারুক দেওয়ান, আমিনুল ইসলাম প্রমুখ।সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের ইফতার মাহফিলবঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন রাজবাড়ী আঞ্চলিক কমিটির উদ্যোগে ৩০ আগস্ট সোমবার সোনালী ব্যাংক লিমিটেডের রাজবাড়ীর আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সোনালী ব্যাংক লিমিটেডের রাজবাড়ীর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. খবির উদ্দিন ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন হাবীব উপস্থিত ছিলেন। এজিএম খবির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন ফরিদপুর অঞ্চলের সভাপতি ইশতিয়াক আহমেদ, ফরিদপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আ. গফুর বিশ্বাস, সিবিএর রাজবাড়ী অঞ্চলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইদ্রিস আলী ফকির প্রমুখ।সাতক্ষীরা: শ্যামনগরে নারী অধিকারবিষয়ক সভানিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরারূপান্তরের আয়োজনে ও জিটিজেডের সহযোগিতায় ৩১ আগস্ট শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নারীর আইনি ও সামাজিক অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আবদুল বারী। সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জি। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন রূপান্তরের প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন জিটিজেড প্রতিনিধি মনির উদ্দিন শামীম এবং অন্যান্যের মধ্যে ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আনিসুজ্জামান, শাহাজান সিরাজ, লিয়াকত আলী, বখতিয়ার আহম্মেদ এবং ইউপি সচিব বিকাশ কান্তি, আমিনুর রহমান, চন্দ্রিকা ব্যানার্জি, আবদুস সবুর, ধনঞ্জয় সাহা ও রবিউল ইসলাম।শ্যামনগরে বনজীবীদের অধিকারবিষয়ক আলোচনাশ্যামনগর উপজেলায় ‘সুন্দরবন সংরক্ষণ ও বনজীবীদের অধিকার’ শীর্ষক আলোচনা সভা ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে বারসিক ও সুন্দরবন বনজীবী যৌথ ব্যস্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় মৌয়াল দলপতি সাবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) শাব্বীর আহমদ। আলাচনা সভায় বারসিকের প্রকল্প কর্মকর্তা শাহিন ইসলাম স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আজগর শেখ, সাজিদা বিবি, সলিডারিটি স্কুলের সদস্য নবম শ্রেণীর ছাত্র সুমন, সাহাবুদ্দীন মোড়ল, সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিতেন মণ্ডল, প্রেসক্লাব উপদেষ্টা গাজী সালাউদ্দীন প্রমুখ।আশাশুনি আইনশৃঙ্খলা কমিটির সভাআশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সভাকক্ষে ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হুসাইনের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জি এম মতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন নাসিমা আক্তার ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, ইউনুস আলী, রুহুল কুদ্দছ মোল্লা, আবদুল মান্নান, সুভাষ গাইন, রুহুল কুদ্দুছ, স ম সেলিম রেজা, আবদুল হান্নান, শাহিন হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজ আল মামুন, কামরুন্নাহার, কল্যাণী রানী প্রমুখ বক্তব্য দেন।আশাশুনি উপজেলা পরিষদের সভাআশাশুনি উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গিয়াস উদ্দিনের উপস্থাপনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান জি এম মতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন নাসিমা আক্তার, উপজেলা প্রকৌশলী সামছুল আলম, সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমান, সমাজসেবা কর্মকর্তা শেখ মহসীন আলী, মৎস্য কর্মকর্তা সিরাজুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা শাহাদৎ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুজ্জামান, মহিলাবিষয়ক কর্মকর্তা জোহরা খাতুন, আবু হেনা, রুহুল কুদ্দুছ, ইউনুস আলী, আবদুুল মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হান্নান, স ম সেলিম রেজা প্রমুখ বক্তব্য দেন।চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় কর্নেল তাহের হত্যার বিচার দাবিচুয়াডাঙ্গা প্রতিনিধিকর্নেল তাহের হত্যার সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে ৩১ আগস্ট চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজতান্তিক দল জাসদ আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আইন উদ্দিন ও মুক্তিযোদ্ধা শেখ কোরবান আলী।জীবননগরে ‘অ্যানথ্রাক্স’ বিষয়ে মতবিনিময়জীবননগর পৌরসভার উদ্যোগে ৩০ আগস্ট পৌর মিলনায়তনে স্থানীয় গরুর মাংস বিক্রেতাদের নিয়ে ‘গরুর অ্যানথ্রাক্স রোগ ও করণীয়’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বলা হয় অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে নিজেদের অসাবধানতায় যাতে অ্যানথ্রাক্স জীবাণুবাহী কোনো গরু জবাই করা না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত পৌর সচিব ইমামুল হক, কাউন্সিলর জাহাঙ্গীর আলম ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর কামরুজ্জামান।গোপালগঞ্জ: একুশে টিভি বন্ধের বার্ষিকী পালনগোপালগঞ্জ প্রতিনিধিএকুশে টেলিভিশনের সম্প্র্রচার বন্ধের বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরমের উদ্যোগে ২৯ আগস্ট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের মাদ্রাসা রোডে সংগঠনের কার্যালয়ে একুশে টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি বাদল সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রিপোর্টাস ফোরামের সভাপতি মোজাম্মেল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুব্রত সাহা, প্রসূন মণ্ডল, চৌধুরী হাসান মাহমুদ, সলিল বিশ্বাস প্রমুখ।কোটালীপাড়ায় আওয়ামী লীগের ইফতার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৮ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমেদ। কুরপালা মাদ্রাসার মোহতামেম জাকির বিন জয়নুল আবেদীন ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাস প্রমুখ।পটুয়াখালী: কুয়াকাটায় মানববন্ধনপটুয়াখালী অফিসকুয়াকাটায় জালিয়াতির মাধ্যমে ১৩টি দরিদ্র পরিবারের প্রায় কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনসহ গ্রামের কয়েক শ মানুষ ২৮ আগস্ট সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারী জাফর সিকদার, আছিয়া বেগম, রিজিয়া বেগম, রোকেয়া বেগম ও সাফিয়া বেগম জানান, স্থানীয় একটি ভূমি জালিয়াতি চক্র তাঁদের ৬৬ শতাংশ জমি জাল দলিলের মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।মির্জাগঞ্জে জাতীয় বাজেটবিষয়ক সংলাপপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৫ নম্বর কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৩০ আগস্ট ‘জাতীয় বাজেটে চাই নাগরিক অংশগ্রহণ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওয়াহিদুজ্জামান। কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মো. সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহজাহান, ২ নম্বর মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান আমির হোসেন সিকদার, শুকতারা মহিলা সংস্থার পরিচালক বেগম মাহাফুজা ইসলাম ও আ. আজিজ খন্দকার। শেষে বিষয়ভিত্তিক জারিগান পরিবেশন করা হয়।শিবচর: গাছের চারা বিতরণশিবচর (মাদারীপুর) প্রতিনিধিশিবচর পৌর এলাকার গোবিন্দবাড়ির জিউর মন্দিরে ৩০ আগস্ট বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এবং ইউরোপীয় কমিশনের অর্থায়নে ও গণ-উন্নয়ন প্রচেষ্টার ব্যবস্থাপনায় প্রান্তিক কৃষকদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলার নয়টি ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রায় ১০ হাজার ফলদ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান, উপজেলা গণ-উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী অনিল কুমার রায় প্রমুখ।নড়াইল: বিএনপির আলোচনা সভা ও ইফতার নড়াইল প্রতিনিধিবিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১ সেপ্টেম্বর নড়াইলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদার, সহসভাপতি তবিবর রহমান জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী মণ্ডল, গোলাম মোহাম্মদ, সদর থানার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাহাবুব মোর্শেদ জাপল, পৌর সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক রেজাউল খবির প্রমুখ। ইজিবাইক সমবায় সমিতির ইফতার মাহফিলনড়াইল ইজিবাইক সমবায় সমিতির উদ্যোগে ১ সেপ্টেম্বর আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মহিউল ইসলাম, এনডিসি মোহাম্মদ তবিবুর রহমান, পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবীর, ইজিবাইক সমবায় সমিতির সাধারণ সম্পাদক নবির হোসেন প্রমুখ। ইজিবাইক সমবায় সমিতির সভাপতি মো. মাসুম জমাদ্দার মাহফিলে সভাপতিত্ব করেন। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদের ইফতার পার্টিমুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটি কমান্ড কাউন্সিল ৩১ আগস্ট ইফতার পার্টির আয়োজন করেছে। ইফতার পার্টিতে জেলা প্রশাসন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, সাইফুর রহমান, হারুনার রশিদ ও এস এ মতিন। জেলা কমান্ডার মো. কবির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।গৌরনদী: উপজেলা ও পৌর যুবদলের প্রতিবাদ সভা গৌরনদী (বরিশাল) প্রতিনিধিবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ২৯ আগস্ট বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী বন্দরের আবদুর রব কিন্ডারগার্টেন মাঠে উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. নান্না খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন সরদার, রফিক চোকদার, মনির হাওলাদার, হুমায়ুন কবির, এইচ এম মনিরুজ্জামান, অপু গাজী, ছরোয়ার মোল্লা, জসিম উদ্দিন, সাব্বির খান, টিটু হাওলাদার, বেল্লাল আহম্মেদ, সালাউদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হাওলাদার, শ্যামল খলিফা, রুহুল আমীন তালুকদার, হালিম মাঝি, দিদার সিকদার, দেলোয়ার হোসেন সিকদার, ফারুক সরদার, শহিদ কবিরাজ, সুমন সরদার, জামাল সরদার, আনিস ফকির, জসিম শরীফ, বেল্লাল সরদার, সোহাগ কাজী, শাহিন সরদার, অসিম গাজী প্রমুখ।